চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং টিকিটের মূল্য কত টাকা তা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও কিভাবে অনলাইনে টিকিট বুকিং দিবেন সেটাও জানতে পারবেন।
তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম ট্রেন সম্পর্কিত বিস্তারিত সকল তথ্য।
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ২০২৬
চট্টগ্রাম থেকে কক্সবাজার বর্তমানে ৪টি আন্তঃনগর ট্রেন প্রতিনিয়ত চলাচল করে থাকে সেগুলো হলো: কক্সবাজার এক্সপ্রেস, পর্যটক এক্সপ্রেস, সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস। এই ট্রেনগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | ভোর ৪:২০ মিনিট | সকাল ৭:২০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | সকাল ১১:৪০ মিনিট | দুপুর ২:৪০ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| সৈকত এক্সপ্রেস (৮২১) | ভোর ৫:৫০ মিনিট | সকাল ৯:২৫ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৩৫ মিনিট |
| প্রবাল এক্সপ্রেস (৮২৩) | দুপুর ৩:১০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৫০ মিনিট |
বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল তথ্য অনুযায়ী প্রতিনিয়ত এই নির্দিষ্ট সময় গুলোতে ট্রেনগুলো চলাচল করে থাকে এবং সাপ্তাহিক বন্ধের দিন ট্রেন চলাচল করে না।
কক্সবাজার টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৬
কক্সবাজার টু চট্টগ্রাম চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এই ট্রেনগুলোর নাম, বন্ধের দিন, কতক্ষন সময় লাগে এবং সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | দুপুর ১২:৩০ মিনিট | দুপুর ৩:৪০ মিনিট | মঙ্গলবার | ৩ ঘন্টা ১০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | রাত ১০:৪৫ মিনিট | বুধবার | ৩ ঘন্টা ০০ মিনিট |
| সৈকত এক্সপ্রেস (৮২২) | রাত ৮:০০ মিনিট | রাত ১১:৫০ মিনিট | সোমবার | ৩ ঘন্টা ৫০ মিনিট |
| প্রবাল এক্সপ্রেস (৮২৪) | সকাল ১০:০০ মিনিট | দুপুর ২:১০ মিনিট | সোমবার | ৪ ঘন্টা ১০ মিনিট |
উপরে উল্লেখিত নির্দিষ্ট সময় গুলোতে ট্রেনগুলো চলাচল করে থাকে অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের আগে রেলস্টেশনে গিয়ে পৌঁছাবেন এবং নির্দিষ্ট সিট গ্রহণ করবেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেনের সময়সূচী
কক্সবাজার কমিউটার – ১ ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে সকাল ৯:৫০ মিনিটে এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে পৌঁছায় দুপুর ১:৪৫ মিনিটে। চট্টগ্রাম থেকে কক্সবাজার মোট ১৩ টি স্টেশনে এই ট্রেনটি যাত্রা বিরতি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় এবং প্রতিটি স্টেশনে ২ মিনিট করে ট্রেনটি যাত্রা বিরতি নেই।
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিটের মূল্য প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একটি ট্রেনে বেশ কয়েকটি আসন বিভাগ থাকে সেগুলো হলো: শোভন, শোভন চেয়ার, ফাস্ট সিট, ফার্স্ট চেয়ার, স্নিগ্ধা এবং এসি সিট। আসন বিভাগ অনুযায়ী সবগুলো ট্রেনের টিকিট মূল্য নিচে দেওয়া হলো:
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
- শোভন চেয়ার – ২৫০ টাকা
- স্নিগ্ধা – ৪৭০ টাকা
পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
- শোভন চেয়ার – ২৫০ টাকা
- স্নিগ্ধা – ৪৭০ টাকা
- এসি সিট – ৫৬৫ টাকা
সৈকত এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
- শোভন – ১৮৫ টাকা
- শোভন চেয়ার – ২২৫ টাকা
- ফাস্ট সিট – ৩৪০ টাকা
- ফার্স্ট চেয়ার – ৩৪০ টাকা
প্রবাল এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
- শোভন – ১৮৫ টাকা
- শোভন চেয়ার – ২২৫ টাকা
- ফাস্ট সিট – ৩৪০ টাকা
- ফার্স্ট চেয়ার – ৩৪০ টাকা
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে বুকিং
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে মাধ্যমে বুকিং দেওয়ার জন্য প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট হলো eticket.railway.gov.bd এই ওয়েবসাইট প্রবেশ করে একটি একাউন্ট করে লগইন করে নিতে হবে।
এবার চট্টগ্রাম এবং কক্সবাজার ট্রেন রুট নির্বাচন করতে হবে, টিকিট বুকিং এর তারিখ নির্বাচন করতে হবে এবং ট্রেনের যেকোনো একটি আসন বিভাগ নির্বাচন করতে হবে তারপরে ট্রেন সার্চ করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।
এবার চারটি ট্রেনের মধ্যে যেকোনো একটি ট্রেন নির্বাচন করতে হবে এবং সেই ট্রেনের টিকিট বুকিং করার জন্য বুক নাও অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।
পরবর্তীতে ট্রেনের অনেকগুলো করে কোচ থাকে যেগুলোতে টিকিট ফাঁকা রয়েছে সেখান থেকে একটা কোচ নির্বাচন করতে হবে এরপরে পছন্দমত একটি সিট নির্বাচন করে Continue Purchase প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।
যে নাম্বার দিয়ে একাউন্ট খোলা হয়েছিল সেই নাম্বারে যার সংখ্যার otp কোড পাঠানো হবে সেই ওটিপি কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।
এবার টিকিট বুকিং দেওয়ার জন্য জন্য বেশ কিছু তথ্য দিতে হবে যেমন যার নামে টিকিট বুকিং দেওয়া হবে সেই ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, এবং জিমেইল ঠিকানা সবগুলো সঠিকভাবে দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
এবার টিকিটের মূল্য পরিশোধ করতে হবে সেজন্য বিকাশ, নগদ, রকেট ইত্যাদি এরকম মোবাইল ব্যাংকিং একাউন্ট ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ টিকিটের মূল্য পরিশোধ করে দিতে হবে।
টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে এবার ভিউ টিকিট অপশনে প্রবেশ করে আপনার অনলাইন টিকিট দেখতে পারবেন এবং সেটি মোবাইলে সেভ করে রাখতে পারবেন। এভাবেই চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনে বুকিং দিতে পারবেন।
চট্টগ্রাম থেকে কক্সবাজার রেল স্টেশন কয়টি
চট্টগ্রাম থেকে কক্সবাজার চারটি ট্রেন চলে সেগুলো ট্রেনের মধ্যে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস সরাসরি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার রেল স্টেশনে যাই এগুলো ট্রেনের কোন বিরতি স্টেশন নেই। তবে সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস বেশ অনেকগুলো স্টেশনে যাত্রা বিরতি নিয়ে চলাচল করে নিচে সেগুলো স্টেশন এর নাম দেওয়া হলো:
সৈকত এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- ষোল শহর রেলওয়ে স্টেশন
- জান আলি হাট রেলওয়ে স্টেশন
- পটিয়া রেলওয়ে স্টেশন
- দোহাজারী রেলওয়ে স্টেশন
- সাতকানিয়া রেলওয়ে স্টেশন
- হারাবাঙ্গ রেলওয়ে স্টেশন
- চকরিয়া রেলওয়ে স্টেশন
- ডুলাহাজারা রেলওয়ে স্টেশন
- রামু রেলওয়ে স্টেশন
- কক্সবাজার রেলওয়ে স্টেশন
প্রবাল এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- ষোল শহর রেলওয়ে স্টেশন
- গোমদন্ডী রেলওয়ে স্টেশন
- পটিয়া রেলওয়ে স্টেশন
- দোহাজারী রেলওয়ে স্টেশন
- সাতকানিয়া রেলওয়ে স্টেশন
- লোহাগাড়া রেলওয়ে স্টেশন
- হারাবাঙ্গ রেলওয়ে স্টেশন
- চকরিয়া রেলওয়ে স্টেশন
- ডুলাহাজারা রেলওয়ে স্টেশন
- ইসলামাবাদ রেলওয়ে স্টেশন
- রামু রেলওয়ে স্টেশন
- কক্সবাজার রেলওয়ে স্টেশন
চট্টগ্রাম থেকে কক্সবাজার কত কিলোমিটার
চট্টগ্রাম থেকে কক্সবাজার এর দূরত্ব আনুমানিক ১৪০ থেকে ১৪৫ কিলোমিটার। তবে এটা বিভিন্ন রুট হয়ে কম বেশি হতে পারে। ট্রেন পথে এবং সড়ক পথের দূরত্ব একই রকম হয় না।
চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনে যেতে কত সময় লাগে
চট্টগ্রাম থেকে কক্সবাজার চারটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে এগুলো ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম থেকে কক্সবাজার যেতে সর্বনিম্ন ৩ ঘন্টা থেকে সর্বোচ্চ সর্বোচ্চ ৩ ঘন্টা ৫০ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে রাস্তায় কোনো সমস্যা হলে সময় কিছুটা কম বেশি হতে পারে।
লেখকের মন্তব্য
চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে আজকের এই প্রশ্নের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। ট্রেনের সঠিক সময়সূচী জেনে রাখলে ট্রেন মিস করার সম্ভাবনা থাকে না।
আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন এবং আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা জানতে আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। সবাই ভালো থাকবেন ধন্যবাদ।







