মেট্রোরেলের সময়সূচি, মেট্রোরেলের ভাড়া, স্টেশন লিস্ট এবং মেট্রোরেলের টিকিট কাটার নিয়ম সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ঢাকা শহরে মানুষের যাতায়াত এর সুবিধার জন্য মেট্রোরেল চালু করা হয়েছে।
চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক মেট্রোরেলের সময়সূচী। অনেকেই নতুন অবস্থায় মেট্রোরেলের সঠিক সময়সূচী জানেন না তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অনেক উপকারে আসবে।
মেট্রোরেলের ভাড়ার তালিকা ২০২৬ – মেট্রোরেল ভাড়ার তালিকা
বর্তমানে মেট্রোরেলের ১৭টি স্টেশন রয়েছে। ঢাকা উত্তরা উত্তর স্টেশন থেকে ঢাকা কমলাপুর স্টেশন গুলোতে মেট্রোরেল চলাচল করে। নিচে সবগুলো স্টেশনের ভাড়ার তালিকা দেওয়া হলো:
| স্টেশনের নাম | টিকেট মূল্য |
|---|---|
| উত্তরা উত্তর (শুরু ষ্টেশন) | ০০ টাকা |
| উত্তরা সেন্টার | ২০ টাকা |
| উত্তরা দক্ষিণ | ২০ টাকা |
| পল্লবী | ৩০ টাকা |
| মিরপুর ১১ | ৩০ টাকা |
| মিরপুর ১০ | ৪০ টাকা |
| কাজীপাড়া | ৪০ টাকা |
| শেওড়াপাড়া | ৫০ টাকা |
| আগারগাঁও | ৬০ টাকা |
| বিজয় সরণি | ৬০ টাকা |
| ফার্মগেট | ৭০ টাকা |
| কারওয়ান বাজার | ৮০ টাকা |
| শাহবাগ | ৮০ টাকা |
| ঢাকা বিশ্ববিদ্যালয় | ৯০ টাকা |
| বাংলাদেশ সচিবালয় | ৯০ টাকা |
| মতিঝিল | ১০০ টাকা |
| কমলাপুর (শেষ ষ্টেশন) | ১০০ টাকা |
মেট্রোরেল প্রতিদিন উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু করে কমলাপুর স্টেশন পর্যন্ত চলাচল করে। মেট্রোরেলের ভাড়া স্টেশন অনুযায়ী সর্বনিম্ন ২০ টাকা এবং সর্বোচ্চ ১০০ টাকা। উপরে প্রতিটি স্টেশনের ভাড়া উল্লেখ করা হয়েছে।
মেট্রোরেলের সময়সূচি ২০২৬ – মেট্রোরেল নতুন সময়সূচি ২০২৬
মেট্রোরেলের সময়সূচি তিন ভাগে বিভক্ত একটি হয়েছে ১. সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচি ২.শনিবার সহ অন্যান্য সকল সরকারি ছুটির দিনের সময়সূচী ৩. সাপ্তাহিক শুক্রবারের সময়সূচী। মেট্রোরেলের সময়সূচি মাঝে মাঝেই পরিবর্তন হয়ে থাকে তাই নিচে থেকে বর্তমান মেট্রোরেলের নতুন সময়সূচি জেনে নিন।
সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচি
মেট্রোরেলের রবিবার থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক কর্ম দিবসের সময়সূচী উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের উদ্দেশ্যে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করে সকাল ৬:৩০ মিনিট। আবারো উত্তরা উত্তরা স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ৯:৩০ মিনিট থেকে।
মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে প্রথম মেট্রোরেল চলাচল শুরু করে সকাল ০৭:১৫ মিনিটে। আবারো একই দিনে মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে সর্বশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ১০:১০ মিনিট থেকে।
