ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী – ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ট্রেনে ভ্রমণের আগে অবশ্যই সঠিক সময়সূচী জেনে নেওয়া প্রয়োজন।

এছাড়াও আপনাদেরকে জানাবো ভৈরব টু ঢাকা ট্রেন স্টেশন লিস্ট গুলো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সবগুলো বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬

ভৈরব টু ঢাকা ১০ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: মহানগর গোধূলি, পারাবত এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধূলি, কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস। সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
মহানগর গোধূলি (৭০৩) সন্ধ্যা ৭:০৮ মিনিট রাত ৮:৪৫ মিনিট বন্ধ নেই ১ ঘণ্টা ৩৭ মিনিট
পারাবত এক্সপ্রেস (৭১০) রাত ৮:৫৮ মিনিট রাত ১০:৪০ মিনিট সোমবার ১ ঘণ্টা ৪২ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২১) বিকাল ৪:৫৭ মিনিট বিকাল ৬:৪০ মিনিট রবিবার ১ ঘণ্টা ৪৩ মিনিট
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) সকাল ৮:২০ মিনিট সকাল ১০:৩৫ মিনিট বন্ধ নেই ২ ঘণ্টা ১৫ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৪০) ভোর ৪:০৬ মিনিট ভোর ৫:৪০ মিনিট সোমবার ১ ঘণ্টা ৩৪ মিনিট
তূর্ণা এক্সপ্রেস (৭৪১) রাত ৩:৩৩ মিনিট ভোর ৫:১০ মিনিট বন্ধ নেই ১ ঘণ্টা ৩৭ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) দুপুর ৩:০০ মিনিট বিকাল ৪:৪৫ মিনিট বুধবার ১ ঘণ্টা ৪৫ মিনিট
কালনী এক্সপ্রেস (৭৭৪) সকাল ১১:১৩ মিনিট দুপুর ১২:৫৫ মিনিট শুক্রবার ১ ঘণ্টা ৪২ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) বিকাল ৫:৪৮ মিনিট রাত ৮:০০ মিনিট মঙ্গলবার ২ ঘণ্টা ১২ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০১) সকাল ১০:৫৩ মিনিট দুপুর ১২:৪০ মিনিট শুক্রবার ১ ঘণ্টা ৪৭ মিনিট
আরো পড়ুন:  সিলেট টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ট্রেনের ভাড়া ২০২৬

ট্রেন ভ্রমণে অবশ্যই সময়সূচি গুলো ভালোভাবে খেয়াল রাখবেন এবং নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগেই ট্রেনে উঠার চেষ্টা করবেন।

ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬

ঢাকা টু ভৈরব প্রতিনিয়ত ১০ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো হলো: মহানগর প্রভাতী, পারাবত এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, উপবন এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস। সবগুলো ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭:৪৫ মিনিট সকাল ৯:১৬ মিনিট বন্ধ নেই ১ ঘণ্টা ৩১ মিনিট
পারাবত এক্সপ্রেস (৭০৯) সকাল ৬:৩০ মিনিট সকাল ৮:০৩ মিনিট সোমবার ১ ঘণ্টা ৩৩ মিনিট
উপকূল এক্সপ্রেস (৭১২) দুপুর ৩:১০ মিনিট বিকাল ৪:৫০ মিনিট বুধবার ১ ঘণ্টা ৪০ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২২) রাত ৯:২০ মিনিট রাত ১১:০০ মিনিট রবিবার ১ ঘণ্টা ৪০ মিনিট
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) সকাল ৭:১৫ মিনিট সকাল ৮:৫৩ মিনিট বুধবার ১ ঘণ্টা ৩৮ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৩৯) রাত ১০:০০ মিনিট রাত ১১:৪০ মিনিট বুধবার ১ ঘণ্টা ৪০ মিনিট
তূর্ণা এক্সপ্রেস (৭৪২) রাত ১১:১৫ মিনিট রাত ১২:৪৯ মিনিট বন্ধ নেই ১ ঘণ্টা ৩৪ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) সন্ধ্যা ৬:৪৫ মিনিট রাত ৮:৩০ মিনিট বন্ধ নেই ১ ঘণ্টা ৪৫ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) সকাল ১০:৩০ মিনিট দুপুর ১২:১৫ মিনিট মঙ্গলবার ১ ঘণ্টা ৪৫ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২:১৫ মিনিট দুপুর ৩:৫৭ মিনিট শুক্রবার ১ ঘণ্টা ৪২ মিনিট

ঢাকা টু ভৈরব এই সবগুলো ট্রেনের মাধ্যমে যেতে পারবেন তবে ভালোভাবে খেয়াল রাখবেন কোন ট্রেনগুলো সাপ্তাহিক কি বারে বন্ধ থাকে।

ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়া ২০২৬

ভৈরব টু ঢাকা রুটে যে ট্রেনগুলো চলাচল করে থাকে প্রতিটি ট্রেনের দুইটি থেকে চারটি করে আসন বিভাগ রয়েছে আসন বিভাগ অনুযায়ী ভাড়া ভিন্ন রকম হয়ে থাকে। নিচে আসন বিভাগ অনুযায়ী ভৈরব টু ঢাকা ট্রেনের ভাড়ার তালিকা দেওয়া হলো:

আরো পড়ুন:  ঢাকা টু সিলেট বাসের টিকেট, সময়সূচী ও ভাড়া ২০২৬
আসন বিভাগ টিকিট প্রাইস
শোভন ১০৫ টাকা
শোভন চেয়ার ১২৫ টাকা
ফাস্ট সিট ১৯০ টাকা
ফার্স্ট চেয়ার ১৯০ টাকা
স্নিগ্ধা ২৩৬ টাকা
এসি সিট ২৮২ টাকা
ফাস্ট বার্থ ৩৩২ টাকা
এসি বার্থ ৪৭৬ টাকা

অনলাইনের মাধ্যমে টিকিট কাটার সময় এইগুলো আসন বিভাগ নির্বাচন করে টিকিট কাটতে পারবেন।এবং সেখান থেকেও টিকিট প্রাইস দেখতে পাবেন।

ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট কাটার নিয়ম

ভৈরব ঢাকা ট্রেনের টিকিট কাটার নিয়ম খুব সহজ টিকিট কাউন্টার থেকে কাটতে চাইলে আপনাকে কোন ধরনের নিয়ম জানতে হবে না শুধুমাত্র আপনি কোথায় থেকে কোথায় যেতে চাচ্ছেন সেটা জানাবেন তাহলে আপনাকে টিকিট কেটে দেওয়া হবে।

অনলাইনের মাধ্যমে ভৈরব টু ঢাকা ট্রেনের টিকেট কাটার জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে তারপরে রুট, আসন বিভাগ এবং তারিখ নির্বাচন করে ট্রেন সার্চ করতে হবে।

এরপরে নির্দিষ্ট একটি ট্রেনের আসনের টিকিট বুকিং দেওয়ার জন্য কোচ নির্বাচন করে সিট নির্বাচন করতে হবে। মোবাইল নাম্বারে ওটিপি কোড পাঠানো হবে সেটা দিয়ে ভেরিফাই করতে হবে। টিকেট ক্রয়কারীর কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে।

মোবাইল ব্যাংকিং বা ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে টিকিটের নির্দিষ্ট পরিমাণ মূল্য পরিশোধ করতে হবে। তাহলেই টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে। এভাবেই খুব সহজে ভৈরব টু ঢাকা ট্রেনের টিকিট কেটে ট্রেন যাত্রা করতে পারবেন।

ভৈরব টু ঢাকা ট্রেন স্টেশন লিস্ট

ভৈরব টু ঢাকা ট্রেন চলাচল করে এর মাঝে কয়েকটি স্টপেজ স্টেশন রয়েছে সেগুলো স্টেশনের নাম নিচে দেওয়া হলো:

  • ভৈরব বাজার জংশন রেলওয়ে স্টেশন
  • মেথিকান্দা রেলওয়ে স্টেশন
  • নরসিংদী রেলওয়ে স্টেশন
  • ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন

এখানে পাঁচটি স্টেশনের নাম দেখতে পাচ্ছেন তবে কিছু কিছু ট্রেন তিনটি থেকে চারটি স্টেশন হয়ে চলাচল করে থাকে।

আরো পড়ুন:  চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, স্টেশন লিস্ট

ভৈরব টু ঢাকা কত কিলোমিটার

ভৈরব টু ঢাকা এর আনুমানিক দূরত্ব প্রায় ৭৯.৬ কিলোমিটার। তবে ভৈরব টু ঢাকা বিভিন্ন রুট হয়ে যাওয়া যায় সেক্ষেত্রে দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে।

ভৈরব টু ঢাকা ট্রেনের মাধ্যমে যেতে কত সময় লাগে

ভৈরব টু ঢাকা অনেকগুলো ট্রেন যায় এগুলো ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ১ ঘন্টা ৩৪ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে রাস্তায় যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা সময় বেশি লাগতে পারে।

লেখকের মন্তব্য

ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ অন্যান্য আরো অনেকগুলো বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা সবগুলো বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন।

তারপরেও যদি আপনাদের এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।

4.5/5 - (2 votes)
Sharing Is Caring:

Leave a Comment