চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী এবং ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা সহ এই সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে আজকের এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। ট্রেন ভ্রমণের আগে এই বিষয়গুলো জানা জরুরী।
বিশেষ করে যারা নতুন তাদের জন্য তথ্যগুলো বেশ উপকারে আসবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সহ বিস্তারিত সকল তথ্য।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকা প্রতিনিয়ত ৮ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো হলো: সুবর্ণ এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর এক্সপ্রেস, তূর্ণা এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, চট্রলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। এই ট্রেনগুলোর সময়সূচী নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| সুবর্ণ এক্সপ্রেস (৭০১) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৫৫ মিনিট | সোমবার | ৪ ঘন্টা ৫৫ মিনিট |
| মহানগর গোধূলি (৭০৩) | দুপুর ৩:০০ মিনিট | রাত ৮:৪৫ মিনিট | বন্ধ নেই | ৫ ঘন্টা ৪৫ মিনিট |
| মহানগর এক্সপ্রেস (৭২১) | দুপুর ১২:৩০ মিনিট | সন্ধ্যা ৬:৪০ মিনিট | রবিবার | ৬ ঘন্টা ১০ মিনিট |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪১) | রাত ১১:৩০ মিনিট | ভোর ৫:১০ মিনিট | বন্ধ নেই | ৫ ঘন্টা ৪০ মিনিট |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) | বিকাল ৫:০০ মিনিট | রাত ৯:৫৫ মিনিট | মঙ্গলবার | ৪ ঘন্টা ৫৫ মিনিট |
| চট্রলা এক্সপ্রেস (৮০১) | সকাল ৬:০০ মিনিট | দুপুর ১২:৪০ মিনিট | শুক্রবার | ৬ ঘন্টা ৪০ মিনিট |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৩) | বিকাল ৪:০০ মিনিট | রাত ৯:০০ মিনিট | মঙ্গলবার | ৫ ঘন্টা ০০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৫) | রাত ১১:১৫ মিনিট | রাত ৪:২০ মিনিট | বুধবার | ৫ ঘন্টা ০৫ মিনিট |
ট্রেন যাত্রায় অবশ্যই এখানে উল্লেখিত সময়ের আগে রেল স্টেশনে গিয়ে পৌঁছাবেন এবং টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। যদি দেরি হয়ে যায় তাহলে ট্রেন নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের সময়সূচী ২০২৬
ঢাকা থেকে চট্টগ্রাম শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে সেগুলো ট্রেনের নাম, ছাড়ার সময়, পৌঁছানোর সময়, বন্ধের দিন এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | বন্ধ থাকে | সময় লাগে |
|---|---|---|---|---|
| সুবর্ণ এক্সপ্রেস (৭০২) | বিকাল ৪:৩০ মিনিট | রাত ৯:২৫ মিনিট | সোমবার | ৪ ঘন্টা ৫৫ মিনিট |
| মহানগর প্রভাতী (৭০৪) | সকাল ৭:৪৫ মিনিট | দুপুর ১:৩৫ মিনিট | বন্ধ নেই | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| মহানগর এক্সপ্রেস (৭২২) | রাত ৯:২০ মিনিট | রাত ৩:৩০ মিনিট | রবিবার | ৬ ঘন্টা ১০ মিনিট |
| তূর্ণা এক্সপ্রেস (৭৪২) | রাত ১১:১৫ মিনিট | ভোর ৫:১৫ মিনিট | বন্ধ নেই | ৬ ঘন্টা ০০ মিনিট |
| সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৮) | সকাল ৭:০০ মিনিট | সকাল ১১:৫৫ মিনিট | বুধবার | ৪ ঘন্টা ৫৫ মিনিট |
| চট্রলা এক্সপ্রেস (৮০২) | দুপুর ২:১৫ মিনিট | রাত ৮:৩০ মিনিট | শুক্রবার | ৬ ঘন্টা ১৫ মিনিট |
| কক্সবাজার এক্সপ্রেস (৮১৪) | রাত ১১:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | সোমবার | ৫ ঘন্টা ০০ মিনিট |
| পর্যটক এক্সপ্রেস (৮১৬) | সকাল ৬:১৫ মিনিট | সকাল ১১:২০ মিনিট | বুধবার | ৫ ঘন্টা ০৫ মিনিট |
প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং নির্দিষ্ট সময়ে ঢাকা গিয়ে পৌঁছায়। আপনাদের পছন্দমত সময়ে আপনারা যেকোন ট্রেনে যাত্রা করতে পারেন।
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের ভাড়া কত – ঢাকা টু চট্টগ্রাম ট্রেনের ভাড়া
চট্টগ্রাম থেকে ট্রেনের ভাড়া আসন বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন। একটি ট্রেনে অনেকগুলো করে আসন বিভাগ থাকে প্রতিটি ট্রেনের আসন বিভাগ অনুযায়ী কত টাকা ভাড়া সেই তালিকা নিচে দেওয়া হলো:
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪৫০ টাকা
- ফাস্ট সিট – ৬৮৫ টাকা
- স্নিগ্ধা – ৮৫৫ টাকা
- এসি সিট – ১০২৫ টাকা
