ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনি যদি ঢাকা টু সিলেট ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে অবশ্যই সঠিক সময়সূচী এবং ভাড়া জেনে নেওয়া প্রয়োজন।
তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী এবং এই সম্পর্কিত আলো বিভিন্ন বিষয় যেমন ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং কিভাবে দেবেন সেটাও জানানো হবে।
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু সিলেট চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: ১. পারাবত এক্সপ্রেস, ২. জয়ন্তিকা এক্সপ্রেস, ৩. উপবন এক্সপ্রেস, ৪. কালানি এক্সপ্রেস। সাপ্তাহিক ছুটি দিন ব্যতীত প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই ট্রেনগুলো ঢাকা টু সিলেট চলাচল করে। নিচে সময়সূচি গুলো দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস (৭০৯) | সকাল ৬:৩০ মিনিট | দুপুর ১:০০ মিনিট | সোমবার | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) | সকাল ১১:১৫ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | মঙ্গলবার | ৭ ঘন্টা ৪৫ মিনিট |
| উপবন এক্সপ্রেস (৭৩৯) | রাত ১০:০০ মিনিট | ভোর ৫:০০ মিনিট | বুধবার | ৭ ঘন্টা ০০ মিনিট |
| কালানি এক্সপ্রেস (৭৭৩) | দুপুর ২:৫৫ মিনিট | রাত ৯:৩০ মিনিট | শুক্রবার | ৬ ঘন্টা ৩৫ মিনিট |
নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী প্রতিটি ট্রেন চলাচল করে থাকে। আপনারা আপনাদের পছন্দমত সময় পছন্দের ট্রেনে ঢাকা থেকে সিলেট যেতে পারবেন।
সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
সিলেট টু ঢাকা উপরে উল্লেখিত সেই চারটি আন্তঃনগর ট্রেন প্রতিনিয়ত চলাচল করে থাকে। প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশনে আসে এবং স্টেশন ছেড়ে যায়। নিচে সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| পারাবত এক্সপ্রেস (৭১০) | বিকাল ৪:০০ মিনিট | রাত ১০:৪০ মিনিট | সোমবার | ৬ ঘন্টা ৪০ মিনিট |
| জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮) | দুপুর ১২:০০ মিনিট | সন্ধ্যা ৭:১৫ মিনিট | বৃহস্পতিবার | ৭ ঘন্টা ১৫ মিনিট |
| উপবন এক্সপ্রেস (৭৪০) | রাত ১১:৩০ মিনিট | ভোর ৫:৪০ মিনিট | সোমবার | ৬ ঘন্টা ১০ মিনিট |
| কালানি এক্সপ্রেস (৭৭৪) | সকাল ৬:১৫ মিনিট | দুপুর ১২:৫৫ মিনিট | শুক্রবার | ৬ ঘন্টা ৪০ মিনিট |
সিলেট টু ঢাকা এই ট্রেনগুলো প্রতিদিন নির্দিষ্ট সময় চলাচল করে থাকে। সিলেট টু ঢাকা এই চারটি ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ৬ ঘন্টা ১০ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত সময় লাগে।
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া ২০২৬
ঢাকা টু সিলেট ট্রেনের ভাড়া প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী নির্ধারিত হয়ে থাকে। প্রতিটি আসন বিভাগের ভাড়া ভিন্ন ভিন্ন তাই নিচে প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা দেওয়া হলো:
পারাবত এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪১০ টাকা
- ফাস্ট সিট – ৬৩৩ টাকা
- স্নিগ্ধা – ৭৮৮ টাকা
- এসি সিট – ৯৪৩ টাকা
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- এসি সিট – ৯৪৩ টাকা
- শোভন চেয়ার – ৪১০ টাকা
- স্নিগ্ধা – ৭৮৮ টাকা
উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪১০ টাকা
- স্নিগ্ধা – ৭৮৮ টাকা
- এসি বার্থ – ১৪৬৫ টাকা
কালানি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪১০ টাকা
- স্নিগ্ধা – ৭৮৮ টাকা
- এসি সিট – ৯৪৩ টাকা
ঢাকা টু সিলেট ট্রেনের কেবিন ভাড়া
ঢাকা টু সিলেট ট্রেনের কেবিন ভাড়া ১৪৬৫ টাকা থেকে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে তবে এটা নির্দিষ্ট নয় কারণ কেবিনের ধরন অনুযায়ী ভাড়া কম বেশি হয়ে থাকে। সিঙ্গেল কেবিনের ভাড়া কম হয়ে থাকে এবং ডাবল কেবিনের ভাড়া একটু বেশি হয়ে থাকে।
আপনারা কোন কেবিন নিতে চাচ্ছেন সেটার উপর ভাড়া নির্ভর করবে সেজন্য বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কেবিন নির্বাচন করলে ভাড়ার পরিমাণ সঠিকভাবে জানতে পারবেন।
