হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, পড়ার খরচ, টিউশন ফি ২০২৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা, পড়ার খরচ, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। অনেকের ইচ্ছে থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার।

তবে ভর্তি হওয়ার জন্য অবশ্যই অনেক নিয়ম কানুন রয়েছে এবং অনেক বিষয়ে জানা প্রয়োজন তাই চলুন আজকের এই পোস্টের নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া সহ সকল তথ্য।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা

অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া। তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন হয় শুধুমাত্র একাডেমিক যোগ্যতা অর্থাৎ ভালো রেজাল্ট থাকলেই হবে না। এখানে মূলত সেসব শিক্ষার্থীদের নেওয়া হয়ে যাদের একাডেমির যোগ্যতার পাশাপাশি অন্যান্য যোগ্যতাও ভালো। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তির যোগ্যতা গুলো হলো:

১. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য কোন জিপিএ উল্লেখ করে নেই তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৪.০ পয়েন্ট অথবা এর কাছাকাছি রেজাল্ট থাকলে ভর্তি হতে সুযোগ পাওয়া সম্ভাবনা বেশি থাকে।

২. SAT বা ACT স্কোর ভালো থাকা প্রয়োজন সাধারণত SAT তে ১৫০০ বা তার বেশি এবং ACT তে ৩৩ এর বেশি স্কোর থাকলে ভালো হয়।

৩. এছাড়াও স্কুল-কলেজ সহ যে কোন জায়গায় বিশেষ কোনো দায়িত্ব পালন করেছেন কিনা বা নেতৃত্ব দেওয়ার কেমন যোগ্যতা রয়েছে সেটা দেখা হয়ে থাকে।

৪. খেলাধুলা, গান-বাজনা, অলিম্পিয়াড, বিতর্ক বা যেকোনো স্বেচ্ছাসেবামূলক কাজে কোন জাতীয় আন্তর্জাতিক অর্জন রয়েছে কিনা।

৫. পড়াশোনার বাহিরে আপনি কোন কোন বিষয়ে আগ্রহী সেগুলোতে আপনি কতটা অবদান রেখেছেন এ বিষয়গুলো ভর্তি যোগ্যতা হিসেবে ভাল কাজ করে থাকে।

আরো পড়ুন:  ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভর্তি যোগ্যতা, টিউশন ফি, সাবজেক্ট লিস্ট

৬. কিছু পার্সোনাল স্টেটমেন্ট সুন্দরভাবে লিখে জমা দিতে হবে যেমন আপনার জীবনের লক্ষ্য কি এবং আপনি কেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় লেখাপড়া করতে চান। এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আলাদা কিছু প্রশ্ন দেওয়া হতে পারে সেগুলোর উত্তর দিতে হবে।

৭. আপনার শিক্ষকদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে হবে এবং সেটা জমা দিতে হবে যাতে করে তারা বুঝতে পারে আপনার মেধা এবং চরিত্র সম্পর্কে। এখানে অবশ্যই সঠিক তথ্য দেওয়া প্রয়োজন।

৮. হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার যোগ্যতা হিসেবে ভালো ইংরেজি জানতে হবে। IELTS স্কোর যত বেশি থাকবে এখানে ভর্তি হওয়ার যোগ্যতা তত বেশি হবে।

এছাড়াও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য আর্থিক যোগ্যতা ভালো থাকা প্রয়োজন যদিও এখানে যাদের আর্থিক যোগ্যতা ভালো নেই কিন্তু অন্যান্য যোগ্যতা ভালো তারা চাইলে স্কলারশিপের মাধ্যমে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারবে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পড়ার খরচ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে। যেমন টিউশন ফি সহ অন্যান্য আরো খরচ রয়েছে সবগুলো মিলিয়ে বছরে প্রায় ৮৬,৯২৬ ডলার খরচ হয়ে থাকে। কোনটিতে কত খরচ নিচে বিস্তারিত দেওয়া হলো:

সকল খরচ খরচের পরিমাণ
টিউশন $৫৯,৩২০
হেলথ সার্ভিস $১,৮০০
হাউজিং রেট $১৩,৫৩২
স্টুডেন্ট সার্ভিস $৩,৬৭৬
ফুড রেট $৮,৫৯৮
মোট খরচ $৮৬,৯২৬

এই খরচের পরিমাণ শুধুমাত্র ২০২৫-২৬ একাডেমিক ইয়ারের জন্য। এক অন্যান্য বছরে খরচের পরিমাণ আরো কম হতে পারে বা বেশি হতে পারে।

হার্ভার্ড ইউনিভার্সিটি টিউশন ফি

হার্ভার্ড ইউনিভার্সিটি টিউশন বিভিন্ন কোর্স এ বিভিন্ন রকম হয়ে থাকে। এবং প্রতিবছর টিউশন ফি এর পরিমাণ পরিবর্তন হয়ে থাকে। ২০২৫-২৬ একাডেমিক ইয়ারে কিছু কোর্সের টিউশন ফি লিস্ট নিচে দেওয়া হলো:

কোর্সের নাম টিউশন ফি
GSAS $৫৭,৩২৮
SEAS $৬৫,৫৩৬

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। অনেকেই সেগুলো সাবজেক্টের নাম জানেন না তাই এই অংশ থেকে দেখে নিন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর সাবজেক্ট নামের লিস্ট গুলো:

আরো পড়ুন:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, ভর্তি যোগ্যতা ২০২৫ ২০২৬
S No Subject
1 Applied Mathematics
2 Chemical and Physical Biology
3 Computer Science
4 Chemistry
5 Art, Film, and Visual Studies
6 Creative Writing and Literature
7 Biology
8 Business Administration and Management
9 Anthropology
10 Comparative Literature
11 Dramatic Arts
12 Bioengineering
13 Earth and Planetary Sciences
14 East Asian Studies
15 Astrophysics
16 Chemistry and Physics
17 Electrical Engineering
18 Comparative Study of Religion
19 Biomedical Engineering
20 African and African American Studies
21 Environmental Studies
22 Germanic Languages and Literatures
23 Folklore and Mythology
24 Mechanical Engineering
25 History and Literature
26 Environmental Science and Engineering
27 International Relations
28 Molecular and Cellular Biology
29 History of Art and Architecture
30 Environmental Science and Public Policy

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ৩০ টি সাবজেক্টের নাম দেওয়া হয়েছে এগুলো ছাড়া আরো অনেক সাবজেক্ট রয়েছে সেগুলো আপনারা সরাসরি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কেম্ব্রিজ, ম্যাসাচুসেট্‌স, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি একটি বেসরকারি আইভি লীগ ভুক্ত গবেষণামূলক বিশ্ববিদ্যালয়। এখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা লেখাপড়া করে থাকে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ছবি

অনেকেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ছবি দেখতে চেয়ে থাকেন তাই এই অংশে আপনাদের জন্য ছবি দেওয়া হলো: হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এর ছবি

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার যোগ্যতা এবং পড়ার খরচ সহ এই সম্পর্কিত অনেকগুলো বিষয়ে। তো অবশ্যই আপনারা এগুলো বিষয়ে ভালোভাবে জেনে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারেন।

এছাড়াও আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আরো অনেক বিষয়ে জেনে নিতে পারেন। এবং এরকম আরো শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন।

আরো পড়ুন:  আল আজহার বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, স্কলারশিপ ২০২৬ 

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment