ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৬

ঢাকা টু নরসিংদী এবং নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট কাটার নিয়ম ও স্টেশন লিস্ট নাম গুলো জানানো হবে।

আপনারা যারা ট্রেনের মাধ্যমে ঢাকা টু নরসিংদী যেতে চান তাদের জন্য এই তথ্যগুলো জানা অনেক প্রয়োজন। তাহলে চলুন নিজের অংশ থেকে জেনে নেওয়া যাক ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কিত সকল তথ্য।

পোস্ট সূচীপত্র একনজরে

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি ২০২৬

ঢাকা টু নরসিংদী নিয়মিত ৮ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: মহানগর প্রভাতী, উপকূল এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, এগারো সিন্ধুর প্রভাতী, উপবন এক্সপ্রেস, এগারো সিন্ধুর গোধূলি, কিশোরগঞ্জ এক্সপ্রেস ও চট্টলা এক্সপ্রেস। এই সকল ট্রেনগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধ থাকে সময় লাগে
মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭:৪৫ মিনিট সকাল ৮:৫১ মিনিট বন্ধ নেই ১ ঘন্টা ০৬ মিনিট
উপকূল এক্সপ্রেস (৭১২) দুপুর ৩:১০ মিনিট বিকাল ৪:১৭ মিনিট বুধবার ১ ঘন্টা ০৭ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২২) রাত ৯:২০ মিনিট রাত ১০:২৭ মিনিট রবিবার ১ ঘন্টা ০৭ মিনিট
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) সকাল ৭:১৫ মিনিট সকাল ৮:২২ মিনিট বুধবার ১ ঘন্টা ০৭ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৩৯) রাত ১০:০০ মিনিট রাত ১১:০৯ মিনিট বুধবার ১ ঘন্টা ০৯ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) সন্ধ্যা ৬:৪৫ মিনিট সন্ধ্যা ৭:৫৩ মিনিট বন্ধ নেই ১ ঘন্টা ০৮ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) সকাল ১০:৩০ মিনিট সকাল ১১:৩৬ মিনিট মঙ্গলবার ১ ঘন্টা ০৬ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০২) দুপুর ২:১৫ মিনিট দুপুর ৩:২০ মিনিট শুক্রবার ১ ঘন্টা ০৫ মিনিট
আরো পড়ুন:  ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী - ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬

প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময় ঢাকা টু নরসিংদী চলাচল করে থাকে তাই অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে স্টেশনে পৌঁছাবেন এবং টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠবেন।

নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচি ২০২৬

নরসিংদী টু ঢাকা প্রতিনিয়ত আটটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়সূচী অনুযায়ী গন্তব্যের উদ্দেশ্যে ছাড়ে এবং পৌঁছায়। প্রতিটি ট্রেনের নাম, ছাড়ার সময়, পৌঁছানোর সময়, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধ থাকে সময় লাগে
মহানগর গোধূলি (৭০৩) সন্ধ্যা ৭:৩৮ মিনিট রাত ৮:৪৫ মিনিট বন্ধ নেই ১ ঘন্টা ০৭ মিনিট
মহানগর এক্সপ্রেস (৭২১) বিকাল ৫:২৯ মিনিট সন্ধ্যা ৬:৪০ মিনিট রবিবার ১ ঘন্টা ১১ মিনিট
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৮) সকাল ৯:০৪ মিনিট সকাল ১০:৩৫ মিনিট বন্ধ নেই ১ ঘন্টা ৩১ মিনিট
উপবন এক্সপ্রেস (৭৪০) ভোর ৪:৩৬ মিনিট ভোর ৫:৪০ মিনিট সোমবার ১ ঘন্টা ০৪ মিনিট
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) দুপুর ৩:৩১ মিনিট বিকাল ৪:৪৫ মিনিট বুধবার ১ ঘন্টা ১৪ মিনিট
কালনী এক্সপ্রেস (৭৭৪) সকাল ১১:৪৫ মিনিট দুপুর ১২:৫৫ মিনিট শুক্রবার ১ ঘন্টা ১০ মিনিট
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) সন্ধ্যা ৬:৩০ মিনিট রাত ৮:০০ মিনিট বুধবার ১ ঘন্টা ৩০ মিনিট
চট্টলা এক্সপ্রেস (৮০১) সকাল ১১:৩০ মিনিট দুপুর ১২:৪০ মিনিট শুক্রবার ১ ঘন্টা ১০ মিনিট

নরসিংদী টু ঢাকার কয়েকটি ট্রেন সব ছুটির দিন ব্যতীত প্রতিদিন নির্দিষ্ট সময় চলাচল করে থাকে। এই সময়সূচি গুলো জেনে থাকলে ট্রেন মিস করার সম্ভাবনা থাকবে না।

ঢাকা টু নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী

নরসিংদী কমিউটার ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভৈরব বাজার জংশন পর্যন্ত চলাচল করে থাকে। অর্থাৎ নরসিংদী কমিউটার ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে নরসিংদী স্টেশন অতিক্রম করে আরো দুইটি স্টেশনে যাই। নিচে নরসিংদী কমিউটার ট্রেনের সময়সূচী দেওয়া হলো:

