চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিটের দাম ২০২৬

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিটের দাম আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এছাড়াও চিলহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম স্টেশন লিস্ট সহ আরো বেশ কিছু বিষয়ে জানানো হবে।

যদি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সঠিক সময়সূচী এবং ভাড়ার তালিকা জানতে হবে তাহলে চলুন এ সকল বিষয়ে জেনে নেওয়া যাক।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ২০২৬

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি এবং চিলাহাটি থেকে ঢাকা রুটে চলাচল করে থাকে। শুরু এবং শেষ স্টেশন সহ মোট ১৪ টি স্টেশন অতিক্রম করে এই ট্রেনটি চলাচল করে। কোন স্টেশনে কয়টার সময় আসে এবং স্টেশন ছাড়ে সেই সময়সূচী নিচে দেওয়া হলো:

স্টেশনের নাম স্টেশনে আসে স্টেশন ছাড়ে
চিলাহাটি স্টেশন সকাল ৬:০০ মিনিট
ডোমার স্টেশন সকাল ৬:১৮ মিনিট সকাল ৬:২১ মিনিট
নীলফামারী স্টেশন সকাল ৬:৩৭ মিনিট সকাল ৬:৪০ মিনিট
সৈয়দপুর স্টেশন সকাল ৬:৫৯ মিনিট সকাল ৭:০৪ মিনিট
পার্বতীপুর স্টেশন সকাল ৭:২০ মিনিট সকাল ৭:৩০ মিনিট
ফুলবাড়ি স্টেশন সকাল ৭:৪৮ মিনিট সকাল ৭:৫০ মিনিট
বিরামপুর স্টেশন সকাল ৮:০১ মিনিট সকাল ৮:০৩ মিনিট
জয়পুরহাট স্টেশন সকাল ৮:৩২ মিনিট সকাল ৮:৩৫ মিনিট
আক্কেলপুর স্টেশন সকাল ৮:৪৬ মিনিট সকাল ৮:৪৮ মিনিট
সান্তাহার স্টেশন সকাল ৯:১৫ মিনিট সকাল ৯:২০ মিনিট
নাটোর স্টেশন সকাল ১০:০১ মিনিট সকাল ১০:০৪ মিনিট
ঈশ্বরদী বাইপাস স্টেশন সকাল ১০:৩৪ মিনিট সকাল ১০:৩৬ মিনিট
জয়দেবপুর স্টেশন দুপুর ১:৫২ মিনিট দুপুর ১:৫৫ মিনিট
ঢাকা স্টেশন দুপুর ২:৫৫ মিনিট
আরো পড়ুন:  চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, স্টেশন লিস্ট

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টোটাল টাইম ডিউরেশন ৮ ঘন্টা ৫৫ মিনিট। সবগুলো স্টেশনে সর্বনিম্ন ২ মিনিট থেকে সর্বোচ্চ ১০ মিনিট যাত্রা বিরতি নিয়ে এই ট্রেনটি চলাচল করে।

ঢাকা থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি স্টেশনে পৌঁছাতে মোট ৯ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে এই ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটি চলাচল করে নিচে সময়সূচি দেওয়া হলো:

স্টেশনের নাম স্টেশনে আসে স্টেশন ছাড়ে
ঢাকা কমলাপুর স্টেশন বিকাল ৫:০০ মিনিট
ঢাকা বিমানবন্দর স্টেশন বিকাল ৫:২৩ মিনিট বিকাল ৫:২৮ মিনিট
জয়দেবপুর স্টেশন বিকাল ৫:৫১ মিনিট বিকাল ৫:৫৪ মিনিট
ঈশ্বরদী বাইপাস স্টেশন রাত ৮:৫৫ মিনিট রাত ৮:৫৭ মিনিট
নাটোর স্টেশন রাত ৯:২৭ মিনিট রাত ৯:৩০ মিনিট
সান্তাহার স্টেশন রাত ১০:৩০ মিনিট রাত ১০:৩৫ মিনিট
জয়পুরহাট স্টেশন রাত ১১:১৯ মিনিট রাত ১১:২২ মিনিট
বিরামপুর স্টেশন রাত ১১:৫১ মিনিট রাত ১১:৫৩ মিনিট
ফুলবাড়ি স্টেশন রাত ১২:০৪ মিনিট রাত ১২:০৬ মিনি
পার্বতীপুর স্টেশন রাত ১২:৪০ মিনিট রাত ১:০০ মিনিট
সৈয়দপুর স্টেশন রাত ১:১৭ মিনিট রাত ১:২২ মিনিট
নীলফামারী স্টেশন রাত ১:৪১ মিনিট রাত ১:৪৪ মিনিট
ডোমার স্টেশন রাত ২:০০ মিনিট রাত ২:০৩ মিনিট
চিলাহাটি স্টেশন রাত ২:৪৫ মিনিট

প্রতিদিন এই নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে চিলাহাটি ট্রেনটি চলাচল করে থাকে। অবশ্যই আপনারা উল্লেখিত নির্দিষ্ট সময়ের আগে স্টেশনে পৌঁছাবেন তাহলে ট্রেন মিস করার সম্ভবনা থাকবেনা।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম ২০২৬

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের তিনটি আসন বিভাগ রয়েছে এবং তিন ধরনের টিকিট পাওয়া যায়। টিকিটের ধরন বা আসন বিভাগ অনুযায়ী টিকিটের মূল্য কম বেশি হয়ে থাকে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম গুলো হলো:চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম ২০২৫

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৬৬৫ টাকা
স্নিগ্ধা ১২৭১ টাকা
এসি সিট ১৫২৪ টাকা
এসি বার্থ ২৩৩৩ টাকা
আরো পড়ুন:  ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ট্রেনের ভাড়া, টিকিট কাটার নিয়ম

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি যখন চিলাহাটি স্টেশন থেকে ঢাকা স্টেশনে যাই তখন এসি বার্থ আসন থাকে না এবং একই ট্রেন যখন ঢাকা থেকে চিলাহাটি স্টেশনে যাই তখন এসি সিট থাকেনা।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়ম

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে ঢাকা টু চিলাহাটি অথবা চিলাহাটি টু ঢাকা রুট সিলেক্ট করতে হবে। এর পরে আসন নির্বাচন করতে হবে এবং তারিখ নির্বাচন করে ট্রেন সার্চ করতে হবে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটার নিয়মএরপরে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের নাম দেখতে পাবেন তখন সেখান থেকে তিনটি আসন বিভাগ রয়েছে তার মধ্যে যেকোনো একটা টিকিট কাটার জন্য Book Now অপশনে প্রেস করতে হবে।

এবার সিট ফাঁকা রয়েছে এরকম কোচ নির্বাচন করতে হবে তারপরে যে সিট ফাঁকা রয়েছে সেই সিট সিলেক্ট করতে হবে। তারপরে কন্টিনিউ পার্সেস বাটন রয়েছে সেখানে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।

এবার মোবাইল নাম্বারে ৪ সংখ্যার ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড সঠিকভাবে বসিয়ে ভেরিফাই করে নিতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে। যার নামে টিকিট বুকিং দেয়া হবে তার কিছু তথ্য দিতে হবে যেমন নাম, মোবাইল নাম্বার ও জিমেইল।

বিকাশ, নগদ, রকেট যেকোনো একটি একাউন্ট ব্যবহার করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে। সেই টিকিটের অনলাইন কপি সংগ্রহ করে রেখে ট্রেনযাত্রা করতে পারবেন।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ শুরু এবং শেষের স্টেশন থেকে মোট ১৪ টি। যাত্রাপথে মোট ১২ টি স্টপেজ এ যাত্রা বিরতি নিয়ে থাকে। চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ এর নামগুলো নিচে দেওয়া হলো:

  • চিলাহাটি রেলওয়ে স্টেশন
  • ডোমার রেলওয়ে স্টেশন
  • নীলফামারী রেলওয়ে স্টেশন
  • সৈয়দপুর রেলওয়ে স্টেশন
  • পার্বতীপুর রেলওয়ে স্টেশন
  • ফুলবাড়ি রেলওয়ে স্টেশন
  • বিরামপুর রেলওয়ে স্টেশন
  • জয়পুরহাট রেলওয়ে স্টেশন
  • আক্কেলপুর রেলওয়ে স্টেশন
  • সান্তাহার রেলওয়ে স্টেশন
  • নাটোর রেলওয়ে স্টেশন
  • ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
  • জয়দেবপুর রেলওয়ে স্টেশন
  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
আরো পড়ুন:  ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী - যশোর টু ঢাকা ট্রেনের সময়সূচী

এই একই ট্রেন যখন ঢাকা থেকে যাত্রা শুরু করে চিলাহাটি যাই তখন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে যাই।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ

চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন হলো শনিবার। প্রতি সপ্তাহে শুধুমাত্র শনিবার বাদে এই ট্রেনটি প্রতিদিন নির্দিষ্ট সময়ে যাত্রী সেবা প্রদান করে থাকে।

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে

চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে সেটা জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে TR স্পেস ট্রেনের নাম্বার 805 অথবা 806 তারপরে 16318 এই নাম্বারে মেসেজটি সেন্ড করে দিতে হবে তাহলে কিছুক্ষণের মধ্যে ফিরতি আরেকটি এসএমএসের মাধ্যমে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন এখন কোথায় আছে জানিয়ে দেওয়া হবে।

লেখকের মন্তব্য

প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী এবং টিকিটের দাম জানতে পেরেছেন। তারপরও যদি এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন।

এবং এরকম আরো বিভিন্ন রুটের এবং বিভিন্ন ট্রেনের সময়সূচী জানতে আমাদের Trickstel ওয়েবসাইট ফলো করতে পারেন। ট্রেন যাত্রায় সবসময় সাবধানতা অবলম্বন করে চলাচল করবেন। সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের পোস্ট এখানেই শেষ করছি।

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment