ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী – যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী

ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী এবং যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া কত টাকা তা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও ট্রেনের টিকিট কিভাবে কাটতে হয় ও ঢাকা থেকে যশোর ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে সবগুলো বিষয়ে জানতে পারবেন।

তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী সহ এই সম্পর্কে বেশ কিছু বিষয় যেগুলো আপনাদের ট্রেন ভ্রমণকে আরো সহজ এবং সুন্দর করবে।

পোস্ট সূচীপত্র একনজরে

ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু যশোর বর্তমানে ৪ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস। এই সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধ থাকে সময় লাগে
সুন্দরবন এক্সপ্রেস (৭২৬) সকাল ৮:০০ মিনিট দুপুর ২:০৪ মিনিট বুধবার ৬ ঘন্টা ০৪ মিনিট
চিত্রা এক্সপ্রেস (৭৬৪) সন্ধ্যা ৭:৩০ মিনিট রাত ৩:০৭ মিনিট রবিবার ৭ ঘন্টা ৩৭ মিনিট
বেনাপোল এক্সপ্রেস (৭৯৬) রাত ১১:৩০ মিনিট ভোর ৫:৪০ মিনিট বুধবার ৬ ঘন্টা ১০ মিনিট
রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৮) সকাল ১০:৪৫ মিনিট দুপুর ১:১৫ মিনিট সোমবার ২ ঘন্টা ৩০ মিনিট

প্রতিটি ট্রেন একেবারে নির্দিষ্ট সময়ে ছাড়ে তাই অবশ্যই ট্রেন মিস করতে না চাইলে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছাতে হবে।

যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

যশোর টু ঢাকা চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের সময়সূচী, কবে বন্ধ থাকে এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  খুলনা টু বেনাপোল ও বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬
ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধ থাকে সময় লাগে
সুন্দরবন এক্সপ্রেস (৭২৫) রাত ১০:৫৭ মিনিট ভোর ৫:১০ মিনিট মঙ্গলবার ৬ ঘন্টা ১৩ মিনিট
চিত্রা এক্সপ্রেস (৭৬৩) সকাল ১০:০৮ মিনিট সন্ধ্যা ৬:০৫ মিনিট রবিবার ৭ ঘন্টা ৫৭ মিনিট
বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১:৪০ মিনিট রাত ৮:৩০ মিনিট বুধবার ৬ ঘন্টা ৫০ মিনিট
রূপসী বাংলা এক্সপ্রেস (৮২৭) বিকাল ৪:১৫ মিনিট সন্ধ্যা ৭:০০ মিনিট সোমবার ২ ঘন্টা ৪৫ মিনিট

ঢাকা টু যশোর ট্রেনের ভাড়া কত

ঢাকা টু যশোর প্রতিনিয়ত চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে এগুলো ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে প্রতিটি ট্রেনে কয়েকটি করে আসন বিভাগ থাকে। ট্রেন এবং আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৪১০ টাকা
স্নিগ্ধা ৭৮৮ টাকা
এসি সিট ৯৪৩ টাকা

বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৫৬০ টাকা
স্নিগ্ধা ১০৭০ টাকা
এসি বার্থ ১৯৭৭ টাকা

চিত্রা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৬১০ টাকা
স্নিগ্ধা ১১৬৮ টাকা
এসি বার্থ ২১৫৫ টাকা

সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৫৬০ টাকা
স্নিগ্ধা ১০৭০ টাকা
এসি সিট ১২৮৩ টাকা

ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী পদ্মা সেতু

ঢাকা টু যশোর পদ্মা সেতু হয়ে বর্তমানে একটি ট্রেন চলাচল করে থাকে সেটি হলো রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে যশোরের উদ্দেশ্যে ছাড়ে সকাল ১০:৪৫ মিনিটে এবং যশোর রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ১:১৫ মিনিটে।

যেহেতু এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যায় সেজন্য সবচেয়ে কম সময় লাগে মাত্র ২ ঘন্টা ৩০ মিনিটে এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকা টু যশোর গিয়ে থাকে। আবার একই রুট হয়ে যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে বিকাল ৪:১৫ মিনিটে এবং পৌঁছায় সন্ধ্যা ৭:০০ মিনিটে এতে সময় লাগে ২ ঘন্টা ৪৫ মিনিট।

আরো পড়ুন:  সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া ২০২৬

ঢাকা টু যশোর ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু যশোর ট্রেনের টিকিট দুইটি মাধ্যমে কাটতে পারবেন একটি হলেও সরাসরি রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে এবং আরেকটি হল অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটার জন্য কয়েকটি ধাপ রয়েছে সেগুলো হলো:

ধাপ ১: প্রথমে গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি এই eticket.railway.gov.bd ওয়েবসাইটে যাবেন। তারপরে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে লগইন করে নিবেন।

ধাপ ২: ট্রেনের রুট নির্বাচন করতে হবে সেজন্য প্রথমে ঢাকা সিলেক্ট করতে হবে এরপর যশোর সিলেক্ট করতে হবে। টিকিট নেওয়ার তারিখ নির্বাচন করে ট্রেনের আসন বিভাগ নির্বাচন করতে হবে। তারপর ট্রেন সার্চ করতে হবে।

