আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, স্কলারশিপ ২০২৬ 

আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ এবং স্কলারশিপ সম্পর্কে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। মিশরের কায়রো শহরে বিশ্বের অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় অবস্থিত।

চলুন জেনে নেওয়া যাক আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল তথ্য। অবশ্যই ভর্তির আগে আপনাদের এই তথ্যগুলো জেনে নেওয়া প্রয়োজন তাহলে অনেকটা সুবিধা হবে তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক।

আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

বিশ্বের অন্যতম সেরা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হলো আল আজহার বিশ্ববিদ্যালয়। এখানে বিশ্বের অনেক দেশ থেকে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয়ে থাকে কিন্তু আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়।

সেই সকল যোগ্যতা ছাড়া এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্ভব নয়। কিন্তু আপনারা জানেন না আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা তাই নিচের অংশে ভর্তি যোগ্যতা গুলো দেওয়া হলো:

  • শিক্ষার্থীকে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশ করতে হবে।
  • বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
  • ইসলাম শিক্ষা বা স্টাডিজ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
  • আরবি ভাষার দক্ষতা থাকতে হবে।
  • আরবিতে সুন্দরভাবে লেখার দক্ষতা থাকতে হবে।
  • কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
  • ইসলামের ইতিহাস সম্পর্কে জ্ঞান রাখলে ভালো।
  • শরীর সুস্থ থাকতে হবে
  • ভালো চরিত্রের অধিকারী হতে হবে।
  • ভর্তি পরীক্ষা দিয়ে পাস করতে হতে পারে অথবা সাক্ষাৎকার দিতে হতে পারে।

এ সকল যোগ্যতা থাকলে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন তবে বিশ্ববিদ্যালয় এর প্রয়োজন অনুযায়ী আরো কিছু যোগ্যতা লাগতে পারে সেগুলো আবেদন করার আগে তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে হবে।

আরো পড়ুন:  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট

আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৬

আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি হওয়া যায় প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপে ভর্তির বিজ্ঞপ্তি দেয়া হয়ে থাকে। কোন শিক্ষার্থীর যদি স্কলারশিপ পাওয়ার যোগ্যতা থাকে তাহলে তাকে স্কলারশিপ এ ভর্তি করে নেওয়া হয়।

আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ এ ভর্তি হতে পারলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় যেমন, কোন ভর্তি ফি প্রয়োজন হয় না, থাকা খাওয়ার খরচ লাগেনা, টিউশন কি দিতে হয় না, বিমান টিকিট এবং ভিসা এর ব্যবস্থা করে দেওয়া হয়, প্রতি মাসে ১৫০০ থেকে ২৫০০ পাউন্ড খরচ দেওয়া হয়। ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে।আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৬

আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ার জন্য যখন স্কলারশিপ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন আবেদন করতে হবে। আবেদন করার জন্য http://202.4.112.150:3030/এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে তারপরে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং কিছু তথ্য দিয়ে একাউন্ট প্রোফাইল কমপ্লিট করতে হবে।আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ ২০২৬

সবগুলো তথ্য দিয়ে একাউন্ট সম্পন্ন হয়ে গেলে ওয়েবসাইটের মধ্যে সার্কুলার লিস্ট অপশনে যেতে হবে সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয় স্কলারশিপ আবেদন করার অপশন থাকবে সেখান থেকে Apply অপশনে প্রেস করতে হবে।

এবার একটি আবেদন ফরম চলে আসবে সেখানে যেগুলো তথ্য চাইবে সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। সবগুলো তথ্য সঠিকভাবে দিবেন কোন ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না। এরপর প্রোগ্রাম রিলেটেড তথ্য দিতে হবে।

যদি প্রোফাইল সম্পন্ন করার সময় কোন তথ্য দেওয়া বাদ পড়ে থাকে তাহলে সেগুলো তথ্য চাইবে সবগুলো তথ্য দেওয়া হয়ে গেলে Apply অপশনে প্রেস করবেন তাহলে স্কলারশিপের জন্য আবেদন করা সম্পন্ন হয়ে যাবে।

অনলাইনে আবেদন করার অ্যাপ্লিকেশন কপি সংগ্রহ করে নিতে হবে তারপরে প্রয়োজনীয় বেশ কিছু ডকুমেন্ট সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় জমা দিতে হবে বা প্রেরণ করতে হবে। যেগুলো ডকুমেন্টস প্রয়োজন হবে।

  • শিক্ষার্থী স্মার্ট জন্ম সনদ
  • পাসপোর্ট এর কপি
  • জাতীয় পরিচয় পত্র এর কপি
  • দাখিল এবং আলিম এর মার্কশিট বা আসল সার্টিফিকেট।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্টের সার্টিফিকেট
  • রিসেন্ট তোলা ৬ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • স্থায়ী এবং বর্তমান বসবাসের ঠিকানা তথ্য
  • আরবি ভাষা শিক্ষা কোর্সের সার্টিফিকেট
  • একটি সচল মোবাইল নাম্বার যেটা আবেদনকারীর কাছে থাকে
  • আবেদনকারীর একটি সচল জিমেইল আইডি
আরো পড়ুন:  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৬

বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই সকল ডকুমেন্টস একসাথে নিয়ে একটি খামের মধ্যে করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিবেন তাহলেই আবেদন করা হয়ে যাবে এবং পরবর্তীতে সব কিছু ঠিকঠাক থাকলে স্কলারশিপ পেয়ে যেতে পারেন।