মহানগর গোধূলি ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪০৫ টাকা
- ফাস্ট সিট – ৬২১ টাকা
- স্নিগ্ধা – ৭৭৭ টাকা
- এসি সিট – ৯৩২ টাকা
মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪০৫ টাকা
- স্নিগ্ধা – ৭৭৭ টাকা
- এসি সিট – ৯৩২ টাকা
তূর্ণা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪০৫ টাকা
- স্নিগ্ধা – ৭৭৭ টাকা
- ফাস্ট বার্থ – ৯৮২ টাকা
- এসি বার্থ – ১৪৪৮ টাকা
সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪৫০ টাকা
- ফাস্ট সিট – ৬৮৫ টাকা
- স্নিগ্ধা – ৮৫৫ টাকা
- এসি সিট – ১০২৫ টাকা
চট্রলা এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪০৫ টাকা
- স্নিগ্ধা – ৭৭৭ টাকা
- এসি সিট – ৯৩২ টাকা
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪৫০ টাকা
- স্নিগ্ধা – ৮৫৫ টাকা
- এসি সিট – ১০২৫ টাকা
পর্যটক এক্সপ্রেস ট্রেনের ভাড়া
- শোভন চেয়ার – ৪৫০ টাকা
- স্নিগ্ধা – ৮৫৫ টাকা
- এসি বার্থ – ১৫৯০ টাকা
চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেন স্টেশন লিস্ট
চট্টগ্রাম থেকে ঢাকা যে ট্রেনগুলো চলাচল করে এগুলো ট্রেন বিভিন্ন স্টেশন হয়ে চলে এবং নির্দিষ্ট স্টেশন গুলোতে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি নিয়ে থাকে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসার পথে যে স্টেশনগুলো রয়েছে সেগুলোর নাম নিচে দেওয়া হলো:
চট্রলা এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- কুমিরা রেলওয়ে স্টেশন
- ফেনী রেলওয়ে স্টেশন
- হাসানপুর রেলওয়ে স্টেশন
- নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন
- লাকসাম রেলওয়ে স্টেশন
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- শশীদল রেলওয়ে স্টেশন
- কসবা রেলওয়ে স্টেশন
- আখাউড়া রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
- মেথিকান্দা রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
মহানগর এক্সপ্রেস ট্রেন স্টেশন লিস্ট
- চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
- ফেনী রেলওয়ে স্টেশন
- গুণবতী রেলওয়ে স্টেশন
- লাকসাম রেলওয়ে স্টেশন
- কুমিল্লা রেলওয়ে স্টেশন
- আখাউড়া রেলওয়ে স্টেশন
- ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন
- ভৈরব বাজার রেলওয়ে স্টেশন
- নরসিংদী রেলওয়ে স্টেশন
- ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকেট কাটার নিয়ম
চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকিট অনলাইনের মাধ্যমে কাটার জন্য গুগলে গিয়ে সার্চ করুন বাংলাদেশ রেলওয়ে টিকিট বুকিং অথবা সরাসরি eticket.railway.gov.bd এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন।
এরপরে চট্টগ্রাম টু ঢাকা নির্বাচন করুন, টিকিট কাটার তারিখ নির্বাচন করুন এবং আসন বিভাগ নির্বাচন করে ট্রেন সার্চ করুন।
এবার যেকোনো একটি ট্রেন সিলেক্ট করে আসন বিভাগ থেকে টিকিট বুকিং করার জন্য ট্রেনের সিট নির্বাচন করুন। তারপরে পরবর্তী ধাপে যেতে হবে।
এবার মোবাইল নাম্বারে ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড বসিয়ে পরবর্তী ধাপে যাবেন এবং টিকিট ক্রয়কারী ব্যক্তির নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে।
এবার টিকিটের যে নির্দিষ্ট পরিমাণমূল রয়েছে সেই মূল্য পরিশোধ করতে হবে সেজন্য যে কোন একটি মোবাইল ব্যাংকিং নির্বাচন করে টিকিটের মূল্য পরিশোধ করুন।
টিকিটের মূল্য পরিশোধ করা হয়ে গেলে ভিউ টিকিট অপশনে গিয়ে টিকিট দেখতে পারবেন এবং সংগ্রহ করতে পারবেন এভাবেই খুব সহজে চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের টিকিট অনলাইনে কাটতে পারবেন।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের এই পোস্টটি পড়ে আপনারা জানতে পেরেছেন ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম টু ঢাকা ট্রেনের সময়সূচী ও সঠিক ভাড়ার তালিকা। তারপরও যদি আপনাদের এই বিষয়ে কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।
এবং এরকম আরও বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচী এবং ভাড়া সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ফলো করতে পারেন বা ভিজিট করতে পারেন। ট্রেন যাত্রায় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সবার যাত্রা শুভ হোক।