শনিবার সহ অন্যান্য সকল সরকারি ছুটির দিনের সময়সূচী
সাপ্তাহিক শনিবার ছুটির দিন সহ অন্যান্য সকল সরকারি ছুটির দিনে মেট্রোরেল প্রথম চলাচল শুরু করে উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৬:৩০ মিনিটে। একই দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ চলাচল শুরু করে ৯:৩০ মিনিটে।
মতিঝিল স্টেশন থেকে প্রথম মেট্রোরেল চলা শুরু করে সকাল ০৭:১৫ মিনিটে এবং মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ১০:১০ মিনিটে।
মেট্রোরেলের সময়সূচি শুক্রবার
শুক্রবারে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম মেট্রোরেল চলা শুরু করে দুপুর ০৩:০০ মিনিটে এবং একই দিনে উত্তরা উত্তর স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত ০৯:০০ মিনিটে।
মতিঝিল স্টেশন থেকে প্রথম মেট্রোরেল চলা শুরু করে দুপুর ০৩:২০ মিনিটে। একই দিনে মতিঝিল স্টেশন থেকে সর্বশেষ মেট্রোরেল চলা শুরু করে রাত রাত ০৯:৪০ মিনিট। প্রতি ১০ মিনিট পর পর মেট্রোরেলটি স্টেশনে আসে।
মেট্রোরেল স্টেশন কোথায় কোথায় – ঢাকা মেট্রো রেল স্টেশন লিস্ট
ঢাকা মেট্রোরেল এর স্টেশন সংখ্যা ১৭ টি। ইংরেজি এবং বাংলাতে মেট্রোরেল স্টেশনের নামগুলো নিচে দেওয়া হলো:
| স্টেশনের নাম ইংরেজিতে | স্টেশনের নাম বাংলাতে |
|---|---|
| Uttara North | উত্তরা উত্তর |
| Uttara Center | উত্তরা সেন্টার |
| Uttara South | উত্তরা দক্ষিণ |
| Pallabi | পল্লবী |
| Mirpur 11 | মিরপুর ১১ |
| Mirpur 10 | মিরপুর ১০ |
| Kazipara | কাজীপাড়া |
| Shewrapara | শেওড়াপাড়া |
| Agargaon | আগারগাঁও |
| Bijoy Sarani | বিজয় সরণি |
| Farmgate | ফার্মগেট |
| Karwan Bazar | কারওয়ান বাজার |
| Shahbag | শাহবাগ |
| Dhaka University | ঢাকা বিশ্ববিদ্যালয় |
| Bangladesh Secretariat | বাংলাদেশ সচিবালয় |
| Motijheel | মতিঝিল |
| Kamlapur | কমলাপুর |
মেট্রোরেলের টিকিট কাটার নিয়ম ২০২৬
মেট্রোরেলের টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে মেট্রোরেলের যে কোন একটি স্টেশনে যেতে হবে তারপরে খুঁজে বের করতে হবে টিকিট কাটার মেশিন। যদি মেশিনের মাধ্যমে টিকিট কাটতে না পারেন তাহলে সেখানে সেখানে কর্মরত ব্যক্তিদের থেকে টিকিট কেটে নিতে পারেন শুধুমাত্র টাকা পরিশোধ করলে টিকিট দিয়ে দিবে।
আর যদি মেশিনের মাধ্যমে মেট্রোরেলের টিকিট কাটতে জানতে হবে টিকিট কাটা মেশিনের সামনে যাবেন তারপরে মেশিনের মধ্যে একক যাত্রা নামে অপশন থাকবে সেটাতে প্রেস করবেন এরপর যাত্রা শুরু এবং শেষ স্টেশন নির্বাচন করবেন।
