জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, ভর্তি যোগ্যতা ২০২৫ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য, ভর্তি যোগ্যতা, আবেদন ফি, পড়ার খরচ, ভর্তি পরীক্ষা কেন্দ্র, সাবজেক্ট লিস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এই সকল বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো।

যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য এই তথ্যগুলো অনেকটা হেল্পফুল হবে। তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সহ সকল বিষয়।

পোস্ট সূচীপত্র একনজরে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ভর্তি আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৩ নভেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২৫ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন শেষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তবে শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পরে সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন ফি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ইউনিট অনুযায়ী ভিন্ন ভিন্ন। কোন ইউনিটে আবেদন ফি কত টাকা তা নিচে দেওয়া হলো:

ইউনিট ফি
A ইউনিট ৮০০ টাকা
B ইউনিট ৮০০ টাকা
C ইউনিট ৮০০ টাকা
D ইউনিট ৮০০ টাকা
E ইউনিট ৭০০ টাকা
C1 ইউনিট ৬০০ টাকা
IBA-JU ৬০০ টাকা

আবেদন ফি এর সাথে ১.২% সার্ভিস চার্জ আবেদনকারীকে প্রদান করতে হবে এটি প্রতিটি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য।

আরো পড়ুন:  বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ২০২৫ ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে কিছু যোগ্যতার প্রয়োজন। ২০২২/২০২৩ সালে মাধ্যমিক/ সমমান পরীক্ষায় এবং ২০২৪/২০২৫ সালে উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ইউনিট অনুযায়ী যে যোগ্যতা লাগবে তা নিচে দেওয়া হলো:

ইউনিট/অনুষদ ভর্তি যোগ্যতা
A ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি অনুষদ) SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে এবং পৃথকভাবে দুইটাতে নূন্যতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
B ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) বিজ্ঞান শাখা হতে SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। পৃথকভাবে দুইটাতে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C ইউনিট (কলা ও মানবিক, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) বিজ্ঞান শাখা হতে SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। পৃথকভাবে দুইটাতে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

C1 ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
D ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
E ইউনিট (বিজনেস স্টাডিস অনুষদ) SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ এরমধ্যে SSC তে নূন্যতম জিপিএ ৪.০০ এবং HSC তে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ/IBA-JU) বিজ্ঞান শাখা হতে SSC/HSC উভয় পরীক্ষায় মোট জিপিএ ৮.৫০ থাকতে হবে। পৃথকভাবে দুইটাতে নূন্যতম জিপিএ ৩.৭৫ থাকতে হবে।

মানবিক/ব্যবসায় শিক্ষা/অন্যান্য শাখার জন্য মোট জিপিএ ৭.৫০ এবং পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আবেদন করার জন্য একজন শিক্ষার্থীর মধ্যে যদি ইউনিট এবং অনুষদ অনুযায়ী এই যোগ্যতা গুলো থাকে তাহলে আবেদন করতে পারবে এবং ভর্তি পরীক্ষায় পাশ করলে ভর্তি হতে পারবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার নির্দিষ্ট কোন খরচ বলা সম্ভব নয় কারণ নির্দিষ্ট কোন খরচ কোথাও প্রকাশ করা হয়না। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই কম হয়ে থাকে।

শুধুমাত্র ভর্তি ফি এর জন্য কিছু খরচ এবং বিভিন্ন সেশনে রেজিস্ট্রেশনের জন্য খরচ হয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস হল রয়েছে সেখানে নামমাত্র অল্প পরিমাণ চার্জ দিতে হয়। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হয় তখন ভর্তি ফি এর সাথে সকল চার্জ নিয়ে নেওয়া হয়।

তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি ফি সহ চার বছরের মোট খরচ হতে পারে আনুমানিক ২০০০০ টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত। তবে নিজের অনেক পারসোনাল খরচ থাকে তা আপনি কি পরিমাণ খরচ করবেন সেটার উপর নির্ভর করে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেন্দ্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হয়ে থাকে। তো যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবেন তাদেরকে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। আর যখন ভর্তি পরীক্ষার সময় হবে তখন ভর্তি পরীক্ষার কেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়ে দিবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট অনুযায়ী বিভিন্ন রকম সাবজেক্ট রয়েছে। কোন ইউনিটে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলোর নাম নিচে দেওয়া হলো:

A ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Environmental Science
2 Mathematics
3 Chemistry
4 Physics
5 CSE
6 Statics
7 IIT
8 Geological Sciences

B ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Public Administration
2 Anthropology
3 Economics
4 Geography
5 Govt. & Politics
6 Urban and Regional Planning

C ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Bangla
2 English
3 History
4 Philosophy
5 Archaeology
6 International Relationship
7 Drama
8 Fine Arts
9 Law & Justice
10 Journalism & Media Study

D ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Micro Biology
2 Bio-Chemistry
3 Zoology
4 Pharmacy
5 Botany
6 Public Health & Information
7 Bio-Technology & Genetic Engineering

E ইউনিটের সাবজেক্ট লিস্ট

Serial Subject
1 Finance & Banking
2 Marketing
3 Management
4 BBA Program
5 Accounting & Information System

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত ঢাকা সাভার-১৩৪২, বাংলাদেশ। এটি একটি স্বায়ত্তশাসিত গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়। প্রথমে এই বিশ্ববিদ্যালয়ের নাম জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল পরবর্তীতে নাম পরিবর্তন করে শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত একর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৬৯৭.৫৬ একর। হেক্টর অনুযায়ী হিসাব করতে গেলে ২৮২.২৯ হেক্টর। এই বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস বা অনেকগুলো হল রয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যোগাযোগ মাধ্যম

যেকোন প্রয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য তাদের কিছু যোগাযোগ মাধ্যম রয়েছে সেগুলো হলো:

মোবাইল নাম্বার: ০১৭৫৩৯৮৭২৭৭, ০১৮৫০৮৭৭৩৩৩

ইমেইল: admissionhelp@juniv.edu

ওয়েবসাইট: juniv.edu

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা জানতে পেরেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য এই তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে।

তারপরেও যদি এই বিষয়ে আরো কোনো কিছু জানতে চান তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এবং এরকম আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য সহ শিক্ষামূলক যেকোনো তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment