ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া, সময়সূচী, টিকিট কাটার নিয়ম এবং স্টেশন লিস্ট আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। প্রতিনিয়ত অনেকেই ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের মাধ্যমে যেতে চান কিন্তু ভাড়া সহ বিভিন্ন বিষয়ে জানা নাই।
তাই চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া এবং সময়সূচী সহ আরো বেশ কিছু বিষয়ে যেগুলো আপনাদের ট্রেন ভ্রমণকে আরো অনেক সহজ ও সুন্দর করবে।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু কক্সবাজার প্রতিনিয়ত দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই দুটি ট্রেন চলাচল করে থাকে। এই দুইটি ট্রেনের সময়সূচী, ছুটির দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | রাত ১১:০০ মিনিট | সকাল ৭:২০ মিনিট | সোমবার | ৮ ঘন্টা ২০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | সকাল ৬:১৫ মিনিট | দুপুর ২:৪০ মিনিট | বুধবার | ৮ ঘন্টা ২৫ মিনিট |
সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই দুইটি ট্রেন ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে থাকে। আপনারা আপনাদের পছন্দমত সময়ে ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে কক্সবাজার যেতে পারেন।
কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
কক্সবাজার টু ঢাকা নির্দিষ্ট সময়ে দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেই ট্রেনগুলো হলো: কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস। অনেকেই কক্সবাজার থেকে ঢাকায় ট্রেনের মাধ্যমে আসতে চান তো তাদের জন্য কক্সবাজার টু ঢাকা ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | দুপুর ১২:৩০ মিনিট | রাত ৯:৩০ মিনিট | মঙ্গলবার | ৮ ঘন্টা ৩০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | রাত ৪:২০ মিনিট | বুধবার | ৮ ঘন্টা ৩৫ মিনিট |
উপরে উল্লেখিত দুইটি ট্রেনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে যাতায়াত করতে পারবেন তবে ট্রেন যেহেতু নির্দিষ্ট সময় ছাড়ে তাই অবশ্যই আগে থেকে টিকিট কেটে রাখলে ভালো হয় এবং নির্দিষ্ট সময়ের আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছালে ট্রেন মিস যাওয়ার সম্ভাবনা থাকে না।
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ২০২৬
ঢাকা টু কক্সবাজার রুটে চলাচলকারী দুইটি ট্রেনের তিনটি করে আসন বিভাগ রয়েছে আসন বিভাগ গুলো হল শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সিট এবং এসি বার্থ। ঢাকা টু কক্সবাজার দুইটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৬৯৫ টাকা |
| স্নিগ্ধা | ১৩২৫ টাকা |
| এসি সিট | ১৫৯০ টাকা |
পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৬৯৫ টাকা |
| স্নিগ্ধা | ১৩২৫ টাকা |
| এসি বার্থ | ২৪৩০ টাকা |
ঢাকা টু কক্সবাজার ট্রেনের কেবিন ভাড়া
ঢাকা টু কক্সবাজার কেবিন ভাড়া অনেকে জানতে চেয়ে থাকেন এখানে মূলত দুইটি কেবিন থাকে একটি হল সিঙ্গেল কেবিন এবং আরেকটি হলো ডাবল কেবিন। সিঙ্গেল কেবিনে ২ জন থাকা যায় এবং ডাবল কেবিনে ৪ জন থাকা যায়। ঢাকা টু কক্সবাজার কেবিন ভাড়া জনপ্রতি ২৪৩০ টাকা।
তাহলে ঢাকা টু কক্সবাজার সিঙ্গেল কেবিনের ভাড়া ৪৮৬০ টাকা এবং ডাবল কেবিনের সবাই যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে ৯৭২০ টাকা ভাড়া। তবে যদি প্রাপ্ত বয়স্ক ও সাথে তিন থেকে পাঁচ বছরের নিচে বাচ্চা থাকে তাহলে কেবিনের ভাড়া আরেকটু কম লাগবে।
ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু কক্সবাজার যে ২ টি ট্রেন চলাচল করে থাকে সেই ২ টি ট্রেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার মাঝে কয়েকটি ষ্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। তো অনেকে জানতে চেয়ে থাকেন ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্টের নাম গুলো। নিচে ঢাকা টু কক্সবাজার ট্রেন স্টেশন লিস্ট নাম দেওয়া হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- কক্সবাজার রেলওয়ে স্টেশন
ঢাকা টু কক্সবাজার রুটের ট্রেনগুলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে মাঝখানে দুইটি রেলওয়ে স্টেশনে অল্প কিছুক্ষণ সময়ের জন্য যাত্রা বিরতি নিয়ে কক্সবাজার রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছায়।
ঢাকা টু কক্সবাজার ট্রেন টিকেট কাটার নিয়ম
ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটার জন্য দুইটি নিয়ম রয়েছে একটি হলো সরাসরি রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে এবং অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। কাউন্টার থেকে কাটার জন্য প্রয়োজন নেই কিন্তু অনলাইনের মাধ্যমে নিয়ম জানার প্রয়োজন রয়েছে।