এবার সেই নির্দিষ্ট স্টেশনের ভাড়া দেখাবে এখন ভাড়া পরিশোধ করার জন্য মেশিনের পাশে একটি বুথ থাকবে সেখানে আপনি ভাড়ার টাকা প্রবেশ করাবেন। এবার আপনার টিকিটের মূল্য দেওয়া হয়ে গেলে আর একটি বুথ দিয়ে টিকিট বেরিয়ে আসবে এবং সেটা সংগ্রহ করে নিয়ে নিবেন।
এভাবেই খুব সহজে মেট্রোরেলের টিকিট কাটতে পারবেন। তবে আপনার কাছে যদি টিকিটের যে মূল্য সেই পরিমাণ টাকা না থাকে বা বেশি থাকে তাহলে আপনি সেটাই দিবেন তাহলে আপনার টিকিটের মূল্য নিয়ে বাকি টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।
মেট্রোরেল বন্ধ কবে – মেট্রোরেল সাপ্তাহিক বন্ধ ২০২৬
মেট্রোরেল সপ্তাহে সাত দিন চলাচল করে থাকে মেট্রোরেলের কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই। তবে সাপ্তাহিক শুক্রবারে মেট্রোরেল সকাল বেলা চলাচল করে না দুপুর থেকে চলাচল শুরু করে। এবং প্রতি বছরে ঈদের দিনগুলোতে মেট্রোরেল বন্ধ থাকে।
মেট্রোরেল স্টেশন ম্যাপ – ঢাকা মেট্রোরেল ম্যাপ
মেট্রোরেল স্টেশন ম্যাপ অনেকে খুঁজে পান না তাই আপনাদের জন্য এই অংশে মেট্রোরেলস্টেশন ম্যাপ দেওয়া হল সুন্দরভাবে স্টেশন ম্যাপ দেখে আপনার আমাদের গন্তব্যে যেতে পারবেন।
মেট্রোরেল ভ্রমনে যেগুলো বিষয়ে জেনে রাখা জরুরি বা ভালো
- প্রথমে টিকিট কেটে নিতে হবে এবং সেটা নিজের কাছে রাখতে হবে।
- টিকিট ভেঙে ফেলা বা নষ্ট করে ফেলা যাবে না।
- প্রবেশ করা এবং বের হওয়ার জন্য সঠিক নিয়মে টিকিট স্ক্যান করতে হবে।
- মেট্রোরেল আসলে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিতরে উঠতে হবে।
- দরজার সামনে ভিড় বা বিশৃঙ্খলা করা যাবে না।
- রেলের ভিতরে উচ্চস্বরে কথা বলা বা গান বাজানো যাবে না।
- রেলের ভিতরে কোন ধরনের ধূমপান সেবন করা যাবে না।
- চলন্ত রেলের দরজায় হেলান দেওয়া বা ঝুলে থাকা যাবে না।
- রেলের ভিতরে কোন ধরনের ময়লা ফেলা যাবে না।
- যদি অনেক বয়স্ক যাত্রী হয় তাহলে চাইলে জায়গা ছেড়ে দিয়ে দাঁড়াতে পারেন।
- বড় লাগেজ বা ব্যাগ নির্দিষ্ট নিয়মের মধ্যে হতে হবে।
- রেলের মধ্যে ভিড় হলে ধাক্কাধাক্কি করা যাবে না।
- গন্তব্যের স্টেশনে রেল পৌঁছে গেলে সাবধানে সুন্দরভাবে নেমে যেতে হবে।
- সন্দেহজনক কোন কিছু দেখলে কৃতপক্ষকে জানাতে পারেন।
- যদি অপত্যাশিত কোন কিছু ঘটে তাহলে রেলের মধ্যে থাকা ইমারজেন্সি বাটন ব্যবহার করবেন।
যদি এই নিয়ম গুলো মেনে মেট্রোরেলে চলাচল করেন তাহলে আপনার জন্য মেট্রোরেল নিরাপদ হবে এবং অন্য ব্যক্তিদের জন্যও মেট্রোরেল অনেক সুবিধার এবং নিরাপদ হবে।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন মেট্রোরেলের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরও বেশ কিছু বিষয়ে। অবশ্যই আপনারা সঠিক সময়সূচি অনুযায়ী যাবেন। আর এই বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
এবং এরকম আরো বিভিন্ন রেল বা ট্রেনের সময়সূচি জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন।