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য প্রতিবছর বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তখন যাদের যোগ্যতা রয়েছে তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

অনলাইনের মাধ্যমে বেশ কিছু তথ্য দিয়ে আবেদন করার পরে সেই আবেদন কপি সংগ্রহ করে করে নিয়ে তার সাথে বিজ্ঞপ্তিতে উল্লেখিত আরো অনেক ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলো নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

তারপরে সেগুলো ডকুমেন্টস বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে তারপরে যদি কোন শিক্ষার্থী ভর্তি হওয়ার জন্য যোগ্য হয়ে থাকে তাহলে সেই শিক্ষার্থীকে জিমেইলের মাধ্যমে বা মোবাইল নাম্বারে জানানো হবে তারপরে সে শিক্ষার্থী আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ার খরচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাড়া সঠিকভাবে বলা সম্ভব নয় তার পরেও আনুমানিক একটি খরচ বলা যেতে পারে যদি স্কলারশিপ পাওয়া যায় তাহলে পড়ার খরচ অনেকটা কম লাগে আর যদি স্কলারশিপ না পেয়ে নিজের খরচে পড়ালেখা করতে চাইলে খরচ একটু বেশি লাগবে।

স্কলারশিপের মাধ্যমে লেখাপড়া করলে প্রায় সবগুলো খরচ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হয়ে থাকে সেজন্য তেমন একটা খরচ প্রয়োজন হয় না তাও নিজের বিভিন্ন খরচ থাকে সেগুলো মিলিয়ে প্রতিমাসের ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হতে পারে।

আর যদি স্কলারশিপ এর মাধ্যমে ভর্তি না হতে পারেন তাহলে ভর্তি ফি, টিউশন ফি, থাকা খাওয়া খরচ, দেশে যাওয়ার জন্য খরচ এবং হাত খরচ সহ আনুমানিক ৮ থেকে ১০ লক্ষ টাকা খরচ হতে পারে। তবে এই খরচের পরিমাণ সম্পূর্ণরূপে সঠিক নয়। সম্পূর্ণ সঠিক করার সম্পর্কে জানতে চাইলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ঠিকানায় কথা বলে জেনে নিতে পারেন।

আরো পড়ুন:  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, পড়ার খরচ, টিউশন ফি ২০২৬

আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কি কি

আল আজহার বিশ্ববিদ্যালয় অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেমন কুরআন শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, উলুমুল হাদিস, উলুমুল কুরআন, ভাষা ও মানবিকতা, বিজ্ঞান, যুক্তিবিদ্যা, ফিকহ, ইতিহাস ও সভ্যতা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, যুক্তি বিজ্ঞান ইত্যাদি আরো ইসলামিক অনেক সাবজেক্ট রয়েছে। যেগুলো থেকে শিক্ষার্থীরা ইসলামি অনেক জ্ঞান অর্জন করে এবং ডিগ্রী অর্জন করে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা

আল আজহার বিশ্ববিদ্যালয় বর্তমানে স্টুডেন্টের সংখ্যা ৪৫০,০০০ জন। এই বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টি মেম্বার রয়েছে ১৭০০০ জন। আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের অন্যতম একটি সেরা ইসলামিক শিক্ষাদানকারী প্রতিষ্ঠান সেজন্য এখানে প্রতিনিয়ত শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং বাড়বে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ে কি মেয়েরা পড়তে পারে?

আল আজহার বিশ্ববিদ্যালয় বেশিরভাগ শিক্ষার্থী ছেলে সেজন্য অনেকেই জানতে চেয়ে থাকেন আল আজহার বিশ্ববিদ্যালয় মেয়েরা পড়তে পারবে কিনা? হ্যাঁ আল আজহার বিশ্ববিদ্যালয় মেয়েরাও করতে পারবে মেয়েদের জন্য আলাদা অনুষদ এবং বিভাগ রয়েছে সেখানে মেয়েরা ভর্তি হতে পারবে এবং পড়তে পারবে। তবে বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ে ছেলে শিক্ষার্থীর সংখ্যাই বেশি।

আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের কায়রো শহরে অবস্থিত। এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে প্রাচীনতম ইসলামিক ডিগ্রী প্রদানকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশ থেকে শিক্ষার্থীরা ভর্তি হয় এবং লেখাপড়া করে।

আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

আল আজহার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানা হলো: https://azhar.edu.eg এই অফিসিয়াল ওয়েবসাইটে সকল ধরনের ভর্তি বিজ্ঞপ্তি সহ সকল তথ্য প্রকাশ করা হয়ে থাকে। আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে কোন কিছু জানতে চাইলে এই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন।

আল আজহার বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন

আল আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন খলিফা আল-মুইজ লি-দিন। প্রথমে এটি একটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত করা হয় পরবর্তীতে একটি ইসলামী শিক্ষাদানকারী প্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় হয়।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, স্কলারশিপ পাওয়ার উপায় ও আবেদন করার নিয়ম ইত্যাদি আরো বেশ কিছু বিষয়ে।

এই তথ্যগুলো আপনাদের ভর্তি হওয়ার জন্য বেশি উপকারে আসবে। তারপরেও যদি কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এরকম আরো শিক্ষামূলক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।

3.2/5 - (5 votes)
Sharing Is Caring:

Leave a Comment