বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস, ফ্লাইট সিডিউল, টিকেট বুকিং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস, ফ্লাইট সিডিউল, টিকেট বুকিং, টিকেট চেক করার উপায় এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সমস্ত বিষয়ে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বাংলাদেশি বিমান প্রতিনিয়ত অসংখ্য যাত্রী নিয়ে তারা ঢাকা থেকে বিভিন্ন দেশে চলাচল করে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে সকল তথ্য।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট প্রাইস দুই ধরনের হয়ে থাকে একটি হল ইন্টারন্যাশনাল টিকিট প্রাইস এবং একটি হল ডোমেস্টিক টিকিট প্রাইস।

ইন্টারন্যাশনাল হলো বাংলাদেশ থেকে বিশ্বের অন্যান্য দেশে গেলে একরকম টিকিটের দাম এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ এর মধ্যে যে কোন জায়গায় গেলে সেটাকে বলা হয় ডোমেস্টিক টিকিট।

আবার টিকিটের ধরন অনুযায়ী টিকিটের প্রাইস কম বেশি হয়ে থাকে এবং পিক সিজন এবং অফ সিজন হিসেবেও টিকিটের প্রাইস কম বেশি হয়ে থাকে। নিচে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ইন্টারন্যাশনাল ও ডোমেস্টিক টিকেট প্রাইস দেওয়া হলো:

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল টিকিট প্রাইস:

যাত্রা শুরু যাত্রা শেষ ইকোনমি টিকিট বিজনেস টিকিট
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ ব্যাংকক, থাইল্যান্ড ৩৪,৬৪৯ টাকা ৬২,৮৬৩ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ আবু ঢাবি, আরব আমিরাত ৪২,৫৮৬ টাকা ৮৯,৮২৯ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ গুয়াংজু, চীন ২৮,৪৬৬ টাকা ৬০,৯৮৪ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ কলকাতা, ইন্ডিয়া ৯,৯১৫ টাকা ❎❎❎
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ দিল্লি, ইন্ডিয়া ১৪,১৬৩ টাকা ৩৬,৩৬৩ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ দাম্মাম, সৌদি আরব ৬৫,৩৮২ টাকা ৯৬,০৫৯ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ দুবাই, আরব আমিরাত ❎❎❎ ৮৯,৮২৯ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ রোম, ইতালি ২৭৩,৯১০ টাকা ১৩৮,৫৬৫ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ দোহা, কাতার ৬০,৪৬৪ টাকা ১০৮,৩২০ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ জেদ্দা, সৌদি আরব ❎❎❎ ১১২,০১২ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ কাঠমান্ডু, নেপাল ২৭,৪৬৩ টাকা ৪২,১৮৮ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ লন্ডন, ইংল্যান্ড ১৪৫,৩১৪ টাকা ❎❎❎
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ চেন্নাই, ইন্ডিয়া ১৩,৭১৯ টাকা ৪১,৯৪২ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ কুয়ালালামপুর, মালয়েশিয়া ৩৪,৪৪২ টাকা ৫৮,৯৮৪ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ ম্যানচেস্টার, ইংল্যান্ড ❎❎❎ ২৭৪,৪৯৯ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ কুয়েত এয়ারপোর্ট ❎❎❎ ১০৮,৮৬৮ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ মাস্কাট, ওমান ❎❎❎ ৮৩,৫২৬ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ মদিনা, সৌদি আরব ৭২,৩৫৭ টাকা ১০৩,০৩৫ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ শারজাহ, আরব আমিরাত ৩৭,০৬৪ টাকা ❎❎❎
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ রিয়াদ, সৌদি আরব ৬৭,২২৩ টাকা ১০২,১৯৫ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট ৩৪,৪৪২ টাকা ১০১,৯৩৩ টাকা
ঢাকা বিমানবন্দর, বাংলাদেশ টরন্টো, কানাডা ১০৯,১১৫ টাকা ১৪২,৮৬০ টাকা
আরো পড়ুন:  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচী ও টিকিটের দাম ২০২৬

