রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি পরীক্ষার মানবন্টন, আবেদন ফি, আবেদন করার নিয়ম, সাবজেক্ট লিস্ট এবং ভর্তি পরীক্ষা কোথায় হবে এগুলো বিষয়ে আজকে আপনাদের এই পোস্টের মাধ্যমে জানাবো।
অনেক শিক্ষার্থীর স্বপ্ন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তো আপনার যদি সেরকম স্বপ্ন থাকে তাহলে আপনি অবশ্যই ভর্তি হওয়ার আগে সবগুলো তথ্য ভালোভাবে জেনে নিন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখ ৭ ডিসেম্বর ২০২৫ তারিখ। ভর্তি আবেদন শেষ হওয়ার পরে ভর্তি পরীক্ষা নেওয়া হবে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা হয়ে থাকে।
ভর্তি পরীক্ষার তারিখ C ইউনিট (বিজ্ঞান) ১৬ জানুয়ারি ২০২৬। A ইউনিট (মানবিক) ১৭ জানুয়ারি ২০২৬ এবং B ইউনিট (বাণিজ্য) ২৪ জানুয়ারি ২০২৬। অবশ্যই নির্দিষ্ট তারিখের আগে ভর্তির জন্য আবেদন করতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হয় যদি সেগুলো যোগ্যতা থাকে তাহলেই কেবলমাত্র ভর্তির জন্য আবেদন করতে পারবে নয়তোবা আবেদন করতে পারবেনা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা গুলো নিচে দেওয়া হলো:
| ইউনিটের নাম | ভর্তি যোগ্যতা |
|---|---|
| A ইউনিট (মানবিক) | এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| B ইউনিট (বাণিজ্য) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ থাকতে হবে। |
| C ইউনিট (বিজ্ঞান) | এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। |
A ইউনিটে মোট আসন সংখ্যা ২০১৯ টি, B ইউনিটে মোট আসন সংখ্যা ৪৫৫ টি এবং C ইউনিটে মোট আসন সংখ্যা ১৫৪৯ টি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন
প্রতিটি ইউনিটে ৮০ টি করে MCQ প্রশ্ন থাকবে এবং পরীক্ষার মোট নাম্বার হবে ১০০ আর এই পরীক্ষার সময় থাকবে ১ ঘন্টা। ১০০ নম্বরের মধ্যে ৪০ নম্বর পেলে পাস হবে আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা যাবে। ইউনিট অনুযায়ী পরীক্ষার মানবন্টন কেমন হবে তা নিচে দেওয়া হলো:
A ইউনিটের মানবন্টন
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মানবন্টন |
|---|---|---|
| বাংলা | ২৮ | ৩৫ |
| ইংরেজি | ২৮ | ৩৫ |
| সাধারণ জ্ঞান | ২৪ | ৩০ |
| মোট প্রশ্ন ৮০ টি | মোট নাম্বার ১০০ |
B ইউনিটের মানবন্টন (বাণিজ্য গ্রুপ)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মানবন্টন |
|---|---|---|
| বাংলা | ০৮ | ১০ |
| ইংরেজি | ২০ | ২৫ |
| ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | ২০ | ২৫ |
| হিসাববিজ্ঞান | ২০ | ২৫ |
| ফাইন্যান্স ও ব্যাংকিং | ১২ | ১৫ |
| সর্বমোট ৮০ | সর্বমোট ১০০ |
B ইউনিটের মানবন্টন (অ-বাণিজ্য গ্রুপ)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মানবন্টন |
|---|---|---|
| বাংলা | ০৮ | ১০ |
| ইংরেজি | ২০ | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৪০ | ৫০ |
| আইসিটি | ১২ | ১৫ |
| সর্বমোট ৮০ | সর্বমোট ১০০ |
C ইউনিটের মানবন্টন (বিজ্ঞান গ্রুপ)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মানব বন্টন |
|---|---|---|
| পদার্থ | ২৫ | ৩১.২৫ |
| রসায়ন | ২৫ | ৩১.২৫ |
| আইসিটি | ০৫ | ৬.২৫ |
| গণিত | ২৫ | |
| জীববিদ্যা | ২৫ | |
| জাীববিদ্যা+গণিত | ১৩+১২ | ৩১.২৫ |
| মোট ৮০ | মোট ১০০ |
C ইউনিটের মানবন্টন (অ-বিজ্ঞান গ্রুপ)