এছাড়াও সরাসরি ঢাকা রেল স্টেশনে গিয়ে টিকিট কাউন্টার থেকে জেনে নিতে পারবেন ঢাকা টু সিলেট কেবিন অনুযায়ী কোনটার ভাড়া কত। এবং আপনাদের পছন্দমত কেবিন নিয়ে ঢাকা টু সিলেট ট্রেনের মাধ্যমে আরামে ভ্রমন করতে পারবেন।
ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট বুকিং করার নিয়ম
ঢাকা টু সিলেট ট্রেনের টিকিট বুকিং কিছুদিন আগে দিতে চাইলে অবশ্যই অনলাইনে মাধ্যমে দিতে হবে। টিকিট বুকিং দেয়ার জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
এরপরে কয়েকটি ধাপে টিকিট কাটা যাবে সেজন্য প্রথমে ঢাকা টু সিলেট রুট নির্বাচন করতে হবে এরপরে তারিখ নির্বাচন করতে হবে তারপরে ট্রেনের আসন বিভাগ বা ক্লাস নির্বাচন করতে হবে এবং ট্রেন সার্চ করতে হবে।
ঢাকা টু সিলেট রুটের চারটি ট্রেনের লিস্ট চলে আসবে সেখান থেকে যেকোনো একটি ট্রেন এর টিকিট কাটার জন্য ট্রেনের নামের উপর প্রেস করবেন। তারপরে আসন বিভাগ অনুযায়ী যে টিকিট বুকিং দিতে চাচ্ছেন সেই টিকিটের জন্য Book Now অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।
এরপরে পছন্দ মত একটি সিট নির্বাচন করবেন সিট নির্বাচন করার পরে কন্টিনিউ পার্সেস নামে একটি অপশন রয়েছে সেখানে প্রেস করবেন তারপরে মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেটা দিয়ে ভেরিফিকেশন করে নিবেন।
এবার যার নামে টিকিট বুকিং দেওয়া হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা। সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তী ধাপে যাবেন।
এবার টিকিটের যে মূল্য সেটা পরিশোধ করতে হবে সেজন্য আপনারা যে কোন মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করবেন। টিকিটের মূল্য পরিশোধ করা হলে টিকিট বুকিং দেওয়া সম্পন্ন হয়ে যাবে। এবার সেই টিকিট সংগ্রহ করে ঢাকা টু সিলেট ট্রেন ভ্রমণ করতে পারবেন।
ঢাকা টু সিলেট ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু সিলেট যে চারটি ট্রেন চলাচল করে সেগুলো প্রায় একই স্টেশন হয়ে চলে। তবে কিছু স্টেশনের ভিন্নতা থাকতে পারে। নিচে ঢাকা টু সিলেট ২ টি ট্রেনের স্টেশন লিস্ট নামগুলো নিচে দেওয়া হলো:
পারাবত এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- আজমপুর রেলওয়ে স্টেশন
- নয়াপাড়া রেলওয়ে স্টেশন
- শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন
- শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
- ভানুগাছ রেলওয়ে স্টেশন
- কুলাউড়া রেলওয়ে স্টেশন
- মাইজগাঁও রেলওয়ে স্টেশন
- সিলেট রেলওয়ে স্টেশন
জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- আশুগঞ্জ রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- আজমপুর রেলওয়ে স্টেশন
- মুকুন্দপুর রেলওয়ে স্টেশন
- হরষপুর রেলওয়ে স্টেশন
- মনতলা রেলওয়ে স্টেশন
- নয়াপাড়া রেলওয়ে স্টেশন
- শাহজিবাজার রেলওয়ে স্টেশন
- শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন
- শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
- ভানুগাছ রেলওয়ে স্টেশন
- কুলাউড়া রেলওয়ে স্টেশন
- মাইজগাঁও রেলওয়ে স্টেশন
- সিলেট রেলওয়ে স্টেশন
ঢাকা টু সিলেট কত কিলোমিটার
ঢাকা টু সিলেট এর আনুমানিক দূরত্ব ২৩৬ কিলোমিটার। তবে ঢাকা থেকে সিলেট বিভিন্ন রুট হয়ে যাওয়া যায় সেজন্য দূরত্ব বিভিন্ন রকম হতে পারে বা কম বেশি হতে পারে। তবে আপনারা যারা নিয়মিত চলাচল করেন তাদের এই বিষয়টি জেনে থাকার কথা।
ঢাকা টু সিলেট ট্রেনে কত সময় লাগে
ঢাকা টু সিলেট ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ৬ ঘন্টা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ৪৫ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে কোনো কারণে যদি ট্রেন স্টেশনে আসতে দেরি হয় তাহলে সময় কিছুটা কম বেশি হতে পারে।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা ঢাকা টু সিলেট এবং সিলেট টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে জানতে পেরেছেন। তো এরকম আরো বিভিন্ন ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন।
এবং আপনাদের যদি আজকের এই আর্টিকেলের বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই বিষয়ে আরো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।







