ঢাকা টু রাজশাহী ও রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচি এবং ভাড়ার তালিকা সহ আরো বেশি কিছু বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। প্রতিটি বাস যেহেতু নির্দিষ্ট সময় মেনে চলাচল করে থাকে তাই অবশ্যই সঠিক সময়সূচী জানতে হবে।
এছাড়াও ঢাকা টু রাজশাহী বাসের টিকিট কিভাবে কাটবেন এবং কাউন্টার নাম্বার জানতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই সকল বিষয়ে জেনে নেওয়া যাক।
ঢাকা টু রাজশাহী বাসের সময়সূচী ২০২৬
ঢাকা টু রাজশাহী বেশ অনেকগুলো কোম্পানির বাস চলাচল করে থাকে তার মধ্যে অন্যতম কয়েকটি হলো: হানিফ এন্টারপ্রাইজ, কেটিসি হানিফ, এভারগ্রীন ট্রান্সপোর্ট লিমিটেড, একতা ট্রান্সপোর্ট, ডিআর এন্টারপ্রাইজ, সুলতানা ট্রাভেলস। এই সবগুলো বাসের সময়সূচী নিচে দেওয়া হলো:
| বাস কোম্পানি | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৬:০০ মিনিট | সকাল ১১:৫০ মিনিট | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| কেটিসি হানিফ | সকাল ৬:১৫ মিনিট | দুপুর ১:০০ মিনিট | ৬ ঘন্টা ৪৫ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | সকাল ৭:৩০মিনিট | দুপুর ১:১৫ মিনিট | ৫ ঘন্টা ৪৫ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৮:০০ মিনিট | দুপুর ১:৫০ মিনিট | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | সকাল ৮:০০ মিনিট | দুপুর ২:০০ মিনিট | ৬ ঘন্টা ০০ মিনিট |
| কেটিসি হানিফ | সকাল ৮:০০ মিনিট | দুপুর ২:৪৫ মিনিট | ৬ ঘন্টা ৪৫ মিনিট |
| একতা ট্রান্সপোর্ট | সকাল ৯:০০ মিনিট | বিকাল ৪:০০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| কেটিসি হানিফ | দুপুর ১২:৪৫ মিনিট | সন্ধ্যা ৭:৪৫ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | দুপুর ১:০০ মিনিট | সন্ধ্যা ৬:৫০ মিনিট | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| একতা ট্রান্সপোর্ট | দুপুর ২:০০ মিনিট | রাত ৯:০০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| ডিআর এন্টারপ্রাইজ | দুপুর ৩:০০ মিনিট | রাত ১২:৩০ মিনিট | ৯ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | দুপুর ৩:৪৫ মিনিট | রাত ১০:০০ মিনিট | ৬ ঘন্টা ১৫ মিনিট |
| একতা ট্রান্সপোর্ট | রাত ৯:০০ মিনিট | ভোর ৪:০০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
| সুলতানা ট্রাভেলস | রাত ১০:০০ মিনিট | ভোর ৫:১৫ মিনিট | ৭ ঘন্টা ১৫ মিনিট |
| ডিআর এন্টারপ্রাইজ | রাত ১১:৪০ মিনিট | সকাল ৬:৪০ মিনিট | ৭ ঘন্টা ০০ মিনিট |
এখানে যে বাসগুলোর সময়সূচী উল্লেখ করা হয়েছে এই সবগুলো বাস কিছু কিছু সময় বন্ধ থাকে আবার অনেক সময় চালু থাকে। তাই আপনারা অবশ্যই ভ্রমণের আগে আরো ভালোভাবে জেনে নিবেন।
রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী ২০২৬