| বিষয় | প্রশ্ন সংখ্যা | মানবন্টন |
|---|---|---|
| বাংলা | ২৫ | ৩১.২৫ |
| ইংরেজি | ২৫ | ৩১.২৫ |
| মনোবিজ্ঞান/ভূগোল/সাধারণ জ্ঞান | ৩০ | ৩৭.৫০ |
| মোট ৮০ | মোট ১০০ |
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবন্টন প্রত্যেকটি ইউনিটের জন্য এই নিয়মে করা হয়ে থাকে। এগুলো পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ইউনিট অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে কোন ইউনিটে আবেদন ফি কত তা নিচে দেওয়া হলো:
| ইউনিট | আবেদন ফি |
|---|---|
| A ইউনিট (মানবিক) | ১৩২০ টাকা |
| B ইউনিট (বাণিজ্য) | ১১০০ টাকা |
| C ইউনিট (বিজ্ঞান) | ১৩২০ টাকা |
এই আবেদন ফি শুধুমাত্র ২০২৫-২৬ সালের জন্য পরবর্তী বছরগুলোতে আবেদন ফি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে। এবং মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আবেদন ফি দেওয়া যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার জন্য কিছু নিয়ম রয়েছে সেগুলো নিয়ম মেনে খুব সহজেই অনলাইন এর মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে নিয়ম গুলো দেওয়া হলো:
১। প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে অথবা সরাসরি admission.ru.ac.bd এই ওয়েবসাইটের মধ্যে যাবেন। রেজিস্ট্রেশন অপশন থেকে কিছু তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন এবং লগইন করে নিবেন।
২। এবার আবেদনকারী শিক্ষার্থীর একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। ছবিটি যাতে ভালোভাবে বোঝা যায় এরকম ভাবে তুলবেন এবং আপলোড করবেন। এরপরে নেক্সট অপশনে যাবেন।
৩। কোশ্চেন পেপার বাংলাতে চান না ইংরেজিতে চান যদি বাংলাতে চান তাহলে বাংলা সিলেক্ট করবেন আর যদি ইংরেজিতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করবেন তারপরে নেক্সট অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।
৪। কোটা সিলেক্ট করতে হবে যদি কোন ধরনের কোটা থাকে তাহলে সেটা সিলেক্ট করবেন আর যদি না থাকে তাহলে সরাসরি Next অপশনে প্রেস করে পরবর্তী ধাপে যাবেন।
৫। এবার শিক্ষার্থীর একটি সেলফি আপলোড করতে হবে সেজন্য একটি অ্যাপ প্রয়োজন হবে সেখান থেকে একটি অ্যাপ ইন্সটল করে লগইন করে নিবেন এবং সরাসরি ক্যামেরা দিয়ে সেলফি দিয়ে দিবেন ওয়েবসাইটে এসে রিলোড করলে সেই সেলফি চলে আসবে তখন সাবমিট করে দিবেন।
৬। এবার তিনটি ইউনিট চলে আসবে সেখান থেকে আপনি যে ইউনিটে ভর্তি হতে চাচ্ছেন সেই ইউনিটের নামের পাশেই Apply Now অপশনে প্রেস করবেন।
৭। পরীক্ষা দেওয়ার জোন নির্বাচন করতে হবে সেখানে রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, এবং বরিশাল জোন রয়েছে পছন্দ মত যেকোন একটা নির্বাচন করবেন তারপর Confirm& Apply অপশনে প্রেস করবেন।
৮। এবার যেকোন একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করে দিবেন তাহলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করা সম্পন্ন হয়ে যাবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট লিস্ট ইউনিট এবং বিভাগ অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে প্রতিটি ইউনিটের বিভাগ অনুযায়ী সাবজেক্ট লিস্ট নাম গুলো নিচে দেওয়া হলো:
A ইউনিটের বিভাগ ও সাবজেক্ট লিস্ট
| বিভাগ | সাবজেক্ট লিস্ট |
|---|---|
| Arts (আর্টস) | বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন শাস্ত্র, ইসলামিক স্টাডিজ, নাটক, সংগীত, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, সংস্কৃত, উর্দু, ফার্সি ভাষা ও সাহিত্য |
| Fine Arts (ফাইন আর্টস) | গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও আর্ট হিস্ট্রি, পেইন্টিং, স্কাল্পচার, ওরিয়েন্টাল আর্ট ও প্রিন্টমেকিং |
| Law (আইন) | আইন, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ও আইন |
| Social Sciences (সামাজিক বিজ্ঞান) | সামাজিক বিজ্ঞান, রাজনীতি বিজ্ঞান, অর্থনীতি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফোকলোর, সোশ্যাল ওয়ার্ক, মাস কমিউনিকেশন ও সাংবাদিকতা, ইন্টারন্যাশনাল রিলেশনস, অ্যানথ্রোপোলজি, ইনফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট |
B ইউনিটের সাবজেক্ট লিস্ট
| নং | সাবজেক্ট লিস্ট |
|---|---|
| ১ | মার্কেটিং |
| ২ | ফাইন্যান্স |
| ৩ | ম্যানেজমেন্ট স্টাডিজ |
| ৪ | ব্যাংকিং ও ইন্সুরেন্স |
| ৫ | ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট |
| ৬ | একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম |
| ৭ | ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন |
C ইউনিটের বিভাগ ও সাবজেক্ট লিস্ট
| বিভাগ | সাবজেক্ট লিস্ট |
|---|---|
| বিজ্ঞান বিভাগ | পদার্থবিজ্ঞান |
| গণিত | |
| বোটানি | |
| রসায়ন | |
| ফার্মেসী | |
| জুলজি | |
| বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি | |
| মাইক্রোবায়োলজি | |
| অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স | |
| জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি | |
| স্ট্যাটিস্টিক্স | |
| কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং | |
| অ্যাপ্লাইড রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং | |
| মেটারিয়াল সাইন্স ও ইঞ্জিনিয়ারিং | |
| জনসংখ্যা বিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন | |
| ইনফরমেশন ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং | |
| এগ্রিকালচার | ফিশারিজ |
| সয়েল সাইন্স | |
| হর্টিকালচার | |
| ক্রপ সাইন্স ও টেকনোলজি | |
| ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস | |
| অ্যাগ্রোনমি ও অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোথায় হবে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশের ৬ টি বিভাগীয় শহরে হবে সেগুলো হলো: রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর। আবেদন করার সময় পছন্দমত শহর নির্বাচন করবেন তাহলে সেখানেই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম আছে
হে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম রয়েছে যারা প্রথম বার সুযোগ পায় না তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই নিয়মটি চালু করেছে যা এখনো চলমান রয়েছে এবং আশা করা যাই থাকবে।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য যোগ্যতা সহ এই সম্পর্কিত আরো সকল বিষয়ে। যেগুলো বিষয়ে আপনাদেরকে বলা হয়েছে আপনারা অবশ্যই সেগুলো বিষয় মানবেন।
আর আপনাদের যদি এই বিষয়ে আরো কোন কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং এরকম আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা বা শিক্ষা তথ্য পাওয়ার জন্য এই ওয়েবসাইটটি ফলো করতে পারেন।