খুলনা টু বেনাপোল ও বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬

প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো খুলনা টু বেনাপোল ও বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরও বেশ কিছু বিষয়ে। অনেকেই ট্রেনের মাধ্যমে খুলনা থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে খুলনা যেতে চান।

কিন্তু সঠিক সময়সূচী এবং কত টাকা ভাড়া তা না জানার কারণে অনেক সময় বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় তাই চলুন খুলনা টু বেনাপোল ট্রেন সম্পর্কিত সকল তথ্য এই পোস্টের মাধ্যমে জেনে নেওয়া যাক।

খুলনা টু বেনাপোল ট্রেনের সময়সূচী ২০২৬

খুলনা টু বেনাপোল দুইটি কমিউটার ট্রেন প্রতিনিয়ত চলাচল করে থাকে সেগুলো হলো: বেতনা এক্সপ্রেস – ১, বেতনা এক্সপ্রেস – ৩ এগুলো ট্রেনের মাধ্যমে প্রতিনিয়ত খুলনা থেকে বেনাপোল অনেক যাত্রী যাই। নিচে বন্ধের দিন ও সময়সূচী দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
বেতনা এক্সপ্রেস – ১ (৫৩) সকাল ৬:১৫ মিনিট সকাল ৮:৩০ মিনিট বন্ধ নেই ২ ঘন্টা ১৫ মিনিট
বেতনা এক্সপ্রেস – ৩ (৯৫) দুপুর ১২:৪০ মিনিট দুপুর ২:৫০ মিনিট বন্ধ নেই ২ ঘন্টা ১০ মিনিট

প্রতিদিন এই নির্দিষ্ট দুটি সময়ে খুলনা থেকে বেনাপোল এই দুইটি কমিউটার বা মেইল ট্রেন চলাচল করে থাকে। ট্রেন একদম নির্দিষ্ট সময় ছেড়ে দেয় তাই কিছুক্ষণ আগে অবশ্যই ট্রেনে গিয়ে উঠবেন যাতে মিস না করতে হয়।

বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী ২০২৬

বেনাপোল টু খুলনা দুইটি ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: বেতনা এক্সপ্রেস – ২, বেতনা এক্সপ্রেস – ৪ প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই দুটি ট্রেন বেনাপোল টু খুলনা রুটে যাত্রী সেবা দিয়ে থাকে। নিচে বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী বিস্তারিতভাবে দেওয়া হলো:

আরো পড়ুন:  ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী - ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬
ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
বেতনা এক্সপ্রেস – ২ (৫৪) সকাল ৯:২৫ মিনিট সকাল ১১:৪৫ মিনিট বন্ধ নেই ২ ঘন্টা ২০ মিনিট
বেতনা এক্সপ্রেস – ৪ (৯৬) বিকাল ৫:০০ মিনিট সন্ধ্যা ৭:৩০ মিনিট বন্ধ নেই ২ ঘন্টা ৩০ মিনিট

আপনার এই দুইটি ট্রেনের মাধ্যমে বেনাপোল থেকে খুলনা প্রতিদিন যাতায়াত করতে পারবেন এই ট্রেনটির কোন সাপ্তাহিক বন্ধের দিন নেই অর্থাৎ প্রতিদিনই এই দুইটি ট্রেন যাত্রী সেবা দিয়ে থাকে।

খুলনা টু বেনাপোল ট্রেনের ভাড়া ২০২৬

খুলনা টু বেনাপোল ট্রেনের ভাড়া ৪০ টাকা। এটি যেহেতু একটি কমিউটার ট্রেন সেজন্য একটিই নরমাল আসন বিভাগ থাকে সেটা হল শোভন। এছাড়া আন্তঃনগর ট্রেনের মত অনেকগুলো করে আসন বিভাগ নেই তাই ট্রেনে ওঠার পরে যে যেখানে সিট ফাঁকা পাই সেখানেই বসতে পারে।

এবং যেহেতু আসন বিভাগ একটি সেজন্য সবার জন্য ভাড়া একই রকম তবে অনেক সময় খুলনা টু বেনাপোল ৪০ টাকা থেকে ৪৫ টাকা ভাড়া নিয়ে থাকে। খুব কম টাকার মধ্যেই খুলনা টু বেনাপোল ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।

খুলনা টু বেনাপোল ট্রেনের টিকিট কাটার নিয়ম

খুলনা টু বেনাপোল ট্রেন টিকিট অনেকে কাটতে চান কিন্তু কিভাবে কাটতে হয় তা জানেন না। খুলনা টু বেনাপোল ট্রেনের টিকিট বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কাটা যায় না। এটি একটি কমিউটার ট্রেন টিকিট কাটতে চাইলে সরাসরি আপনাকে খুলনা রেলওয়ে স্টেশনে যেতে হবে।

তারপরে সেখানে টিকিট কাটার জন্য কাউন্টার থাকে সেই কাউন্টারে গিয়ে বলতে হবে খুলনা টু বেনাপোল ট্রেনের টিকেট কাটতে চাচ্ছেন তাহলে টিকিটের যে মূল্য সেটা নিয়ে আপনাকে ট্রেনের টিকিট কেটে দেওয়া হবে।

