বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, যোগ্যতা, সাবজেক্ট লিস্ট

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি যোগ্যতা সহ আবেদন করার নিয়ম সবগুলো বিষয়ে আজকে এই পোষ্টের মাধ্যমে আলোচনা করা হবে। বাংলাদেশের ৯ টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে।

তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি যোগ্যতা ও এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। তথ্যগুলো ভালোভাবে জানলে ভর্তি হওয়ার জন্য অনেকটা সহায়ক হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির আবেদন শুরু ২৫ নভেম্বর ২০২৫ এবং আবেদন শেষ ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ। ভর্তি আবেদন শেষ হওয়ার পরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জনুয়ারি ২০২৬ দুপুর ২টা হতে দুপুর ৩টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ৭ জনুয়ারি ২০২৬ তারিখে। তো অবশ্যই আপনারা নির্দিষ্ট তারিখের আগেই ভর্তি কনফার্ম করবেন এবং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। যদি ভর্তি পরীক্ষায় পাশ করতে পারেন তবেই ভর্তি হতে পারবেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতা প্রয়োজন তবে এই যোগ্যতা গুলো থাকলে শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন তারপরে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি হওয়া যাবে। ভর্তি যোগ্যতা গুলো হলো:

১. ২০২১/২০২২/২০২৩ সালে এসএসসি/সমমান ও ২০২৪/২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে।

২. এসএসসি/সমমান এবং এসএসসি/সমমান উভয় পরীক্ষাতে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ পেতে হবে এবং দুইটি মিলিয়ে সর্বমোট নূন্যতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

আরো পড়ুন:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফি

৩. জিসিই O লেভেল এবং A লেভেল প্রার্থীর ক্ষেত্রে O লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং A লেভেল পরীক্ষায় ন্যূনতম দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরিক্ষাতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

একজন শিক্ষার্থীর এই যোগ্যতা গুলো থাকলেই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় যদি ভালো ফলাফল করতে পারি তবে নিশ্চিত ভর্তি হতে পারবে। সেজন্য ভর্তি যোগ্যতার পাশাপাশি ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন

ছয়টি বিষয়ের উপর ১০০ নম্বরের MCQ পরীক্ষা নেওয়া হবে। নিচে পরীক্ষার বিষয় অনুযায়ী মানবন্টন কিভাবে করা হবে তা দেওয়া হলো:

বিষয় নম্বর
গণিত ২০
রসায়ন ২০
পদার্থবিজ্ঞান ২০
প্রাণিবিজ্ঞান ১৫
উদ্ভিদবিজ্ঞান ১৫
ইংরেজি ১০

এই মোট ১০০ নম্বরের পরীক্ষা তবে প্রতিটা ভুল উত্তরের জন্য ০.২৫ মার্ক নেগেটিভ মার্ক হিসেবে গণ্য হবে অর্থাৎ কাটা যাবে।

কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি কত

কৃষি বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি ১২০০ টাকা। অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যেকোন মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং অথবা ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে অল্প পরিমাণ ট্রানজেকশন ফি কাটা হবে।

কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম

১. কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার জন্য মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে গুগলে সার্চ করে acas.edu.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম

২. ওয়েবসাইটের হোম পেজ থেকে প্রাথমিক যোগ্যতা যাচাই এই অপশনের মধ্যে প্রবেশ করবেন। এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান অথবা O লেভেল এবং A লেভেল যেকোন একটা সিলেক্ট করবেন।

৩. পরীক্ষায় পাশের সন, বোর্ডের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সবগুলো সঠিকভাবে দিয়ে যোগ্যতা যাচাই করুন অপশনে প্রেস করবেন। তারপরে মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি দিয়ে ওয়েবসাইটে সাইনআপ করে নিবেন। তাহলে আপনার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠানো হবে সেটা দিয়ে সাইন ইন করে নিবেন।

আরো পড়ুন:  ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, পড়ার খরচ, সাবজেক্ট লিস্ট ২০২৬

৪. আবেদনকারীর সকল তথ্য চলে আসবে সবগুলো তথ্য ভালোভাবে যাচাই-বাছাই করে দেখবেন যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পরবর্তী পৃষ্টায় যান অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।

৫. যদি কোন কোটা থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় সিলেক্ট করে পরবর্তী ধাপে যাবেন। প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করবেন বাংলা অথবা ইংরেজি।

৬. আবেদনকারী ঠিকানা দিতে হবে সেজন্য বর্তমান বিভাগ, বর্তমান জেলা এবং বর্তমান এলাকার ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

৭. নয়টি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে সবচেয়ে বেশি যেটা পছন্দ সেটা সর্বপ্রথমে রাখবেন এবং পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় এরকম ভাবে মোট নয়টি কেন্দ্র নির্বাচন করবেন।

৮. এবার একটি ছবি আপলোড করতে হবে ছবির আকার হবে ৩০০×৩০০ এবং ছবির সাইজ হতে হবে ৫০ কিলোবাইট অথবা তার কম। অবশ্যই ছবিটির ব্যাকগ্রাউন্ড এক কালারের হতে হবে। ছবি আপলোড করে পরবর্তী ধাপে যাবেন।

৯. এতক্ষণে যতগুলো তথ্য দিয়েছেন সবগুলো এবার একসাথে দেখাবে তো সবগুলো ভালোভাবে যাচাই বাছাই করার পরে নিশ্চিত করুন বাটনে প্রেস করবেন।

১০. সবশেষে আবেদন ফি জমা দিতে হবে সেজন্য যে কোন একটি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি জমা দিবেন। তাহলে কৃষি বিশ্ববিদ্যালয় আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে।

এভাবেই খুব সহজে কৃষি বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারবেন। আবেদন করা হয়ে গেলে কিছুদিনের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন এবং সেটার মাধ্যমে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্র

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য ৯টি কেন্দ্র নির্ধারিত থাকে সেগুলো হলো:

ক্র. নং কেন্দ্রের নাম
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
আরো পড়ুন:  হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা, পড়ার খরচ, টিউশন ফি ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদে মোট ৯টি সাবজেক্ট রয়েছে সেগুলো সাবজেক্টের নাম গুলো হলো:

ক্র. নং সাবজেক্ট
বি.এসসি. ইন ফুড ইঞ্জিনিয়ারিং
বি.এসসি. ইন এগ্রিকালচার
বি.এসসি. ইন ফিশারিজ
বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন
বি.এসসি. ইন এ্যানিমেল হাজবেন্ড্রি
বি.এসসি. ইন ফুড সেফটি ম্যানেজমেন্ট
বি.এসসি. ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স
বি.এসসি. ইন বায়োইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়। এই কৃষি বিশ্ববিদ্যালয় কি ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়।

লেখকের মন্তব্য

ভর্তি আবেদন করার যে শেষ তারিখ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা সেই তারিখের আগেই ভর্তির আবেদন সম্পন্ন করবেন। এরপরে যে সকল প্রক্রিয়া রয়েছে সবগুলো ঠিকঠাক মতো করবেন।

যদি সবকিছু নিয়ম কানুন মেনে আবেদন করেন এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভর্তি হতে পারবেন। আশা করছি তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে। এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।

3/5 - (2 votes)
Sharing Is Caring:

Leave a Comment