এখানে যে টিকিটের মূল্য গুলো দেখতে পাচ্ছেন সেগুলো শুধুমাত্র One Way টিকিটের মূল্য। এবং এই টিকিটের মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডোমেস্টিক টিকিট প্রাইস:

যাত্রা শুরু যাত্রা শেষ ইকোনমি টিকিট বিজনেস টিকিট
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা শাহ মখদুম বিমানবন্দর, রাজশাহী ৪,৬৯৯ টাকা ❎❎❎
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা বরিশাল বিমানবন্দর ৩,৬৯৯ টাকা ❎❎❎
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম ৪,১৯৯ টাকা ৮,১৯৯ টাকা
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা যশোর, বিমানবন্দর ৪,৬৯৯ টাকা ❎❎❎
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা সৈয়দপুর বিমানবন্দর, নীলফামারী ৪,৭৯৯ টাকা ❎❎❎
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা ওসমানী বিমানবন্দর, সিলেট ৪,১৯৯ টাকা ৮,১৯৯ টাকা
হযরত শাহজালাল বিমানবন্দর, ঢাকা কক্সবাজার বিমানবন্দর ৬,১৯৯ টাকা ❎❎❎

এখানে শুধুমাত্র যাওয়ার যে টিকিটের মূল্য সেটা দেওয়া হয়েছে যদি আপনি যাওয়া আসা একসাথে টিকিট কাটতে চান তাহলে এই মূল্য আরো বেশি হবে এবং টিকিটের মূল্য নিয়মিত পরিবর্তন হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল জানার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে যাওয়ার পরে কয়েকটি ধাপে খুব সহজেই ফ্লাইট সিডিউল দেখে নিতে পারবেন। কিভাবে ফ্লাইট সিডিউল দেখবেন নিচে বলে দেওয়া হলো:বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল

  • গুগলে সার্চ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন।
  • Flight Schedule নামে একটি অপশন থাকবে সেখানে যাবেন।
  • যাত্রা শুরু এবং যাত্রা শেষ বিমানবন্দর নির্বাচন করবেন ও তারিখ নির্বাচন করবেন।
  • Search বাটনে প্রেস করলে ফ্লাইট শিডিউল দেখাবে।

এভাবেই খুব সহজে মাত্র চারটি ধাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট সিডিউল দেখতে পারবেন। তারপরেও যদি নিজে না পারেন তাহলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট অনলাইনে মাধ্যমে বুকিং দেওয়ার জন্য প্রথমে গুগল সার্চ করে বাংলাদেশি এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যেতে হবে। সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে যাবেন biman-airlines.com. বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

আরো পড়ুন:  ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা ২০২৬

Book Flight অপশন থেকে কোন ধরনের টিকিট কাটবেন One Way, Round Trip, Multi City এই তিনটি অপশনের মধ্যে যেকোনো একটি নির্বাচন করবেন। এবার তারিখ নির্বাচন করতে হবে এবং কত জনের জন্য টিকিট কাটা হবে সেটা নির্বাচন করে সার্চ করতে হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

নির্দিষ্ট তারিখে যদি টিকিট ফাঁকা থাকে তাহলে টিকিট বুকিং দিতে পারবেন এজন্য ইকোনমি এবং বিজনেস দুইটি ক্লাস থাকবে দুইটির ভাড়া দুই রকম হয়ে থাকে তো সেখান থেকে আপনি যেটা বুকিং দিবেন সেই টিকিট প্রাইজের উপরে প্রেস করবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

যদি ইকোনোমি সিলেক্ট করেন তাহলে আরও তিনটি অপশন আসবে যেমন Early Bird, Economy Saver, Economy Flexi তিনটির মধ্যে যেকোনো একটি সিলেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

এবার ফ্লাইটের সকল তথ্য দেখতে পাবেন সবগুলো তথ্য ভালোভাবে দেখে নিবেন কোথায় থেকে কোথায় যাবেন সেগুলো তথ্য এবং টিকিটের মূল্য কত টাকা এই সবগুলো তথ্য দেওয়া থাকবে। সবকিছু ঠিক থাকলে Continue to Passengers অপশনে প্রেস করবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

