রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী, ভাড়া, টিকিট কাটার নিয়ম

রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী এবং ঈশ্বরদী টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। যারা নতুন রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের মাধ্যমে যাতায়াত করতে চান তাদের জন্য এই তথ্যগুলো অনেকটা উপকারে আসবে।

এ ছাড়াও আপনাদেরকে জানাবো রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট অনলাইন এর মাধ্যমে কিভাবে কাটতে পারবেন এবং এই সম্পর্কিত বেশ কিছু বিষয়ে। তাহলে চলুন শুরু করা যাক।

রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী ২০২৬

রাজশাহী টু ঈশ্বরদী পাঁচটি ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: রাজশাহী কমিউটার, কপোতাক্ষ এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস এবং টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই পাঁচটি ট্রেন প্রতিদিন নির্দিষ্ট সময় চলাচল করে থাকে সেই সময়সূচী নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
রাজশাহী কমিউটার (৫৮) সন্ধ্যা ৭.০০ মিনিট রাত ৮:৪০ মিনিট বুধবার ১ ঘন্টা ৪০ মিনিট
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৬) দুপুর ২:৩০ মিনিট দুপুর ৩:৩০ মিনিট শুক্রবার ১ ঘন্টা ০০ মিনিট
মধুমতি এক্সপ্রেস (৭৫৬) সকাল ৬:৪০ মিনিট সকাল ৭:৪০ মিনিট শনিবার ১ ঘন্টা ০০ মিনিট
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬২) সকাল ৬:০০ মিনিট সকাল ৭:১০ মিনিট সোমবার ১ ঘন্টা ১০ মিনিট
টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৪) দুপুর ৩:৩০ মিনিট বিকাল ৪:৩০ মিনিট সোমবার ১ ঘন্টা ০০ মিনিট

রাজশাহী টু ঈশ্বরদী এ ট্রেনগুলো শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে। তাই অবশ্যই ট্রেনে যাত্রা করতে চাইলে নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে রেলস্টেশনে পৌঁছাতে হবে।

আরো পড়ুন:  সিলেট টু ময়মনসিংহ বাসের সময়সূচী, ভাড়া, টিকিট কাটার নিয়ম

ঈশ্বরদী টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৬

ঈশ্বরদী টু রাজশাহী প্রতিনিয়ত পাঁচটি ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের সময়সূচী, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে সবগুলো তথ্য নিচে দেওয়া হলো:

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় বন্ধের দিন সময় লাগে
রাজশাহী কমিউটার (৫৭) সকাল ৭:০০ মিনিট সকাল ৯:০০ মিনিট বুধবার ২ ঘণ্টা ০০ মিনিট
কপোতাক্ষ এক্সপ্রেস (৭১৫) সকাল ১১:১০ মিনিট দুপুর ১২:২০ মিনিট শুক্রবার ১ ঘন্টা ১০ মিনিট
মধুমতি এক্সপ্রেস (৭৫৫) রাত ৯:২৫ মিনিট রাত ১০:৩০ মিনিট শনিবার ১ ঘন্টা ০৫ মিনিট
সাগরদাড়ি এক্সপ্রেস (৭৬১) রাত ৮:৩০ মিনিট রাত ১০:০০ মিনিট সোমবার ১ ঘন্টা ৩০ মিনিট
টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩) দুপুর ১২:০০ মিনিট দুপুর ১:১৫ মিনিট মঙ্গলবার ১ ঘন্টা ১৫ মিনিট

এই হলো ঈশ্বরদী টু রাজশাহী ট্রেনের সময়সূচী কোন ধরনের সমস্যা ব্যতীত প্রতিদিন একেবারে নির্দিষ্ট সময় ট্রেনগুলো এক স্টেশন থেকে ছাড়ে এবং অন্য স্টেশনে পৌঁছায়।

রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের ভাড়া কত

রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের ভাড়া নির্ধারণ হয়ে থাকে ট্রেনের আসন বিভাগের ওপর। প্রতিটি ট্রেনে দুইটি থেকে তিনটি করে আসন থাকে সবগুলো ট্রেনের আলাদা আলাদা ভাবে আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:

রাজশাহী কমিউটার ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন ৬০ টাকা
শোভন চেয়ার ৭৫ টাকা

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৭৫ টাকা
স্নিগ্ধা ১৩৮ টাকা

মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৭৫ টাকা
এসি সিট ১৬৭ টাকা

সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন চেয়ার ৭৫ টাকা
এসি সিট ১৬৭ টাকা

টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ভাড়া

আসন বিভাগ ভাড়া
শোভন ৬০ টাকা
শোভন চেয়ার ৭৫ টাকা
ফাস্ট সিট ১১০ টাকা

রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট কাটার নিয়ম

রাজশাহী টু ট্রেনের টিকিট অনলাইন এবং অফলাইন দুইভাবে কাটা যাবে অফলাইনে কাটার জন্য রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার থেকে খুব সহজে সেখানে কর্মরত কর্মকর্তাদের থেকে কেটে নিতে পারবেন। তবে অনলাইনে টিকিট কাটার জন্য নিয়ম জানতে হবে নিয়মটি নিচে দেওয়া হলো:

আরো পড়ুন:  ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া, সময়সূচী, কাউন্টার নাম্বার ২০২৬

অনলাইনে রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট কাটার জন্য গুগলে সার্চ করে প্রথমে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন।

যদি বাংলাদেশে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে কোন অ্যাকাউন্ট না করা থাকে তাহলে কিছু তথ্য দেওয়ার মাধ্যমে একটি একাউন্ট তৈরি করে নিবেন এবং একাউন্টটি লগইন করে নিবেন।

ওয়েবসাইটের হোমপেজে রাজশাহী টু ঈশ্বরদী সিলেক্ট করতে হবে, তারিখ সিলেক্ট করতে হবে এবং ট্রেনের ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করতে হবে তারপরে সার্চ ট্রেন অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যেতে হবে।

নির্দিষ্ট তারিখে চলাচলকারী সকল ট্রেনের নাম চলে আসবে সেখান থেকে আপনি যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের নিচে আসন বিভাগের নাম লেখা থাকবে ও Book Now লেখা থাকবে সেখানে প্রেস করবেন।

এবার নির্দিষ্ট একটি নির্বাচন করতে হবে তো অনেকগুলো সিট আগে থেকেই বুকিং হয়ে থাকবে সেখান থেকে যেগুলো ফাঁকা থাকবে সেখান থেকে একটা সিট নির্বাচন করবেন। কন্টিনিউ পার্সেস অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।

মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠানো হবে সেই ভেরিফিকেশন কোড বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। এরপরের টিকিট যার নামে হবে তার নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল তথ্যগুলো দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।

এবার যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্টের মাধ্যমে টিকিটের যে মূল্য রয়েছে সেটা দিতে হবে। টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটার সম্পন্ন হয়ে যাবে। এভাবেই খুব সহজে রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের টিকিট কাটতে পারবেন।

রাজশাহী টু ঈশ্বরদী কত কিলোমিটার

রাজশাহী টু ঈশ্বরদী এর আনুমানিক দূরত্ব রেলপথে প্রায় ৮২ কিলোমিটার। এবং সড়ক পথে আনুমানিক দূরত্ব প্রায় ৭০.৭ কিলোমিটার। তবে বিভিন্ন রুট হয়ে এই দূরত্ব কিছুটা কম বেশি হতে পারে।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন রাজশাহী টু ঈশ্বরদী ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশ কয়েকটি বিষয়ে তো তথ্যগুলো আপনাদের যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।

আরো পড়ুন:  ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী - ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬

এবং আপনারা যদি আরো অন্য কোন রুটের ট্রেনের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ যে কোন তথ্য জানতে চান তাহলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইতোমধ্যে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী দেওয়া আছে সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ।

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment