ঢাকা টু ময়মনসিংহ এবং ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ট্রেন ভ্রমণের আগে অবশ্যই এই তথ্যগুলো জেনে নেওয়া প্রয়োজন।
তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচি সহ এই সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য। আশা করছি তথ্যগুলো আপনাদের অনেক উপকারে আসবে।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু ময়মনসিংহ ৭ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, হাওর এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস ও জামালপুর এক্সপ্রেস। এই সবগুলো ট্রেনের বন্ধের দিন, সময়সূচী এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৭) | সকাল ৭:৩০ মিনিট | সকাল ১০:৩০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ০২ মিনিট |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫) | সকাল ১১:৩০ মিনিট | দুপুর ২:৩৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৫ মিনিট |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৩) | সন্ধ্যা ৬:১৫ মিনিট | রাত ৯:২৩ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৮ মিনিট |
| যমুনা এক্সপ্রেস (৭৪৫) | বিকাল ৪:৪৫ মিনিট | রাত ৮:৩২ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৪৭ মিনিট |
| হাওর এক্সপ্রেস (৭৭৭) | রাত ১০:১৫ মিনিট | রাত ১:১৫ মিনিট | শুক্রবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৮৯) | দুপুর ১:১৫ মিনিট | বিকাল ৪:১০ মিনিট | বুধবার | ২ ঘন্টা ৫৫ মিনিট |
| জামালপুর এক্সপ্রেস (৭৯৯) | সকাল ১০:০০ মিনিট | দুপুর ১:০৫ মিনিট | রবিবার | ৩ ঘন্টা ০৫ মিনিট |
প্রতিনিয়ত এই সাতটি ট্রেন সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত নির্দিষ্ট সময়ে ঢাকা টু ময়মনসিংহ চলাচল করে। আপনারা খুব সহজেই এই সাতটি ট্রেনের মধ্যে যেকোন ট্রেনের মাধ্যমে যাত্রা করতে পারবেন।
ময়মনসিংহ টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
ময়মনসিংহ টু ঢাকা সাতটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের নাম, ছাড়ার সময়, পৌঁছানোর সময়, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে সবগুলো তথ্য নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| তিস্তা এক্সপ্রেস (৭০৮) | সন্ধ্যা ৫:০৬ মিনিট | রাত ৮:৩০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ২৪ মিনিট |
| অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৬) | সন্ধ্যা ৭:৪৮ মিনিট | রাত ১০:৫৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৭ মিনিট |
| ব্রহ্মপুত্র এক্সপ্রেস (৭৪৪) | সকাল ৮:৫৫ মিনিট | দুপুর ১২:১৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ২০ মিনিট |
| যমুনা এক্সপ্রেস (৭৪৬) | ভোর ৪:৩০ মিনিট | সকাল ৮:০০ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩০ মিনিট |
| হাওর এক্সপ্রেস (৭৭৮) | সকাল ১০:৩৪ মিনিট | দুপুর ১:৫৫ মিনিট | শনিবার | ৩ ঘন্টা ২১ মিনিট |
| মোহনগঞ্জ এক্সপ্রেস (৭৯০) | রাত ১:৩০ মিনিট | ভোর ৪:৫৫ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ২৫ মিনিট |
| জামালপুর এক্সপ্রেস (৮০০) | রাত ৮:৪০ মিনিট | রাত ১১:৫৫ মিনিট | রবিবার | ৩ ঘন্টা ১৫ মিনিট |
প্রতিটি ট্রেন একদম নির্দিষ্ট সময় চলাচল শুরু করে থাকে তাই অবশ্যই ট্রেন মিস করতে না চাইলে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে রেলস্টেশনে এসে পৌঁছাতে হবে।
ঢাকা টু ময়মনসিংহ কমিউটার ট্রেনের সময়সূচী
ঢাকা টু ময়মনসিংহ প্রতিনিয়ত চারটি কমিউটার ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: বলাকা কমিউটার, জামালপুর কমিউটার, মহুয়া কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার। নিচে এই চারটি ট্রেনের সময়সূচি দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| বলাকা কমিউটার | ভোর ৪:৪৫ মিনিট | সকাল ৮:১৫ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩০ মিনিট |
| জামালপুর কমিউটার | বিকাল ৩:৪০ মিনিট | সন্ধ্যা ৬:৪৭ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ০৭ মিনিট |
| মহুয়া কমিউটার | সকাল ৮:১৫ মিনিট | সকাল ১১:৪৮ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ৩৩ মিনিট |
| দেওয়ানগঞ্জ কমিউটার | ভোর ৫:৪০ মিনিট | সকাল ৮:৫২ মিনিট | বন্ধ নেই | ৩ ঘন্টা ১২ মিনিট |
ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের ভাড়া কত
প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। ঢাকা টু ময়মনসিংহ ৭ টি আন্তঃনগর ট্রেনের মধ্যে কয়টি করে আসন বিভাগ রয়েছে এবং সেই অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
ঢাকা টু ময়মনসিংহ তিস্তা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট সিট | ২২৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
| এসি সিট | ৩৩৪ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট সিট | ২২৫ টাকা |
| ফাস্ট চেয়ার | ২২৫ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ যমুনা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট সিট | ২২৫ টাকা |
| ফাস্ট চেয়ার | ২২৫ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ হাওর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন | ১২০ টাকা |
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| ফাস্ট বার্থ | ৩৮৪ টাকা |
| এসি বার্থ | ৫৫১ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
| এসি সিট | ৩৩৪ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ জামালপুর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ১৪৫ টাকা |
| স্নিগ্ধা | ২৭৬ টাকা |
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট কাটার দুইটি নিয়ম রয়েছে একটি হলো সরাসরি রেলওয়ে স্টেশন এর টিকিট কাউন্টার থেকে এবং আরেকটি হলো বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।কাউন্টার থেকে টিকিট কাটার জন্য নিয়ম জানার প্রয়োজন হয়না কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য নিয়ম জানার প্রয়োজন একটু জেনে নিন কিভাবে কাটবেন।
১. প্রথমে মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে গুগলে সার্চ করে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি এই eticket.railway.gov.bd ওয়েবসাইটে যাবেন।
২. এরপরে ওয়েবসাইটের মধ্যে যদি কোন অ্যাকাউন্ট না করে থাকে তাহলে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে তারপরে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করে নিতে হবে।
৩. এবার ঢাকা টু ময়মনসিংহ নির্বাচন করতে হবে তারপরে যে তারিখের টিকিট নিতে চান সেই তারিখ নির্বাচন করতে হবে তারপর ট্রেনের অনেকগুলো আসন বিভাগ থাকে যে কোন একটি আসন বিভাগ নির্বাচন করতে হবে তারপরে পরবর্তী ধাপে যেতে হবে।
৪. নির্দিষ্ট তারিখে যে কয়টি ট্রেন চলাচল করে সেই কয়টি টিনের নাম দেখাবে এবার টিকিট কাটার করার জন্য নির্দিষ্ট ট্রেনের নামের নিচে প্রতিটি ট্রেনের ক্লাস বা আসন বিভাগ দেখাবে এবং সেখানে Book Now লেখা থাকবে সেখানে প্রেস করতে হবে।
৫. সিলেট কোচ নামে অপশন আসবে সেখান থেকে যেকোনো একটি কোচ নির্বাচন করতে হবে যেখানে টিকিট ফাঁকা রয়েছে। এবার ফাঁকা রয়েছে এরকম একটি সিট নির্বাচন করতে হবে তারপরে পরবর্তী ধাপে যেতে কন্টিনিউ করতে হবে।
৬. এবার মোবাইল নাম্বারে একটি চার সংখ্যার ভেরিফিকেশন কোড পাঠানো হবে একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছিল সেই মোবাইল নাম্বারে কোডটি আসবে সেই কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে।
৭. যার নামে টিকিট কাটা হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন সঠিক নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল সবগুলো সঠিকভাবে দেওয়ার পরে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে কোন ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না।
৮. এবার টিকিটের মূল্য পরিশোধ করলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকিট কাটা হয়ে গেলে সে টিকিটের অনলাইন কপি নিজের মোবাইলে সংগ্রহ করে রেখে দিতে হবে। এভাবেই খুব সহজে ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু ময়মনসিংহ যে সাতটি ট্রেন চলাচল করে থাকে এগুলো ট্রেন ৪ টি থেকে ৫ টি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে। এর মধ্যে যমুনা এক্সপ্রেস ট্রেন পাঁচটি স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে শুরু এবং শেষ স্টেশন সহ সবগুলো স্টেশনের নাম নিচে দেওয়া হলো:
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- শ্রীপুর রেলওয়ে স্টেশন
- কাওরাইদ রেলওয়ে স্টেশন
- গফরগাঁও রেলওয়ে স্টেশন
- ময়মনসিংহ জংশন রেলওয়ে স্টেশন
ঢাকা টু ময়মনসিংহ কত কিলোমিটার
ঢাকা টু ময়মনসিংহ এর আনুমানিক দূরত্ব প্রায় ১১৩ কিলোমিটার। তবে এই দূরত্ব বিভিন্ন রুট হয়ে কম বেশি হতে পারে।
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনে যেতে কত সময় লাগে
ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের মাধ্যমে যেতে বিভিন্ন ট্রেন হয়ে সর্বনিম্ন ২ ঘন্টা ৫৫ মিনিট থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা ৪৭ মিনিট পর্যন্ত সময় লাগে।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা জানতে পেরেছেন ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ আরও বেশ কিছু বিষয়ে। ট্রেন ভ্রমনে এই তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে তারপরেও যদি আপনাদের কোন জানার কিছু থাকে তাহলে কমেন্ট করতে পারেন।
এছাড়াও এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচি জানার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন অথবা ফলো করতে পারেন। সবার ট্রেন যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।