ঢাকা টু কক্সবাজার অনলাইন টিকেট খেলার জন্য প্রথমে আপনাদেরকে গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে সেখানে বেশ কিছু তথ্য এবং এনআইডি কার্ডের তথ্য দিয়ে একটি একাউন্ট তৈরি করে লগইন করে নিতে হবে এরপর নিচে বলা নিয়ম অনুযায়ী টিকিট কাটতে হবে।
১. গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা eticket.railway.gov.bd সরাসরি এখান থেকে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।
২. ওয়েবসাইটের হোম পেজে গেলে দেখতে পাবেন From অপশনে সেখানে ঢাকা সিলেক্ট করে দিবেন To অপশনে কক্সবাজার সিলেক্ট করে দিবেন। এরপরে তারিখ এবং ট্রেনের আসন বিভাগ বা ক্লাস সিলেক্ট করে ট্রেন সার্চ করবেন।
৩. দুইটি ট্রেনের নাম দেখতে পাওয়া যাবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে তিনটি করে আসন বিভাগ দেখতে পাবেন সেখান থেকে Book Now অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।
৪. এবার ট্রেনের সিট নির্বাচন করতে হবে তো অনেকগুলো সিট থাকবে সেখান থেকে যে সিট গুলো ফাঁকা থাকবে সেখান থেকে আপনি আপনার পছন্দমত সিট নির্বাচন করে নিবেন। এরপরে কন্টিনিউ পার্সেস লেখায় প্রেস করবেন।
৫. একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে চার সংখ্যার ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করে নিবেন। অবশ্যই সঠিক ভেরিফিকেশন কোড বসাতে হবে।
৬. এরপরের যার জন্য টিকিট কাটা হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার, জিমেইল ঠিকানা সবগুলো সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। অবশ্যই সবগুলো তথ্য সঠিক দিবেন।
৭. এরপরের টিকিটের মূল্য রয়েছে সেটা প্রসব করতে হবে সেজন্য অনেকগুলো পেমেন্ট অপশন দেখতে পাবেন সেখান থেকে যেকোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে পেমেন্ট মেথড সিলেক্ট করে Proceed To Payment বাটনে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।
৮. এবার যেই পেমেন্ট মেথড সিলেক্ট করেছেন সেই মাধ্যমে টিকিটের যে মূল্য রয়েছে সেটা পরিশোধ করতে হবে। যদি সঠিকভাবে টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে যায় তাহলে টিকিট কাটার সম্পন্ন হয়ে যাবে।
টিকিট কাটা কমপ্লিট হয়ে গেলে নিচে একটি বাটন পাওয়া যাবে সেখানে লেখা থাকবে View Ticket সেখানে প্রবেশ করে আপনি আপনার টিকিটটা সংগ্রহ করে মোবাইলে সেভ করে রাখতে পারেন। সেই টিকিট দিয়েই ঢাকা টু কক্সবাজার ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।
ট্রেন ভ্রমনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানা জরুরি
- যদি পারেন তাহলে কয়েকদিন আগে ট্রেনের টিকিট কেটে রাখবেন।
- প্রয়োজনীয় জিনিসগুলো ভালোভাবে ব্যাগের মধ্যে নিয়ে নিবেন।
- ৩০ মিনিট আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছাতে হবে এবং নিজের সিট খুঁজে বসতে হবে।
- দূরের ভ্রমণ হলে সাথে কিছু খাবার রাখুন বাহিরের কারো দেওয়া খাবার না খাওয়াই ভালো।
- ব্যাগ সব সময় নিজের কাছাকাছি রাখবেন।
- জানালা দিয়ে মাথা বের না করে দেওয়া এবং দরজার পাশে গিয়ে দাঁড়াবেন না।
- কোন স্টেশনে নামবেন সেটা অবশ্যই ভালোভাবে খেয়াল করুন।
- ট্রেন থামার সাথে সাথে তাড়াহুড়ো না করে আস্তে ধীরে নিরাপদে নামবেন।
- মোবাইলে চার্জের জন্য পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারেন।
- সাথে বাচ্চা না বৃদ্ধ কেউ থাকলে তাদের দিকে খেয়াল রাখুন।
- রাতে ভ্রমণের সময় মূল্যবান জিনিসপত্রগুলো সাবধানে কাছে রাখুন।
এই বিষয়গুলো যদি আপনারা মেনে যাত্রা করতে পারেন তাহলে আপনাদের যাত্রা অনেক সুন্দর এবং আনন্দময় হবে।
লেখকের মন্তব্য
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী, ভাড়ার তালিকা, স্টেশন লিস্ট, টিকিট কাটার নিয়ম সবকিছু আজকের পোস্টে বিস্তারিতভাবে বলা হয়েছে আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে এগুলো বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন। এরকম আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইট করতে পারেন।
ট্রেন যাত্রা যেমন একটি আনন্দের তেমনি এখানে অনেক বেশি সতর্ক থাকা প্রয়োজন। যেমন নির্দিষ্ট সময়ের আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছানো, আগে থেকে টিকিট কাটানো থাকে টিকিট কেটে নেওয়া। এবং সাথে থাকা সবকিছু জিনিসপত্র ভালোভাবে চেক করে ট্রেনে ওঠা। আপনাদের ট্রেনযাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।