নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা, ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি খরচ, টিউশন ফি কত টাকা, সাবজেক্ট লিস্ট এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এর ঠিকানা কোথায় এ সকল বিষয়ে আজকের পোস্টটি আপনাদেরকে জানাবো। আপনি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে এই বিষয়গুলো জানা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের শীর্ষতম একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হল নর্থ সাউথ ইউনিভার্সিটি। এখানে অসংখ্য শিক্ষার্থী লেখাপড়া করে থাকে এবং নতুন অনেকেই ভর্তি হতে চান তাই তাদের জন্য নিচের অংশে সব তথ্য গুলো দেওয়া হলো চলুন দেখে নেওয়া যাক।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নর্থ সাউথ বিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ হবে ২৬ নভেম্বর বিকাল ৫ টা।
আবেদন শেষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৯ নভেম্বর সকাল ১০ টায়। যারা আবেদন করতে চাচ্ছেন তারা নির্দিষ্ট সময়ের আগে আবেদন করে ফেলুন। আবেদন করার জন্য আবেদন ফি দিতে হবে ১৫০০ টাকা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য বা আবেদন করার জন্য বেশ কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে যেগুলো যোগ্যতা থাকলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। যোগ্যতা গুলো হলো:
1. SSC এবং HSC পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ 8.00 থাকতে হবে এবং আলাদাভাবে প্রতিটি পরীক্ষায় সর্বনিম্ন 3.50 থাকতে হবে।
2. জিসিই ও লেভেল এবং এ লেভেল। পাঁচটি বিষয়ে ও লেভেল শিক্ষার্থীদের ন্যূনতম গড় গ্রেড পয়েন্ট ২.৫ থাকতে হবে। এবং দুটি বিষয়ে এ লেভেল শিক্ষার্থীদের অন্যতম গড় গ্রেড পয়েন্ট ২.০ থাকতে হবে। ও এবং এ লেভেলের সম্মিলিত শুধুমাত্র একটি গ্রেড গ্রহণযোগ্য হবে।
3. আইবি ডিপ্লোমা প্রোগ্রামের জন্য ছয়টি বিষয়ে 7.0 এর মধ্যে ন্যূনতম গ্রেড পয়েন্ট 4.0 থাকতে হবে।
এছাড়াও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিষয় ভিত্তিক ভর্তি যোগ্যতা আলাদা আলাদা হয়ে থাকে উপরে আপনাদেরকে সেই বিষয় ভিত্তিক ভর্তি যোগ্যতা কি কি সেগুলোর ছবি দেওয়া হয়েছে সেখান থেকে আপনারা আরো ভালোভাবে দেখে জেনে নিতে পারেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য ভর্তি খরচ কত টাকা তা অনেকেই জানতে চেয়ে থাকেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার জন্য নিম্নে উল্লেখিত খরচ প্রয়োজন হয়।
| সেক্টর/আইটেম | খরচ টাকা |
|---|---|
| ভর্তি ফি | ২৫,০০০ টাকা |
| এককালীন জামানত (ফেরত যোগ্য) | ১০,০০০ টাকা |
| সেমিস্টার প্রতি ক্রেডিট ফি | ৬,০০০ টাকা |
সেমিস্টার প্রতি ক্রেডিট ফি ৬ হাজার টাকা খরচ হয়ে থাকে। তো আশা করছি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি খরচ কত টাকা।
নর্থ সাউথ ইউনিভার্সিটি টিউশন ফি – নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা খরচ
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ালেখার খরচ এবং টিউশন ফি প্রোগ্রাম বা ডিগ্রী অনুযায়ী কম বেশি হয়ে থাকে। প্রতিটি প্রোগ্রামে মোট কত টাকা খরচ হতে পারে তার একটি তালিকা নিচে দেওয়া হলো:
| প্রোগ্রাম/ডিগ্রী | টোটাল ক্রেডিট | টিউশন ফি | অন্যান্য মোট ফি | মোট খরচ |
|---|---|---|---|---|
| Bachelor of Architecture | 170 | 1,360,000 | 157,500 | 1,517,500 |
| BS in Biochemistry and Biotechnology | 120 | 960,000 | 126,000 | 1,086,000 |
| BS in Computer Science & Engineering | 130 | 1,040,000 | 126,000 | 1,166,000 |
| BS in Microbiology | 120 | 960,000 | 126,000 | 1,086,000 |
| BS in Electrical and Electronics Engineering | 130 | 1,040,000 | 126,000 | 1,166,000 |
| BPharm Professional | 199 | 1,592,000 | 170,000 | 1,762,000 |
| Bachelor of Laws | 130 | 1,040,000 | 96,000 | 1,136,000 |
| BS in Environmental Science and Environmental Management | 130 | 1,040,000 | 126,000 | 1,166,000 |
| BA in English | 123 | 984,000 | 96,000 | 1,080,000 |
| BS in Environmental Science | 130 | 1,040,000 | 126,000 | 1,166,000 |
| BS in Civil & Environmental Engineering | 149 | 1,192,000 | 126,000 | 1,318,000 |
| BSS in Media, Communication, and Journalism | 129 | 1,032,000 | 96,000 | 1,128,000 |
| BS in Economics | 120 | 960,000 | 96,000 | 1,056,000 |
| Bachelor of Business Administration | 120 | 960,000 | 96,000 | 1,056,000 |
বর্তমান তথ্য অনুযায়ী টিউশন ফি সহ অন্যান্য আরো ফি দিয়ে সর্বমোট এই পরিমাণ খরচ হবে। পরবর্তীতে এই খরচ কিছুটা কম বা বেশি হতে পারে।
নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্নাতক, স্নাতক উত্তর এবং ডিপ্লোমা পর্যায়ে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে এবং এগুলো প্রোগ্রামের মধ্যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে। প্রোগ্রাম অনুযায়ী নর্থ সাউথ ইউনিভার্সিটি সাবজেক্ট লিস্ট নিচে দেওয়া হলো:
আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম এবং সাবজেক্ট লিস্ট
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চারটি আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে এবং ২৫ টি সাবজেক্ট রয়েছে। সেগুলো প্রোগ্রাম এবং সাবজেক্টের নাম নিচে দেওয়া হলো:
স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সাইন্স
- ব্যাচেলার অফ আর্কিটেকচার
- বি এস ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
- বি এস ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
- বি এস ইন সিভিল এন্ড এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং (CEE)
- বি এস ইন ইলেকট্রনিক এন্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং (ETE)
স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
- বিবিএ মেজর ইন একাউন্টিং
- বিবিএ মেজর ইন ইকোনমিক্স
- বিবিএ মেজর ইন এন্ট্রিপ্রেনেউরশিপ
- বিবিএ মেজর ইন ম্যানেজমেন্ট
- বিবিএ মেজর ইন মার্কেটিং
- বিবিএ মেজর ইন ফাইনান্স
- বিবিএ মেজর ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
- বিবিএ মেজর ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
- বিবিএ মেজর ইন ইন্টারন্যাশনাল বিজনেস
- বিবিএ জেনারেল
- বি এস ইন ইকোনমিক্স
- বিবিএ মেজর ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
স্কুল অফ হেল্থ এন্ড লাইফ সাইন্স
- বিএস ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি
- বিএস ইন মাইক্রোবায়োলজি
- বিএস ইন পাবলিক হেলথ
- বি ফরম প্রফেশনাল
- বি এস ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট
স্কুল অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স
- বিএ ইন ইংলিশ
- ব্যাচেলর অফ লাওস (LLB Hons)
- বি এস এস ইন মিডিয়া কমিউনিকেশন এন্ড জার্নালিজম (MCJ)
গ্রাজুয়েট প্রোগ্রাম এবং সাবজেক্ট লিস্ট
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ৪ টি গ্রাজুয়েট প্রোগ্রাম রয়েছে ও ১৯ টি সাবজেক্ট রয়েছে। সেগুলো প্রোগ্রাম এবং সাবজেক্টের নাম নিচে দেওয়া হলো:
বিজনেস অ্যান্ড ইকোনমিক্স
- মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA)
- এক্সিকিউটিভ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (EMBA)
- এম এস ইন ইকোনমিক্স
- মাস্টার অফ ডেভলপমেন্ট স্টাডিস (MDS)
ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সাইন্স
- এমএস ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
- এমএস ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
- এমএস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং
- এমএস ইন অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটেশনাল সাইন্স (AMCS)
হেল্থ এন্ড লাইফ সাইন্স
- এমএস ইন বায়োটেকনোলজি
- এম ফার্ম ইন ফার্মাসিউটিকাল টেকনোলজি এন্ড বিয়োফার্মাসিউটিসিস
- এম ফার্ম ইন ফার্মাকোলজি এন্ড ক্লিনিকাল ফার্মেসী
- মাস্টার অফ পাবলিক হেলথ
- এক্সিকিউটিভ মাস্টার অফ পাবলিক হেলথ
- এমএস ইন এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ম্যানেজমেন্ট
হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স
- এমএ ইন ইংলিশ
- মাস্টার ইন পাবলিক পলিসি এন্ড গভর্নেন্স
- মাস্টার অফ লাওস
- এক্সিকিউটিভ মাস্টার ইন পলিসি এন্ড গভর্নেন্স
- এম এ ইন হিস্টোরি এন্ড এশিয়ান স্টাডিস
নর্থ সাউথ ইউনিভার্সিটি ঠিকানা
নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস ঠিকানা হলো: প্লট #১৫, ব্লক-বি, বসুন্ধরা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
নর্থ সাউথ ইউনিভার্সিটি যোগাযোগ নাম্বার: ০২৫৫৬৬৮২০০, ০২৫৫৬৬৮২০২
মেইল ঠিকানা: registrar@northsouth.edu
ওয়েবসাইট ঠিকানা: www.northsouth.edu
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আজকের আর্টিকেল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা, ভর্তি খরচ, পড়ালেখা খরচ, সাবজেক্ট লিস্ট সহ আরো বেশি কিছু বিষয়ে জানতে পেরেছেন। ভর্তি হওয়ার আগে এই তথ্যগুলো যদি আপনারা জেনে নেন তাহলে অনেকটা সুবিধা হবে।
আপনাদের যদি এই বিষয়ে আর কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সেই বিষয়ে আরো জানানোর চেষ্টা করব। এবং এরকম আরো শিক্ষামূলক তথ্য পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।