আরো পড়ুন:  চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও টিকিটের মূল্য ২০২৬
স্টেশনের নাম প্রবেশ করে প্রস্থান করে
ঢাকা রেলওয়ে স্টেশন ০০:০০ মিনিট সন্ধ্যা ৬:৩০ মিনিট
তেজগাঁও রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৬:৪১ মিনিট সন্ধ্যা ৬:৪৩ মিনিট
বিমানবন্দর রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৬:৫৭ মিনিট সন্ধ্যা ৭:০২ মিনিট
টঙ্গী জংশন সন্ধ্যা ৭:১০ মিনিট সন্ধ্যা ৭:১২ মিনিট
পূবাইল রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৭:৪৩ মিনিট সন্ধ্যা ৭:৪৫ মিনিট
আড়িখোলা রেলওয়ে স্টেশন সন্ধ্যা ৭:৫৬ মিনিট সন্ধ্যা ৭:৫৮ মিনিট
ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন রাত ৮:০৬ মিনিট রাত ৮:০৮ মিনিট
নরসিংদী রেলওয়ে স্টেশন রাত ৮:২০ মিনিট রাত ৮:২২ মিনিট
মেথিকান্দা রেলওয়ে স্টেশন রাত ৮:৪০ মিনিট রাত ৮:৪২ মিনিট
ভৈরব বাজার জংশন রাত ৯:১০ মিনিট ০০:০০ মিনিট

ঢাকা টু নরসিংদী ট্রেনের ভাড়া কত

ঢাকা টু নরসিংদী প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়া ভিন্ন ভিন্ন। কোন ট্রেনের কোন আসন বিভাগে কত টাকা ভাড়া তা নিচে দেওয়া হলো:

মহানগর প্রভাতী ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা

উপকূল এক্সপ্রেস ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • স্নিগ্ধা – ১৫০ টাকা

মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • স্নিগ্ধা – ১৫০ টাকা
  • এসি বার্থ – ৩২১ টাকা

এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের ভাড়া

  • শোভন – ৬৫ টাকা
  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • ফাস্ট সিট – ১২১ টাকা
  • ফার্স্ট চেয়ার – ১২১ টাকা

উপবন এক্সপ্রেস ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • স্নিগ্ধা – ১৫০ টাকা
  • এসি বার্থ – ৩২১ টাকা

এগারো সিন্ধুর গোধূলি ট্রেনের ভাড়া

  • শোভন – ৬৫ টাকা
  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • ফাস্ট সিট – ১২১ টাকা
  • ফার্স্ট চেয়ার – ১২১ টাকা

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • স্নিগ্ধা – ১৫০ টাকা
  • এসি সিট – ১৭৯ টাকা

চট্টলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া

  • শোভন চেয়ার – ৮০ টাকা
  • স্নিগ্ধা – ১৫০ টাকা

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট কাটার নিয়ম

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটার জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে যাবেন eticket.railway.gov.bd

আরো পড়ুন:  সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচী, ভাড়া, টিকিট কাটার নিয়ম

যদি আগে থেকে অ্যাকাউন্ট না করে থাকে তাহলে ভোটার আইডি কার্ড এবং আপনার কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিবেন এবং এখন তৈরি করা হয়ে গেলে লগইন করে নিবেন।

এবার ওয়েবসাইটের হোমপেজে বেশ কিছু অপশন থাকবে সেখান থেকে ঢাকা টু নরসিংদী সিলেক্ট করবেন তারপর টিকিট কাটার তারিখ এবং ট্রেনের আসন বিভাগ নির্বাচন করে ট্রেন সার্চ করবেন।

সবগুলো ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে যে ট্রেনের টিকিট কাটতে যাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগ এবং তার সাথে Book Now লেখা থাকবে সেখানে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।

এবার যে সিট ফাঁকা রয়েছে সেই সিট নির্বাচন করে কন্টিনিউ পার্সেস করবেন। যে মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খোলা হয়েছিল সেই নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোড বসিয়ে ভেরিফাই করে নিবেন।

যার নামে টিকিট বুকিং দিতে হবে তার নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল তথ্য দিয়ে পরবর্তী ধাপে যাবেন এরপরে টিকিটের যে মূল্য রয়েছে সেটা যে কোন মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক এর মাধ্যমে পরিশোধ করবেন।

টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে। তারপর টিকিট দিয়ে আপনার মোবাইলে সংরক্ষণ করে রেখে দিবেন। এভাবেই খুব সহজে ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট কাটতে পারবেন।

ঢাকা টু নরসিংদী ট্রেন স্টেশন লিস্ট

ঢাকা টু নরসিংদী প্রতিনিয়ত আটটি ট্রেন চলাচল করে থাকে। শুরু এবং শেষ স্টেশন সহ তিনটি স্টেশন হয়ে চলাচল করে থাকে সেগুলো হলো: ঢাকা রেলওয়ে স্টেশন, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং নরসিংদী রেলওয়ে স্টেশন। ঢাকা টু নরসিংদী যাওয়ার জন্য মাত্র ঢাকা বিমানবন্দর স্টেশনে পাঁচ মিনিট যাত্রা বিরতি নিয়ে থাকে।

ঢাকা টু নরসিংদী কত কিলোমিটার

ঢাকা টু নরসিংদী ট্রেনের মাধ্যমে প্রায় ৫৫ কিলোমিটার এবং বাসের মাধ্যমে প্রায় ৪৫ কিলোমিটার। এই দূরত্ব বিভিন্ন রুট হয়ে গেলে কিছুটা কম বেশি হতে পারে।

ঢাকা থেকে নরসিংদী যেতে কত সময় লাগে

ঢাকা থেকে নরসিংদী ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ১ ঘন্টা ৫ মিনিট থেকে সর্বোচ্চ ১ ঘন্টা ৯ মিনিট পর্যন্ত সময় লাগে। ট্রেনের মাধ্যমে খুব অল্প সময়ে শুধুমাত্র ৫ মিনিটের বিরতি নিয়ে ঢাকা থেকে নরসিংদী যাওয়া যায়।

লেখকের মন্তব্য

ঢাকা টু নরসিংদী এবং নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ বেশ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এগুলো তথ্য আপনাদের অনেকটা উপকারে আসবে। তারপরেও যদি কোন কিছু জানার থাকে তাহলে লিখে কমেন্ট করতে পারেন।

এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন। সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment