কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ, সাবজেক্ট লিস্ট সহ আরো বেশ কিছু বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে অবশ্যই এগুলো বিষয়ে জেনে রাখা প্রয়োজন।
তাহলে চলুন নিচের অংশ থেকে জেনে নেওয়া যাক কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা সহ আরো বেশ কিছু বিষয়ে যেগুলো আপনাদের ভর্তি হওয়ার জন্য অনেকটা উপকারে আসবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য আবেদন শুরু ২৭ নভেম্বর ২০২৫ এবং আবেদনের শেষ তারিখে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ।
দিন রাত যেকোনো সময় এমনকি বন্ধের দিনেও অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। ভর্তির আবেদন শেষ হয়ে যাওয়ার পরে পরীক্ষা হবে এ ইউনিট ৩০ জানুয়ারি ২০২৬ সকাল ১১ টায়, বি ইউনিট ৩১ জানুয়ারি ২০২৬ সকাল ১১ টায় এবং সি ইউনিট বিকাল ৩ টায়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি নেওয়া হয়ে থাকে সেজন্য তিনটি ইউনিটের ভর্তি যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রতিটি ইউনিটের ভর্তি যোগ্যতা বা আবেদন করার যোগ্যতা কি সেগুলো নিচের অংশে দেওয়া হলো:
| ইউনিটের নাম | অনুষদের নাম | ভর্তি যোগ্যতা |
|---|---|---|
| A-ইউনিট | বিজ্ঞান ও প্রকৌশল | বিজ্ঞান শাখা হতে SSC/ সমমান ও HSC/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৭.০০ থাকতে হবে। A-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে গণিত, সিএসই, আইসিটি, পদার্থবিজ্ঞান ও পরিসংখ্যান বিভাগে ভর্তির জন্য HSC/সমমান পর্যায়ে গণিতে জিপি ৩.০০ থাকতে হবে এবং গণিত, সিএসই ও আইসিটি বিভাগে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর দিতে হবে। রসায়ন বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়নে জিপি ৩.০০ ও গণিতে জিপি ৩.০০ থাকতে হবে। ফার্মেসী বিভাগে ভর্তিচ্ছুদের HSC/সমমান পরীক্ষায় রসায়ন ও জীববিদ্যায় জিপি ৩.০০ ও গণিতে জিপি ২.৫০ থাকতে হবে। |
| B- ইউনিট | কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন | B-ইউনিটে আবেদনকারীর SSC/ সমমান ও HSC/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মানবিক শাখার জন্য সর্বমোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখার জন্য ৬.৫০ এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৬.০০ থাকতে হবে। B-ইউনিট এর বিষয়সমূহের মধ্যে ইংরেজিতে ভর্তিচ্ছুদের HSC/ সমমান পরীক্ষায় ইংরেজিতে জিপি ৩.৫০ এবং অর্থনীতিতে ভর্তিচ্ছুদের HSC/ সমমান পর্যায়ে অর্থনীতি, গণিত ও পরিসংখ্যান বিষয়ের যে কোন একটি থাকতে হবে। আইন বিভাগে ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে কমপক্ষে ৪০% নম্বর পেতে হবে। |
| C-ইউনিট | বিজনেস স্টাডিস | C-ইউনিটে আবেদনকারীর SSC/ সমমান ও HSC/ সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ সহ ব্যবসায় শিক্ষা শাখার জন্য সর্বমোট জিপিএ ৬.০০, মানবিক শাখার জন্য জিপিএ ৬.০০ এবং বিজ্ঞান শাখায় জিপিএ ৬.৫০ থাকতে হবে। |
এই সকল যোগ্যতা থাকলে শুধুমাত্র আবেদন করতে পারবেন তারপরে ভর্তি পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে ভর্তি নেওয়া হবে। তাই অবশ্যই আবেদন যোগ্যতার পাশাপাশি ভর্তি পরীক্ষাও ভালো নাম্বার পেতে হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ার খরচ
কুমিল্লা বিশ্ববিদ্যালয় পড়ার খরচ অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে থাকে যেমন ক্রেডিট, এডমিশন ফি, টিউশন ফি, সেমিস্টার ফি, ডেভেলপমেন্ট ফি, স্টুডেন্ট এক্টিভিটি ফি, ল্যাব এবং লাইব্রেরি ফি।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় তিন ধরনের প্রোগ্রাম রয়েছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পড়ার টোটাল খরচ সর্বনিম্ন ৮৭৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮৬,১০০ টাকা। পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পড়ার টোটাল খরচ সর্বনিম্ন ৭৭০০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪৮,৬০০ টাকা।
ডিপ্লোমা হোল্ডারস প্রোগ্রামের জন্য পড়ার টোটাল খরচ সর্বনিম্ন ২৫৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৮৪,০০০ টাকা। এই খরচ শুধুমাত্র চলতি বছরের জন্য পরবর্তী বছরগুলোতে খরচের পরিমাণ পরিবর্তন হয়ে কমবেশি হতে পারে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন করার নিয়ম
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেজন্য প্রথমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মধ্যে যাবেন তারপরে যে প্রোগ্রামে ভর্তি হতে চাচ্ছেন সেই প্রোগ্রাম ভর্তি হওয়ার জন্য এপ্লাই অনলাইন অপশনে যাবেন এবং সেখানে প্রেস করবেন।
ওয়েবসাইটে লগইন করার জন্য একটি পাসওয়ার্ড নিতে হবে সেজন্য এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, মোবাইল নাম্বার এবং জিমেইল দিয়ে ফরগেট পাসওয়ার্ড অপশনে প্রেস করবেন।
পাঁচ মিনিটের মধ্যে মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের মধ্যে লগইন করে নিতে হবে। এবার ড্যাশবোর্ডে যে সকল ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে সেগুলোর তালিকা থাকবে। পছন্দের ইউনিটে আবেদন করার জন্য এপ্লাই অপশনে প্রেস করবেন।
এবার ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন যে মাধ্যমে পেতে চান সেই মাধ্যম নির্বাচন করতে হবে বাংলা অথবা ইংরেজি নির্বাচন করবেন।
কোন কেন্দ্রে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই কেন্দ্র নির্বাচন করতে হবে সেখানে দুইটি কেন্দ্র থাকবে একটি হলো কুমিল্লা এবং আরেকটি হলো রাজশাহী ইউনিভার্সিটি তো সেখান থেকে পছন্দ মত একটি কেন্দ্র সিলেক্ট করে দিবেন।
বিকাশের মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করতে হবে। পেমেন্ট করা হয়ে গেলে ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিট করার আগে ভালোভাবে যাচাই বাছাই করে নিবেন কারণ এরপরে আর কোন কিছু আপডেট করতে পারবেন না।
এভাবেই খুব সহজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা সম্পন্ন হয়ে গেলে একাউন্ট লগ আউট করে দিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে সাবজেক্ট চয়েজ করা যাবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাবজেক্ট লিস্ট
কুমিল্লা বিশ্ববিদ্যালয় তিনটি ইউনিটে অনেকগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো সাবজেক্টের নাম কি কি তা নিচের অংশে দেওয়া হলো:
| S No | Subject |
|---|---|
| 1 | Bangla |
| 2 | English |
| 3 | Anthropology |
| 4 | Public Administration |
| 5 | Economics |
| 6 | Archaeology |
| 7 | Law |
| 8 | Mass Communication and Journalism |
| 9 | Management Education |
| 10 | Accounting and Information Systems |
| 11 | Marketing |
| 12 | Finance and Banking |
| 13 | Pharmacy |
| 14 | Statistic |
| 15 | Chemistry |
| 16 | physics |
| 17 | Computer Science and Engineering |
| 18 | Math |
| 19 | Information and Communication Technology |
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় অবস্থিত সালমানপুর, কোটবাড়ি, কুমিল্লা ৩৫০৩ বাংলাদেশ। এটি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। সংক্ষেপে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কুবি বলা হয়ে থাকে।
লেখকের মন্তব্য
আশা করছি আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, পড়ার খরচ, সাবজেক্ট লিস্ট সহ আরো অনেক কিছু বিষয়ে। অবশ্যই ভর্তি হওয়ার জন্য আগে থেকে ভালোভাবে ভর্তি প্রস্তুতি নিতে হবে।
এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে বা কোন কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এবং এই রকম আরো শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে পারেন ধন্যবাদ।
তথ্যসূত্র: www.cou.ac.bd