ধাপ ৩: ঢাকা টু যশোর রুটের চারটি ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ রয়েছে সেখান থেকে আসন বিভাগ অনুযায়ী টিকিট বুকিং করতে Book Now করতে হবে।

ধাপ ৪: একটি ট্রেনের অনেকগুলো কোচ থাকে সেখান থেকে নির্দিষ্ট একটি কোচ নির্বাচন করতে হবে। এবার সিট নির্বাচন করতে হবে সেজন্য পছন্দমত একটি ফাঁকা সিট নির্বাচন করবেন এবং কন্টিনিউ করে পরবর্তী ধাপে যাবেন।

ধাপ ৫: অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে ৪ সংখ্যার একটি otp কোড আসবে সেই ওটিপি কোড সঠিকভাবে বসিয়ে ভেরিফাই করে পরবর্তী ধাপে যেতে হবে।

ধাপ ৬: কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন টিকিট সংগ্রহকারীর নাম, জিমেইল, মোবাইল নাম্বার। সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তীতে যেতে হবে। অবশ্যই এখানে সবগুলো তথ্য সঠিক দিবেন।

ধাপ ৭: যেকোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা ভিসা অথবা মাস্টার কার্ডের মাধ্যমে টিকিটের যে মূল্য সেই মূল্য পরিশোধ করতে হবে। খুব সহজেই যেকোনো একটি মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পরিশোধ করবেন।

ধাপ ৮: টিকিটের মূল্য পরিশোধ হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে। এবার টিকিট সংগ্রহ করার জন্য ভিউ টিকিট নামে একটি অপশন আসবে সেখান থেকে অনলাইন টিকিট সংগ্রহ করে রেখে দিলেই হয়ে যাবে। এভাবেই খুব সহজে ঢাকা টু যশোর ট্রেনের টিকিট কাটতে পারবেন।

আরো পড়ুন:  চট্টগ্রাম টু কক্সবাজার বাস ভাড়া, সময়সূচী, কাউন্টার নাম্বার

ঢাকা টু যশোর ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু যশোর যে চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে এগুলো টেন প্রায় অনেকগুলো স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। অনেকেই ঢাকা টু যশোর ট্রেন স্টেশন লিস্ট গুলো জানতে চান নিচে চারটি ট্রেনের স্টেশন লিস্ট নাম গুলো দেওয়া হল:

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ভাঙ্গা জংশন রেলওয়ে স্টেশন
  • কাশিয়ানী রেলওয়ে স্টেশন
  • নড়াইল রেলওয়ে স্টেশন
  • যশোর জংশন রেলওয়ে স্টেশন

চিত্রা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর রেলওয়ে স্টেশন
  • টাঙ্গাইল  রেলওয়ে স্টেশন
  • ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
  • এস এইস এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
  • উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
  • বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
  • চাটমোহর রেলওয়ে স্টেশন
  • ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
  • ভেড়ামারা রেলওয়ে স্টেশন
  • পোড়াদহ রেলওয়ে স্টেশন
  • আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
  • মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
  • যশোর জংশন রেলওয়ে স্টেশন

বেনাপোল এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ভাঙ্গা রেলওয়ে স্টেশন
  • ফরিদপুর রেলওয়ে স্টেশন
  • রাজবাড়ী রেলওয়ে স্টেশন
  • কালুখালী রেলওয়ে স্টেশন
  • খোকসা রেলওয়ে স্টেশন
  • কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
  • পোড়াদহ রেলওয়ে স্টেশন
  • আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
  • কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
  • মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
  • যশোর জংশন রেলওয়ে স্টেশন

সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
  • ভাঙ্গা রেলওয়ে স্টেশন
  • ফরিদপুর রেলওয়ে স্টেশন
  • রাজবাড়ী রেলওয়ে স্টেশন
  • পাংশা রেলওয়ে স্টেশন
  • কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
  • পোড়াদহ রেলওয়ে স্টেশন
  • আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন
  • কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন
  • মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন
  • যশোর জংশন রেলওয়ে স্টেশন

ঢাকা টু যশোর কত কিলোমিটার

ঢাকা টু যশোর ট্রেন পথে দ্রুত প্রায় ৩৫০ কিলোমিটার এবং সড়ক পথে অন্যান্য গাড়ি হয়ে দূরত্ব প্রায় ১৮৩ কিলোমিটার। তবে আপনি কোন রুট হয়ে যাবেন অনেক সময় সেটার উপর দূরত্ব নির্ভর করে থাকে।

ঢাকা থেকে যশোর ট্রেনে যেতে কত সময় লাগে

ঢাকা থেকে যশোর ট্রেনের মাধ্যমে যেতে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ২ ঘন্টা ৩০ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ৩৭ মিনিট পর্যন্ত সময় লাগে। চিত্রা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সবচেয়ে বেশি সময় লাগে এবং রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে যেতে সবচেয়ে কম সময় লাগে।

লেখকের মন্তব্য

আশা করছি বন্ধুরা আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু যশোর এবং যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা। ট্রেন ভ্রমনে এই তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে।

তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এই রকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ফলো করে রাখতে পারেন।

4/5 - (3 votes)
Sharing Is Caring:

Leave a Comment