রাজশাহী টু ঢাকা দিন এবং রাতের বিভিন্ন সময় অনেকগুলো বাস চলাচল করে। সেগুলো বাসের সময়সূচী এবং কতক্ষণ সময় লাগে তা নিচে দেওয়া হলো:
| বাস কোম্পানি | ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময় লাগে |
|---|---|---|---|
| একতা ট্রান্সপোর্ট | ভোর ৫:৩০ মিনিট | সকাল ১১:০০ মিনিট | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| একতা ট্রান্সপোর্ট | সকাল ৭:৩০ মিনিট | দুপুর ১:০০ মিনিট | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| কেটিসি হানিফ | সকাল ৭:৩০ মিনিট | দুপুর ২:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | সকাল ৮:০০ মিনিট | দুপুর ৩:৩০ মিনিট | ৭ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | সকাল ৯:১৫ মিনিট | দুপুর ৩:০০ মিনিট | ৫ ঘন্টা ৪৫ মিনিট |
| কেটিসি হানিফ | সকাল ১০:৩০ মিনিট | বিকাল ৫:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| একতা ট্রান্সপোর্ট | সকাল ১১:০০ মিনিট | বিকাল ৪:৩০ মিনিট | ৫ ঘন্টা ৩০ মিনিট |
| কেটিসি হানিফ | দুপুর ১২:৩০ মিনিট | সন্ধ্যা ৭:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | দুপুর ২:৩০ মিনিট | রাত ৯:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| সুলতানা ট্রাভেলস | বিকাল ৪:৩০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ১৩ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | বিকাল ৫:১৫ মিনিট | রাত ১২:০০ মিনিট | ৬ ঘন্টা ৪৫ মিনিট |
| সুলতানা ট্রাভেলস | সন্ধ্যা ৬:৩০ মিনিট | রাত ২:২৭ মিনিট | ৭ ঘন্টা ৫৭ মিনিট |
| হানিফ এন্টারপ্রাইজ | সন্ধ্যা ৭:০০ মিনিট | রাত ১২:৫০ মিনিট | ৫ ঘন্টা ৫০ মিনিট |
| কেটিসি হানিফ | রাত ১১:৩০ মিনিট | সকাল ৬:০০ মিনিট | ৬ ঘন্টা ৩০ মিনিট |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | রাত ১১:৪৫ মিনিট | ভোর ৫:০০ মিনিট | ৫ ঘন্টা ১৫ মিনিট |
প্রতিটি বাস যেহেতু নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু করে তাই অবশ্যই আপনারা এখানে উল্লেখিত নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে বাস কাউন্টারে এসে বাসে উঠবেন।
ঢাকা টু রাজশাহী বাস ভাড়া ২০২৬
ঢাকা টু রাজশাহী যেগুলো বা চলাচল করে এগুলো বাস দুই ধরনের হয়ে থাকে একটি হলো এসি এবং আরেকটি হলো নন এসি। কোন বাসে কত টাকা ভাড়া তা নিচে দেওয়া হলো:
| বাস কোম্পানি | এসি ভাড়া | নন এসি ভাড়া |
|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | ১৪০০ টাকা | ৭০০ টাকা |
| কেটিসি হানিফ | ❌❌ | ৭০০ টাকা |
| একতা ট্রান্সপোর্ট | ❌❌ | ৭০০ টাকা |
| সুলতানা ট্রাভেলস | ❌❌ | ৬৯০ টাকা |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | ২০০০ টাকা | ❌❌ |
| ডিআর এন্টারপ্রাইজ | ২০০০ টাকা | ❌❌ |
ঢাকা টু রাজশাহী বাসের টিকিট কাটার নিয়ম
