ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী, ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া, টিকিট কাটার নিয়ম সহ এ সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানাবো। ট্রেনে ভ্রমণের আগে অবশ্যই সঠিক সময়সূচী এবং ভাড়া জেনে নেওয়া প্রয়োজন।
তাই চলুন নিচের অংশ থেকে জেনে নেয়া যাক ঢাকা টু রাজশাহী এবং রাজশাহী টু ঢাকা ট্রেনের ও সময়সূচী ভাড়ার তালিকা।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা টু রাজশাহী পাঁচটি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: সিল্কসিটি এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস এবং বনলতা এক্সপ্রেস। এই ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে চলাচল করে থাকে সময়সূচী, ছুটির দিন এবং কতক্ষণ সময় লাগে সেই তালিকা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | দুপুর ২:৩০ মিনিট | রাত ৮:২০ মিনিট | রবিবার | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| মধুমতি এক্সপ্রেস (৭৫৫) | দুপুর ৩:০০ মিনিট | রাত ১০:৩০ মিনিট | শনিবার | ৭ ঘণ্টা ৩০ মিনিট |
| পদ্মা এক্সপ্রেস (৭৫৯) | রাত ১০:৪৫ মিনিট | ভোর ৪:০০ মিনিট | মঙ্গলবার | ৫ ঘন্টা ১৫ মিনিট |
| ধুমকেতু এক্সপ্রেস (৭৬৯) | সকাল ৬:০০ মিনিট | সকাল ১১:৪০ মিনিট | বৃহস্পতিবার | ৫ ঘন্টা ৪০ মিনিট |
| বনলতা এক্সপ্রেস (৭৯১) | দুপুর ১:৩০ মিনিট | বিকাল ৫:৪৫ মিনিট | শুক্রবার | ৪ ঘন্টা ১৫ মিনিট |
এই নির্দিষ্ট সময় গুলোতে ঢাকা টু রাজশাহী ট্রেনগুলো প্রতিনিয়ত চলাচল করে থাকে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত। অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের আগে টিকিট সংগ্রহ করে ট্রেনে উঠবেন।
রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
রাজশাহী টু ঢাকা প্রতিনিয়ত ৫টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। অনেকেই ট্রেনের মাধ্যমে রাজশাহী থেকে ঢাকা যেতে চান কিন্তু সঠিক সময় জানেন না। তাই নিচের অংশ থেকে জেনে নিন ঢাকা টু রাজশাহী ট্রেনের নির্দিষ্ট সময়সূচী তালিকা।
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধের দিন | সময় লাগে |
|---|---|---|---|---|
| সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) | সকাল ৭:৪০ মিনিট | দুপুর ১:১০ মিনিট | রবিবার | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| মধুমতি এক্সপ্রেস (৭৫৬) | সকাল ৬:৪০ মিনিট | দুপুর ২:০০ মিনিট | শনিবার | ৭ ঘন্টা ২০ মিনিট |
| পদ্মা এক্সপ্রেস (৭৬০) | বিকাল ৪:০০ মিনিট | রাত ৯:১৫ মিনিট | মঙ্গলবার | ৫ ঘন্টা ১৫ মিনিট |
| ধুমকেতু এক্সপ্রেস (৭৭০) | রাত ১১:২০ মিনিট | ভোর ৪:৪০ মিনিট | বুধবার | ৫ ঘন্টা ২০ মিনিট |
| বনলতা এক্সপ্রেস (৭৯২) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৩৫ মিনিট | শুক্রবার | ৪ ঘন্টা ৩৫ মিনিট |
বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমান রাজশাহী টু ঢাকা এই নির্দিষ্ট সময়ে ট্রেনগুলো চলাচল করে থাকে। তথ্যগুলো আশা করছি আপনাদের উপকারে আসবে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া – রাজশাহী টু ঢাকা ট্রেনের ভাড়া
ঢাকা টু রাজশাহী পাঁচটি ট্রেন চলাচল করে এগুলো ট্রেনের বেশ কয়েকটি করে আসন বিভাগ রয়েছে আসন বিভাগ অনুযায়ী ভাড়ার পরিমাণ কম বেশি হয়ে থাকে। নিচে ঢাকা টু রাজশাহী সবগুলো ট্রেনের আসন বিভাগ অনুযায়ী ভাড়ার তালিকা নিচে দেওয়া হলো:
ঢাকা টু রাজশাহী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৬৩ টাকা |
| এসি সিট | ১০৩৫ টাকা |
ঢাকা টু রাজশাহী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৫৮৫ টাকা |
| এসি সিট | ১৩৪০ টাকা |
ঢাকা টু রাজশাহী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৬৩ টাকা |
| এসি বার্থ | ১৫৯৭ টাকা |
ঢাকা টু রাজশাহী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৫০ টাকা |
| স্নিগ্ধা | ৮৫৩ টাকা |
| এসি সিট | ১০৩৫ টাকা |
ঢাকা টু রাজশাহী বনলতা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
| আসন বিভাগ | ভাড়া |
|---|---|
| শোভন চেয়ার | ৪৯৫ টাকা |
| স্নিগ্ধা | ৯৪৯ টাকা |
| এসি সিট | ১১৩৯ টাকা |
প্রতিটি আসন বিভাগের ভাড়া ভিন্ন ভিন্ন তাই আপনারা যে আসন বিভাগ বা সিট নির্বাচন করবেন সেই অনুযায়ী ভাড়া পরিশোধ করতে হবে।
ঢাকা টু রাজশাহী ট্রেন স্টেশন লিস্ট
ঢাকা টু রাজশাহী চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে যাত্রা বিরতি নিয়ে থাকে সেজন্য অনেকেই স্টেশন লিস্ট এর নাম গুলো জানতে চেয়ে থাকেন। ঢাকা টু রাজশাহী চলাচলকারী ট্রেনগুলো স্টেশন নাম লিস্ট নিচে দেওয়া হলো:

সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- মির্জাপুর রেলওয়ে স্টেশন
- টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- এসএইচ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
- জামতৈল রেলওয়ে স্টেশন
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
মধুমতি এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- শ্রীনগর রেলওয়ে স্টেশন
- মাওয়া রেলওয়ে স্টেশন
- পদ্মা রেলওয়ে স্টেশন
- শিবচর রেলওয়ে স্টেশন
- ভাঙ্গা রেলওয়ে স্টেশন
- পুকুরিয়া রেলওয়ে স্টেশন
- তালমা রেলওয়ে স্টেশন
- ফরিদপুর রেলওয়ে স্টেশন
- আমিরাবাদ রেলওয়ে স্টেশন
- পাচুরিয়া রেলওয়ে স্টেশন
- রাজবাড়ী রেলওয়ে স্টেশন
- কালুখালী রেলওয়ে স্টেশন
- পাংশা রেলওয়ে স্টেশন
- খোকসা রেলওয়ে স্টেশন
- কুমারখালী রেলওয়ে স্টেশন
- কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন
- পোড়াদহ রেলওয়ে স্টেশন
- মিরপুর রেলওয়ে স্টেশন
- ভেড়ামারা রেলওয়ে স্টেশন
- পাকশী রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
পদ্মা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- ঢাকা রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- জয়দেবপুর রেলওয়ে স্টেশন
- টাঙ্গাইল রেলওয়ে স্টেশন
- ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন
- এসএইচ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন
- উল্লাপাড়া রেলওয়ে স্টেশন
- বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন
- চাটমোহর রেলওয়ে স্টেশন
- ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন
- আব্দুলপুর রেলওয়ে স্টেশন
- সারদা রোড রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
বনলতা এক্সপ্রেস ট্রেন টেশন লিস্ট
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- রাজশাহী রেলওয়ে স্টেশন
ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট কাটার নিয়ম
ঢাকা টু রাজশাহী ট্রেনের অনলাইন অনলাইন এবং সরাসরি রেলওয়ে স্টেশন এর টিকিট কাউন্টার থেকে কাটা যায়। অনলাইনে কাটার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী টিকিট কাটতে পারবেন।
ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকিট অনলাইন এর মাধ্যমে কারো জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন Bangladesh Railway Ticket Booking তাহলে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন।
যদি ওয়েবসাইটে আগে থেকে একাউন্ট না করা থাকে তাহলে বেশ কিছু তথ্য এবং ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এর পরে সেই অ্যাকাউন্ট লগইন করে নিতে হবে।
এবার ওয়েবসাইটের হোম পেজে ঢাকা এবং রাজশাহী সিলেক্ট করতে হবে। তারপরে তারিখ এবং ক্লাস বা আসন বিভাগ নির্বাচন করতে হবে এরপরে ট্রেন সার্চ করতে হবে। তাহলে ঢাকা টু রাজশাহী চলাচলকারী সবগুলো ট্রেনের লিস্ট চলে আসবে।
যে ট্রেনের টিকিট কাটতে চাচ্ছেন সেই ট্রেনের নামের উপর প্রেস করবেন তাহলে সেই ট্রেনের আসন বিভাগ এবং সিট বুকিং করার অপশন চলে আসবে। সেখান থেকে বুক নাও বাটনে প্রেস করবেন। এরপরে পছন্দ অনুযায়ী সিট নির্বাচন করবেন এবং কন্টিনিউ পার্সেস বাটনে প্রেস করবেন।
মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোড বসিয়ে ভেরিফাই করে নিবেন। এরপরে টিকিট সংগ্রহকারীর বেশ কিছু তথ্য দিয়ে পরবর্তী ধাপে যাবেন। সবশেষ যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে।
টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে এবার ভিউ টিকিট নামে একটি অপশন থাকবে সেখান থেকে আপনারা আপনাদের অনলাইন ট্রেনের টিকিট দেখতে পাবেন। সেটি মোবাইলে সংরক্ষণ করে সেই টিকিটের মাধ্যমে ট্রেন যাত্রা করতে পারবেন।
ঢাকা টু রাজশাহী কত কিলোমিটার
ঢাকা টু রাজশাহী এর আনুমানিক দূরত্ব সড়কপথে প্রায় ২ ৪৯ কিলোমিটার এবং রেলপথে আনুমানিক দূরত্ব প্রায় ৩৪৩ কিলোমিটার।
ঢাকা থেকে রাজশাহী যেতে কত ঘন্টা সময় লাগে
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের মাধ্যমে যেতে ট্রেন অনুযায়ী সর্বনিম্ন ৪ ঘন্টা ৩৫ মিনিট থেকে সর্বোচ্চ ৭ ঘন্টা ২০ মিনিট পর্যন্ত সময় লাগে। সড়ক পথে বাস বা অন্যান্য গাড়ির মাধ্যমে এই সময় কম বেশি হতে পারে।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন ঢাকা টু রাজশাহী এবং রাজশাহী টু ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ আরো বেশি কিছু বিষয়ে। ট্রেনে ভ্রমণের জন্য অবশ্যই আপনারা সঠিক সময় মেনে যাত্রা করবেন।
আর এই বিষয়ে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের পোস্ট এখানেই শেষ করছি।