এই অপশনে কিছু ব্যক্তিগত তথ্য দিতে হবে যেমন যাত্রীর নাম, জেন্ডার, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, ট্রাভেল ডকুমেন্ট নাম্বার, ডকুমেন্ট ইস্যু কান্ট্রি, ডকুমেন্ট এক্সপায়ার তারিখ এবং ন্যাশনালিটি। তারপরে কন্টিনিউ টু সিট সিলেকশন অপশনে প্রেস করবেন।

এবার টিকিটের যে মূল্য রয়েছে সেটা আপনার কাছে থাকা ভিসা কার্ড অথবা মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিবেন। পেমেন্ট পরিশোধ করার পরে পার্সেল বাটনে প্রেস করবেন তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর টিকিট বুকিং দেওয়া হয়ে যাবে।

টিকিট বুকিং দেওয়া সম্পন্ন হয়ে গেলে যে ইমেইল এড্রেস দেওয়া হয়েছিল সেই ইমেইলে টিকিটের অনলাইন কপি পাঠিয়ে দেওয়া হবে সেখান থেকে আপনি টিকিটটি সংগ্রহ করে রাখবেন। এভাবেই খুব সহজে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুকিং দেওয়া যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এরপর তোমার অবস্থা কি এটা চেক করতে পারবেন। খুব সহজে মাত্র কয়েকটি ধাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট যেভাবে চেক করবেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক

  • প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • অনেকগুলো অপশনের মধ্যে Modify Trip অপশনে যেতে হবে।
  • PNR কোড বসাতে হবে এবং শিওর নাম বসাতে হবে।
  • Search অপশনে প্রেস করলে টিকিটের বর্তমান অবস্থা দেখতে পাওয়া যাবে।
আরো পড়ুন:  ভৈরব টু ঢাকা ট্রেনের সময়সূচী - ঢাকা টু ভৈরব ট্রেনের সময়সূচী ২০২৬

এভাবেই খুব সহজে কয়েকটি ধাপে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট চেক করতে পারবেন যদি অনলাইনের কোন কারনে চেক করতে না পারেন তাহলে তাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে টিকিটের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফোন নাম্বার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিস ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় রয়েছে। তবে ঢাকাতে তাদের হেড অফিস রয়েছে এবং তাদের অনেকগুলো ফোন নাম্বার রয়েছে নিচে সেগুলো দেওয়া হলো:

Number: Tel: 13636, International: +88 096109-13636, Bangladesh: +88-01777715631

Online Booking Mail: ibebiman@biman.gov.bd

Head Office: Balaka, Kurmitola, Dhaka-1229, Bangladesh.

বাংলাদেশের বিভিন্ন জেলা সহ আরো অন্যান্য দেশের তাদের অফিস রয়েছে আপনারা চাইলে যে কোন জায়গা থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওয়েবসাইট

বিমান বাংলাদেশ এর অফিসিয়াল ওয়েবসাইট হলো: biman-airlines.com এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেকোনো তথ্য জানতে পারবেন এবং টিকিট বুকিং, টিকিট চেক, ফ্লাইট সিডিউল দেখা সবকিছু করতে পারবেন।

লেখকের মন্তব্য

আশা করছি প্রিয় বন্ধুরা আজকের আর্টিকেলটি পড়ার পরে আপনারা জানতে পেরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকিট প্রাইস সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে। তো আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।

এবং এরকম আরও বিভিন্ন বিমানের ফ্লাইট সিডিউল এবং টিকিট প্রাইস জানার জন্য আমাদের ওয়েবসাইট ফলো করতে পারেন। আর আপনারা যদি নিজেরা টিকিট বুকিং দিতে না পারেন তাহলে বিশ্বস্ত কারো মাধ্যমে করে নিতে পারেন।

5/5 - (1 vote)
Sharing Is Caring:

Leave a Comment