ধাপ ১. ঢাকা টু রাজশাহী বাসের টিকিট সংগ্রহ বা কাটার জন্য গুগলে গিয়ে shohoz.com এই ওয়েবসাইটের মধ্যে যেতে হবে তারপরে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি অ্যাকাউন্ট খুলে নিবেন আর যদি আগে থেকে একাউন্ট খোলা থাকে তাহলে লগইন করে নিবেন।
ধাপ ২. এবার রুট সিলেক্ট করতে হবে সেজন্য প্রথমে ঢাকা সিলেট করবেন তারপরে রাজশাহী সিলেক্ট করবেন। কত তারিখে টিকিট কাটতে চাচ্ছেন সেই তারিখ সিলেক্ট করে বাস সার্চ করবেন।
ধাপ ৩. সেই নির্দিষ্ট তারিখের যতগুলো বাস ঢাকা টু রাজশাহী যাবে সবগুলো বাসের নাম একসাথে দেখতে পারবেন। যে বাসের টিকিট কাটবেন সে বাসের নামের পাশে Book Ticket অপশনে প্রেস করবেন।
ধাপ ৪. এবার বাসের সিট নির্বাচন করতে হবে সেজন্য আপনার পছন্দ মত যে সিট ফাঁকা থাকবে সেখান থেকে যেকোনো একটি সিট নির্বাচন করবেন। সিট নির্বাচন করে পরবর্তী ধাপে যেতে হবে।
ধাপ ৫. যার নামে টিকিট হবে তার নাম, মোবাইল নাম্বার এবং জিমেইল ঠিকানা ঠিকানা দিয়ে পরবর্তী ধাপে যেতে হবে। এখানে কোন ধরনের ভুল তথ্য দেওয়া যাবে না।
ধাপ ৬. যেকোন মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে টিকিটের পেমেন্ট পরিশোধ করতে হবে। সেজন্য যে ধরনের টিকিট নিয়েছেন সে টিকিটের যেই পরিমাণ মূল্য সেটা পেমেন্ট করে দিবেন।
টিকিটের মূল্য পেমেন্ট করা হয়ে গেলে টিকিট কাটা সম্পন্ন হয়ে যাবে। এরপরে জিমেইল ঠিকানায় টিকিটের অনলাইন কপি পাঠিয়ে দেওয়া হবে সেটা মোবাইলে সংরক্ষণ করে রাখলেই সে টিকিট দিয়েই ঢাকা টু রাজশাহী ভ্রমণ করতে পারবেন।
ঢাকা টু রাজশাহী বাস কাউন্টার নাম্বার
ঢাকা টু রাজশাহী বর্তমানে যে বাসগুলো বেশি চলাচল করে সেগুলো বাসের ঢাকা এবং রাজশাহী কাউন্টার নাম্বার নিচে দেওয়া হলো:
| পরিবহন কোম্পানি | ঢাকা কাউন্টার নাম্বার | রাজশাহী কাউন্টার নাম্বার |
|---|---|---|
| হানিফ এন্টারপ্রাইজ | ০১৭১৩৪০২৬৩৯ | ০১৭১৩২০১৭০০ |
| কেটিসি হানিফ | ০১৭১৩৪০২৬৩১ | ০১৭১৩৪০২৬৫২ |
| এভারগ্রীন ট্রান্সপোর্ট | ০১৮৯৪৭০৮১৬০ | ০১৮৯৪৭৩৭২৫৮ |
| একতা ট্রান্সপোর্ট | ০১৭১২২৮৭৭৩০ | ০১৪০৭০২২০২৬ |
| সুলতানা ট্রাভেলস | ০১৭৩৩৩৩৭৬৪৭ | ০১৩০৬১২১৩৭৬ |
| ডিআর এন্টারপ্রাইজ | ০১৮৯২৩৪২৯৫২ | ০১৩৪৫৬৩৬৪৯৮ |
ঢাকা থেকে রাজশাহী যেতে কত ঘন্টা সময় লাগে
ঢাকা থেকে রাজশাহী যেতে বাসের মাধ্যমে সর্বনিম্ন ৫ ঘন্টা ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ৯ ঘন্টা ৩০ মিনিট পর্যন্ত সময় লাগে। বিভিন্ন বাস অনুযায়ী এই সময় কম বেশি হয়ে থাকে এবং বেশিরভাগ দিনের বেলা সময় বেশি লাগে এবং রাতের বেলা সময় কম লাগে।
লেখকের মন্তব্য
আশা করছি আপনারা জানতে পেরেছেন ঢাকা টু রাজশাহী ও রাজশাহী টু ঢাকা বাসের সময়সূচী এবং ভাড়ার তালিকা সহ আরো বেশি কিছু বিষয়ে। তো এই বিষয়ে যদি আপনাদের আরো কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন।
এবং এরকম আরো বিভিন্ন রুটের বাসের সময়সূচি জানার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আপনাদের সবার যাত্রা শুভ হোক এই কামনা করে আজকের আর্টিকেল এখানেই শেষ করছি।