খুলনা টু বেনাপোল ট্রেন স্টেশন লিস্ট

খুলনা টু বেনাপোল যে দুইটি ট্রেন চলাচল করে থাকে এই দুইটি ট্রেন শুরু এবং শেষ স্টেশন সহ মোট ১৩টি স্টেশন হয়ে চলাচল করে থাকে। তবে কিছু কিছু স্টেশনে অল্প সময়ের জন্য যাত্রা বিরতি নেই এবং কিছু স্টেশনে যাত্রা বিরতি নেয় না। নিচে খুলনা টু বেনাপোল ট্রেন স্টেশন লিস্ট নাম গুলো দেওয়া হলো:

  • খুলনা জংশন রেলওয়ে স্টেশন
  • দৌলতপুর কলেজ রেলওয়ে স্টেশন
  • দৌলতপুর রেলওয়ে স্টেশন
  • ফুলতলা রেলওয়ে স্টেশন
  • বেজেরডাঙ্গা রেলওয়ে স্টেশন
  • নওয়াপাড়া রেলওয়ে স্টেশন
  • চেঙ্গুটিয়া রেলওয়ে স্টেশন
  • সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন
  • রূপদিয়া রেলওয়ে স্টেশন
  • যশোর জংশন রেলওয়ে স্টেশন
  • ঝিকরগাছা রেলওয়ে স্টেশন
  • নাভারন রেলওয়ে স্টেশন
  • বেনাপোল রেলওয়ে স্টেশন
আরো পড়ুন:  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিটের দাম ২০২৬

খুলনা টু বেনাপোল কত কিলোমিটার

খুলনা থেকে বেনাপোল রেল পথে দূরত্ব প্রায় ৭২ কিলোমিটার। এবং সড়ক পথে দূরত্ব প্রায় ৯৩ কিলোমিটার। যদি রেল পথে যান তাহলে সময় কিছুটা কম লাগবে আর সড়ক পথে গেলে সময় বেশি লাগতে পারে।

খুলনা টু বেনাপোল ট্রেনে যেতে কতক্ষণ সময় লাগে

খুলনা থেকে বেনাপোল ট্রেনের মাধ্যমে যেতে সর্বনিম্ন ২ ঘন্টা ১০ মিনিট থেকে সর্বোচ্চ ২ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত সময় লাগে। তবে অনেক সময় বিভিন্ন কারণে কোন স্টেশনে যদি ট্রেন কিছু সময় বেশি লেট করে তাহলে সময় কিছুটা কম বেশি লাগতে পারে। যদিও এই ট্রেনটি কোন স্টেশনে অতিরিক্ত সময় দেরি করে না।

ট্রেন যাত্রায় যে তথ্যগুলো জানা জরুরী

ট্রেন অনেক দ্রুত একটি যান তাই ট্রেন যাত্রায় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন যেগুলো অনেকেই জানেন না। ট্রেনযাত্রায় যে তথ্যগুলো আপনাদের জানা এবং মানা জরুরী সেগুলো হলো:

  • ট্রেনে ওঠার আগে অবশ্যই টিকিট কেটে নিতে হবে টিকিট ছাড়া ট্রেনে ওঠা উচিত নয়।
  • টিকিট কেটে ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের আগে ট্রেনে গিয়ে উঠতে হবে।
  • ট্রেনে ওঠার আগে সাথে থাকা জিনিসপত্র ভালোভাবে চেক করে নিতে হবে ছাড়া পড়লো কিনা।
  • ট্রেন যখন চলা শুরু করবে তখন দামি কোন জিনিস জানালায় ধরা যাবে না।
  • এমনকি জানালার বাহিরে বেশিক্ষণ মাথা দিয়ে রাখা উচিত নয়।
  • অপরিচিত কেউ যদি খাবার দেয় তাহলে সেগুলো না খাওয়া ভালো।
  • সাথে করে হালকা পানি এবং খাবার রাখলে ভালো হয়।
  • নির্দিষ্ট গন্তব্যে নামার আগে সাথে থাকা জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে নিতে হবে।
  • ট্রেন থেমে গেলে তাড়াহুড়ো না করে আস্তে ধীরে নেমে যেতে হবে।

এই নিয়মগুলো মেনে যদি ট্রেন যাত্রা করেন তাহলে আপনার ট্রেন যাত্রা হবে অনেক সুন্দর। যারা ট্রেন যাত্রা করেন তাদের অবশ্যই এই নিয়মগুলো জেনে এবং মেনে ট্রেনে চলাচল করা উচিত।

আরো পড়ুন:  মেট্রোরেলের সময়সূচি, ভাড়া, স্টেশন লিস্ট, টিকিট কাটার নিয়ম ২০২৬

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন খুলনা টু বেনাপোল ও বেনাপোল টু খুলনা ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কিছু বিষয়ে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেকটা উপকারে আসবে।

এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এরকম আরো বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন অথবা নিয়মিত ভিজিট করতে পারেন। ধন্যবাদ।

3.7/5 - (3 votes)
Sharing Is Caring:

Leave a Comment